এক্সপ্লোর

RG Kar Protest Soumen Mahapatra : RG কর কাণ্ডে ছেলের নাম ! সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন MLA সৌমেন মহাপাত্র, করলেন বিস্ফোরক অভিযোগ

Soumen Mahapatra : চিকিৎসক ছেলেকে নিয়ে অপপ্রচারের অভিযোগ করে আতঙ্কে চোখের জল ফেললেন তৃণমূলের বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র।

কলকাতা : আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকে ধর্ষণ এবং খুনের ঘটনায় কি একাই সঞ্জয় দায়ী ? নাকি পেছনে রয়েছে আরও বড় মাথা ? যে হয়ত অনেক বেশি প্রভাবশালী। যার নাম মুখে আনতে ডরাচ্ছেন সকলে, যার পরিবারও রাজনৈতিক ক্ষমতাসম্পন্ন। এমন নানা জল্পনা ঘুরে বেড়াচ্ছে বাতাসে। বিভিন্ন সূত্র মারফৎ এমন কিছু ইঙ্গিত আসছে, যাতে এই ধারণা তৈরি হচ্ছে যে, সঞ্জয় ছাড়া আছে এমন কেউ বা কেউ কেউ, যাদের নাম সামনে আসছে না। এমন উত্তাল সময়েই সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে কিছু পোস্ট। সেখানে একেবারে নাম করে ইঙ্গিত দেওয়া হচ্ছে, কে থাকতে পারে নির্যাতিতার এই মর্মান্তিক পরিণতির পিছনে। এর মধ্যে বহু পোস্টই মনগড়া এবং শুধুই ব্যক্তিগত ধারণা নির্ভর , একথা বলাই বাহুল্য। তবে এই স্পর্শকাতর সময়ে কারও নাম বা পরিচয় সামনে আসলেই তিনি গণরোষে পড়ে যেতে পারেন।  তাই সত্যাসত্য বিবেচনা করে পোস্ট লেখা বা শেয়ার করার পরামর্শ দেওয়া হচ্ছে। 

এই পরিস্থিতিতে  চিকিৎসক ছেলেকে নিয়ে অপপ্রচারের অভিযোগ করে আতঙ্কে চোখের জল ফেললেন তৃণমূলের বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র। মঙ্গলবার স্ত্রীকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি। আশঙ্কা প্রকাশ করেন, যেভাবে একটি অন্য ছেলের ছবি দিয়ে, তাঁর ছেলে বলে প্রচার চালানো হচ্ছে, তাতে পরিণতি হতে পারে ভয়াবহ। তিনি জানান, যেভাবে আর জি কর এর ঘটনার পর নিখোঁজ বলে একজনের ছবি ব্যবহার করে তাঁকে প্রাক্তন মন্ত্রীর ছেলে বলে প্রচার করা হচ্ছে, তাতে তাঁরা শঙ্কিত। এভাবে চলতে থাকলে তাঁরা গণরোষের শিকার হতে পারেন বলে , জানান বিধায়ক। পরিবারের উপর হামলাও হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।  

সৌমেন মহাপাত্র নিজেও চিকিৎসক। তিনি জানান, তাঁর ছেলেও চিকিৎসক। সৌমেন পুত্র ড.বোধিসত্ত্ব মহাপাত্র। তিনি পাশ করেছেন ২০১৭ সালে। ডাক্তারি পড়া শেষ করে তিনি অধুনা পাঁশকুড়া-১ ব্লক স্বাস্থ্যকেন্দ্রের বিএমওএইচ হিসাবে কর্মরত।

সৌমেনের আশঙ্কা এই ধরনের ভুয়ো পোস্ট তাঁর পরিবারের পক্ষে ক্ষতিকর হতে পারে। আর বিধায়কের আশঙ্কা, এই কাজ করা হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে। আরও প্রণিধানযোগ্য বিষয় হল, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এই 'ষড়যন্ত্র' এর নেপথ্যে  দলেরই একটি অংশ জড়িত থাকতে পারে।  

ওই সাংবাদিক বৈঠকে সৌমেন মহাপাত্রর স্ত্রী জানান, বোধিসত্ত্বর স্ত্রী এখন সন্তানসম্ভবা। এই সময় এই ধরনের রটনা ক্ষতিকর হতে পারে। তাঁর অভিযোগ, দলেরই একাংশ তাঁদের পরিবারকে টেনে নামানোর চেষ্টা করছে। দলে থেকে দুর্নীতি করা কয়েকজন এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত বলে অভিযোগ তাঁর। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Women Protest:'শুধু বিচার চেয়ে থেমে গেলে এই ধরনের ঘটনা বাড়তে থাকবে,' 'রাত দখল করো' কর্মসূচি নিয়ে মন্তব্য রিমঝিমের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
Annapurna Yojona : যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী
যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget