এক্সপ্লোর

RG Kar Case Update : হাসপাতালে এবার বাউন্সার চান মদন মিত্র

আর জি কর-কাণ্ডে আজ ফের সুপ্রিম কোর্টে শুনানি। বিচারের দাবিতে রাজপথে জুনিয়র ডাক্তারদের মশাল মিছিল।

Key Events
RG Kar Doctor Murder Case Supreme Court Hearing Today Junior Doctor Agitation RG Kar Case Update : হাসপাতালে এবার বাউন্সার চান মদন মিত্র
আজ সুপ্রিম কোর্টে শুনানি
Source : PTI

Background

কলকাতা : সোমবার, সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি। তার আগে আরও একবার জ্বলে উঠল মশাল, রাজপথে প্রতিবাদের ঢেউ।  রবিবাসরীয় সন্ধেয় কলকাতার বিভিন্ন প্রান্তে মশাল হাতে মিছিল করেন জুনিয়র ডাক্তাররা। রবিবার সন্ধেয় কামারহাটির সাগর দত্ত মেডিক্য়াল কলেজ থেকে ডানলপ পর্যন্ত মিছিল করলেন হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার বিচারের পাশাপাশি, হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তাঁরা। SSKM-এর জুনিয়র ডাক্তারদের মিছিলে, হাতে মশালের পাশাপাশি, দেখা যায় জাতীয় পতাকা।  

অন্যদিকে আবার, সাগর দত্ত মেডিক্যালের পর এবার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজেও ফের ওয়ার্ডে ঢুকে রোগীর পরিবারের গুন্ডামি, জুনিয়র ডাক্তারদের হেনস্থার অভিযোগ উঠল। হাসপাতাল থেকে বেরোলে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ওঠে । জুনিয়র ডাক্তারদের দাবি, রবিবার ভোর ৪টে নাগাদ হাতে গুরুতর আঘাত নিয়ে ন্যাশনাল মেডিক্যাল কলেজে আসেন রোগী ও তাঁর আত্মীয়রা। রোগীকে পরীক্ষা করে দুই ইন্টার্ন অস্ত্রোপচার করার কথা জানিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। অভিযোগ, এরপরই মত্ত রোগী ও তাঁর আত্মীয়রা ওয়ার্ডে উপস্থিত দুই ইন্টার্ন ও একজন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিকে অশ্রাব্য গালিগালাজ শুরু করেন। জুনিয়র ডাক্তারদের হেনস্থাও করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় রোগী ও তাঁর এক আত্মীয়কে গ্রেফতার করেছে বেনিয়াপুকুর থানার পুলিশ ।  

 

23:41 PM (IST)  •  30 Sep 2024

RG Kar News Update: সোশাল মিডিয়ায় এখনও নিহত চিকিৎসকের ছবি', অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আবেদন চিকিৎসকের পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভারের

সুপ্রিম কোর্টে নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরলেন জুনিয়র ডাক্তাররা। 'সোশাল মিডিয়ায় এখনও নিহত চিকিৎসকের ছবি', অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আবেদন চিকিৎসকের পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভারের। ছবি দিয়ে হিন্দি গানের সঙ্গে রিলস তৈরি করা হচ্ছে: আইনজীবী করুণা নন্দী। 'আমরা উপযুক্ত নির্দেশ দিয়েছি, আইন প্রণয়নকারী সংস্থাকে পদক্ষেপ নিতে হবে'। অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত রাজ্য সরকারের: প্রধান বিচারপতি। 'সামাজিক মাধ্যমে নির্যাতিতার ছবি-সহ বিভিন্ন মন্তব্য প্রকাশিত হচ্ছে', পরিবার সমস্যার সম্মুখীন হচ্ছেন, নোডাল অফিসার নিয়োগ করা হোক: বৃন্দা গ্রোভার। নির্যাতিতাকে নিয়ে কালই ইউটিউবে একটি সিনেমা মুক্তি পেতে চলেছে: বৃন্দা গ্রোভার। সিনেমার মুক্তি আটকাতে আইনি পদক্ষেপ নিন: প্রধান বিচারপতি। সাধারণ মানুষ যেন সুপ্রিম কোর্টের নির্দেশ জানতে পারে, সেই ব্যবস্থা নেওয়া হোক: ইন্দিরা জয়সিংহ। 

23:19 PM (IST)  •  30 Sep 2024

RG Kar News: সিবিআই-ইডির নজরে থাকা সুদীপ্ত রায় সংগঠন থেকেও বাদ

সিবিআই-ইডির নজরে থাকা সুদীপ্ত রায় সংগঠন থেকেও বাদ। আর জি কর মেডিক্যালের প্রাক্তনীদের 'সংগঠন' থেকে বাদ সুদীপ্ত রায়। প্রাক্তনীদের সংগঠন থেকে সরানো হল তৃণমূল বিধায়ক-চিকিৎসক সুদীপ্ত রায়কে। সংগঠন থেকে বাদ, চিঠি দিয়ে সংগঠন জানিয়ে দেওয়া হল সুদীপ্ত রায়কে। 

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: দিন গুনছে শহরবাসী, শীতের জন্য অপেক্ষা আর কতদিনের? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
দিন গুনছে শহরবাসী, শীতের জন্য অপেক্ষা আর কতদিনের? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
Samim Ahamed: অভিষেকের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন কিছুদিন আগেই, এবার তুলে নেওয়া হল শামিম আহমেদের নিরাপত্তা
অভিষেকের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন কিছুদিন আগেই, এবার তুলে নেওয়া হল শামিম আহমেদের নিরাপত্তা
Plane Hijack News: কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক, টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি
কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক, টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি

ভিডিও

Train Derailment: উৎসবের সকালে ভয়াবহ রেল দুর্ঘটনা, দিগারুর কাছে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস
Plane Hijack: শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি দেখে বিমানজুড়ে আতঙ্ক
Jahangir Khan House Demolish: এবার ফলতায় পুষ্পার বাড়ি ভাঙার কাজ শুরু
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget