এক্সপ্লোর

RG Kar Doctor Death Protest: "সিনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিলে আন্দোলন আরও তীব্রতর হবে", হুঁশিয়ারি আন্দোলনকারী ডাক্তারদের

Junior doctor warns state government: জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়ানোর জন্য সিনিয়র ডাক্তারদের বিরুদ্ধে রাজ্য সরকার কোনও পদক্ষেপ নিলে আন্দোলন আরও তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিলেন আন্দোলনরত চিকিৎসকরা।

কলকাতা: আন্দোলনকে সমর্থন জানিয়ে সিনিয়র চিকিৎসকরা যে গণ ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার জন্য তাঁদের বিরুদ্ধে রাজ্য সরকার যদি কোনও ব্যবস্থা নেয় তাহলে আন্দোলন আরও তীব্রতর হবে। মঙ্গলবার এই হুঁশিয়ারিই দিলেন আরজি কর মেডিক্যাল ও হাসপাতালের (RG Kar Doctor death protest) আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের অন্যতম মুখ দেবাশিস হালদার।

আরও পড়ুন: Durga Puja 2024: মুখে কালো কাপড়, RG কর কাণ্ডে দুর্গা পুজোয় অভিনব প্রতিবাদ জলপাইগুড়িতে

এপ্রসঙ্গে তিনি বলেন, "আজকে আমাদের বিভিন্ন মেডিক্যাল কলেজের সিনিয়র ফ্যাকাল্টিরা, প্রাথমিক RG কর মেডিক্যাল কলেজে সিনিয়র ফ্যাকাল্টিরা তাঁরা আমাদের পাশে দাঁড়িয়ে বিশেষত তাঁদের ছাত্রছাত্রী সহআমাদের যে সহযোদ্ধারা যাঁরা অনশন করছেন তাঁদের পাশে দাঁড়িয়ে বলতে গেলে তাঁদের যন্ত্রণা সহ্য না করতে পেরে গণ ইস্তফার একটি সিদ্ধান্ত নেন এবং সেই কথাটি তাঁরা সংবাদমাধ্যমে জানান। তাঁরা ছাড়াও মেডিক্যাল কলেজ কলকাতা এবং এসএসকেএম হাসপাতালে আমাদের যাঁরা সিনিয়র চিকিৎসক রয়েছেন, যে সিনিয়র স্যার ও ম্যাডামরা রয়েছেন তাঁরা ২৪ ঘণ্টার একটি আলটিমেটাম দেন যে আমাদের সহযোদ্ধারা যাঁরা আমরণ অনশনে রয়েছেন তাঁদের স্বাস্থ্য সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে সরকারকে দ্রুত আলোচনার বসার বার্তা দেন। না হলে গণ ইস্তফার কথা বলেছেন। সেই জায়গায় তাঁদের এই যে আমাদের পাশে থাকার কথা বলছেন তা আমাদের মনোবলকে আরও বাড়িয়েছে। সেই সঙ্গে আমাদের যে সহযোদ্ধারা অনশন করছেন তাঁদেরও মনোবল বাড়িয়েছেন। তার কিছুক্ষণ পর থেকে আমরা শুনে পাই যে আমাদের পাশে দাঁড়ানোর জন্য সরকারি ও প্রশাসনিকভাবে নানারকমভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। তাঁরা এই পদক্ষেপ কেন নিয়েছেন তার জন্য নানারকমভাবে জবাবদিহি চাওয়া হচ্ছে। আমরা জানি না এই খবরটা কতটা সত্যি বা কতটা মিথ্যে। কিন্তু, যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আমরা কিন্তু হুঁশিয়ারি দিচ্ছি এই যে আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের স্যার-ম্যাডামরা যে পদক্ষেপ নিচ্ছেন তার জন্য তাঁদের ওপর যদি কোনওরকম অন্যায়ভাবে দমিয়ে দেওয়ার চেষ্টা হয় তাহলে আমাদের আন্দোলন আরও তীব্রতর হবে। তাঁদের প্রতি কোনও অন্যায় আমরা কোনও অবস্থাতেই মেনে নেব না।"

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Doctors Rally: মহাপঞ্চমীতে শহরের রাজপথে চিকিৎসকদের জোড়া মিছিল, পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget