এক্সপ্লোর

RG Kar Protest : আর জি করে 'রক্তমাখা গ্লাভসে' রক্ত ছিল না? কোথা থেকে এল সেগুলি? তদন্তে চাঞ্চল্যকর তথ্য

আর জি কর মেডিক্যালের উপাধ্যক্ষ সপ্তর্ষি চট্টোপাধ্যায় জানালেন তদন্তে উঠে এসেছে নতুন তথ্য।  হাসপাতালে যে গ্লাভসগুলিতে রক্তের দাগ রয়েছে বলে হইচই পড়ে যায়, সেগুলি নাকি আদতে রক্তের দাগ নয় !

 

ঝিলম করঞ্জাই, কলকাতা : আর জি কর মেডিক্যালের জরুরি বিভাগে সিলড বাক্সে রক্তমাখা গ্লাভস ! আর জি কর কাণ্ডের প্রতিবাদে যখন অনশনে বসেছিলেন জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিরা, তখনই উঠে আসে এরকম চাঞ্চল্যকর অভিযোগ। এই প্রসঙ্গটি নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময়ও তুলে ধরেন আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা। কিন্তু সেই গ্লাভস কোথা থেকে এল হাসপাতালে ? তদন্তে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। 

আর জি কর মেডিক্যালের উপাধ্যক্ষ সপ্তর্ষি চট্টোপাধ্যায় জানালেন তদন্তে উঠে এসেছে নতুন তথ্য।  হাসপাতালে যে গ্লাভসগুলিতে রক্তের দাগ রয়েছে বলে হইচই পড়ে যায়, সেগুলি নাকি আদতে রক্তের দাগ নয় ! তার প্রমাণ মিলেছে বায়োকেমিস্ট্রি বিভাগের ল্যাবে। তবে ওটা আসলে কীসের দাগ?  তা জানতে সেগুলি পাঠানো হচ্ছে ফরেন্সিক ল্যাবে। 

এছাড়া আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, যে বাক্সে গ্লাভস এসেছিল তার ব্যাচ নম্বরের সঙ্গে গ্লাভসের প্যাকেটের নম্বরের মিল নেই । তাহলে এই গ্লাভস হাসপাতালে ঢুলে পড়ল কীকরে ? কীভাবেই বা পৌঁছে গেল অপারেশন থিয়েটার পর্যন্ত ? তা জানতে আরও তদন্তের প্রয়োজন বলে জানান. আর জি কর মেডিক্যালের উপাধ্যক্ষ সপ্তর্ষি চট্টোপাধ্যায়।   

গত ১০ অক্টোবর এক জুনিয়র চিকিৎসক দাবি করেন,  জরুরি বিভাগে HIV আক্রান্ত এক রোগীকে পরীক্ষা করছিলেন। সিল করা প্যাকেট খুলতেই, তা থেকে দাগ লাগা গ্লাভস বের হয়। চিকিৎসকের দেখেই সন্দেহ হয় এই দাগ রক্তের। বিষয়টি সামনে আনেন তিনি। সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে বিষয়টি জানানো হয়। স্বাস্থ্য দফতরের আধিকারিকরা আর জি কর হাসপাতালে গিয়ে বিষয়টি খতিয়ে দেখেন। 

বিষয়টি নিয়ে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা গর্জে ওঠেন। অভিযোগ করেন নার্সরাও। ডা. আসফাকুল্লা নাইয়া বলেন, ' স্টেরাইল গ্লাভস না দিয়ে ইউজড গ্লাভস দেওয়া এটার মানে কী? এটার মানে একটা গ্লাভস রিপিটেডলি ইউজ করলে পরের বার গ্লাভসের টাকাটা যে বেঁচে যায়, সেই টাকাটা কোনও বাবুদের পকেটে যায়।'  

চাঞ্চল্যকর দাবি করেন নার্সরাও। বলেন, ইদানিং নাকি হাসপাতালে অনেক ব্যবহৃত সিরিঞ্জও আসছে।  অন্যদিকে, এই সোমবার আর জি কর মেডিক্যালে গ্লাভস-কাণ্ডের পরে এবার সামনে আসে এসএসকেএম হাসপাতালে 'কাঁচি কেলেঙ্কারি'।  হাসপাতালে প্রসূতির অস্ত্রপচারের সময় মরচে ধরা কাঁচি ভেঙে যাওয়ার অভিযোগ করেন এক জুনিয়র ডাক্তার। এসএসকেএম হাসপাতালে কাঁচি কেলেঙ্কারি সামনে আসতেই সরব হন জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সদস্যরা। জুনিয়র ডাক্তারদের পাল্টা আক্রমণ করেছে তৃণমূল। 

আরও পড়ুন :               

 'তোমাকে কেটে তোমার জমিতে ফেলে দেব, বারবার বলছি, কুছভি করেঙ্গে, কুছভি' হুমায়ুনকে মিঠুনের হুঁশিয়ারি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Kalighat TMC:কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ
কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ
21 July: ২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ পেতেই ক্ষুব্ধ নিহতদের পরিবার,
২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ পেতেই ক্ষুব্ধ নিহতদের পরিবার, "দিদিই বা এরকম করবে কেন ?", শহিদদের পরিবারকে কী পরামর্শ মুখ্যমন্ত্রীর ?
Woman Mysterious Death : নিউটাউনে তরুণীর রহস্যমৃত্যু, রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল লিভ-ইন পার্টনারকে
নিউটাউনে তরুণীর রহস্যমৃত্যু, রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল লিভ-ইন পার্টনারকে

ভিডিও

CJP Protest: NEET-র প্রশ্নফাঁস, সিবিএসইর খাতা দেখা নিয়ে গোলমালের প্রতিবাদে CJP-র আন্দোলনে রণক্ষেত্র রাজধানী
Tarakeswar Srabani Mela 2026: তারকেশ্বরে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড়, জমজমাট শ্রাবণী মেলাও
Mamata Banerjee: 'কালীঘাট তৃণমূল'-এর ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখলেন মমতা | 21 July | ABP Ananda
Madan Mitra:
Mahua Moitra:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget