এক্সপ্লোর

RG Kar Doctor's Death: নেই রেস্টরুম-জামাকাপড় বদলের জায়গাও ! নিরাপত্তাহীনভাবেই মেল ওয়ার্ডে ভিজিট, বিস্ফোরক RG Kar-এর ডাক্তার..

RG Kar Doctors Multiple Allegation: মহিলা চিকিৎসক 'খুনের' ঘটনার পর কী কী অভিযোগ ডাক্তারদের ?

কলকাতা: হাসপাতালে টানা ডিউটির মাঝে নেই রেস্টরুম। এমনকি জামাকাপড় বদলানোর জায়গা নেই ! এখানেই শেষ নয়, মেল ওয়ার্ডে ভিজিট করতে হয় নিরাপত্তাহীনভাবে, এদিন মহিলা চিকিৎসক 'খুনের' ঘটনার পর ভুরিভুরি অভিযোগ প্রকাশ্যে এসেছে। 

প্রতিবাদীদের একজন বলেন, 'আমাদের দাবি যেনও নিরাপত্তা বাড়ানো হয়। কারণ যিনি ধর্ষিত হয়েছেন, ঘটনাটি ঘটেছে রাতের বেলায়। এটা কী করে হয় যে, একটা হাসপাতালে কোনও নিরাপত্তা নেই যে, রাতের বেলায় একজন মহিলা চিকিৎসক ধর্ষিত হয়ে ও খুন হয়ে পড়ে আছে। পরের দিন সকালে ওনার দেহ উদ্ধার হয়েছে।আমাদের যতক্ষণ না নিরাপত্তা বাড়ানো হবে, ততক্ষণ আমরা প্রতিবাদ চালাতে থাকব।'

এদিন কর্তব্যরত মহিলা চিকিৎসককে খুনের প্রতিবাদে কলকাতা ও জেলায় জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ। আরজি কর ছাড়াও কলকাতা মেডিক্যাল, ন্যাশনাল মেডিক্যাল, এসএসকেএম, শিশুমঙ্গলে প্রতিবাদে চিকিৎসক, স্বাস্থকর্মীরা। আরজিকরে প্রতিবাদে নামলেন সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকরা। ক্ষোভ যুক্তিসঙ্গত, তবে পরিষেবা বজায় রাখুন, আবেদন মুখ্যমন্ত্রীর।

আর জি কর মেডিক্য়াল কলেজে কর্তব্য়রত মহিলা চিকিৎসককে খুন। ময়নাতদন্তের প্রাথমিক পর্যবেক্ষণে মিলেছে যৌন নির্যাতনের চিহ্ন। গোপনাঙ্গের পাশাপাশি সারা শরীরে মিলল অসংখ্য় আঘাতের ক্ষত। আর জি করের মতো সরকারি মেডিক্য়াল কলেজে, চাঞ্চল্য়কর এই ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে গোটা শহরে। ধর্ষণ করে খুনের অভিযোগে সরব হয়েছে মৃত চিকিৎসকের পরিবারও।মৃত মহিলা চিকিৎসকের বাবা বলেন, খুন করা হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে। অর্ধনগ্ন অবস্থায় পড়ে রয়েছে।

MBBS পাস করার করার পর RG কর মেডিক্যাল কলেজ-হাসপাতালে চেষ্ট মেডিসিন নিয়ে স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছিলেন বছর একত্রিশের মহিলা চিকিৎসক। হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে 'On Call'-এ ছিলেন মহিলা চিকিৎসক। রাত দুটো নাগাদ তাঁর ডিউটি শেষ হয়। তারপরে জুনিয়রদের সঙ্গে ডিনার সারেন। সূত্রের খবর, এরপর জরুরি বিভাগের চারতলায় 'চেষ্ট ডিপার্টমেন্টে'র সেমিনার হলে বিশ্রামের জন্য ঢুকে যান। শুক্রবার সকালে সেই সেমিনার হল থেকেই উদ্ধার হয় তাঁর মৃতদেহ।

আরও পড়ুন, রণক্ষেত্র RG Kar, ঘুষি মেরে, চুলের মুঠি ধরে আন্দোলনকারীদের বের করল পুলিশ

সূত্র মারফত খবর, আর জি কর হাসপাতালে অবাধ যাতায়াত ছিল ধৃত সঞ্জয় রায়ের। ঘটনাস্থল থেকে উদ্ধার ইয়ার ফোনের সূত্র ধরে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। সূত্র মারফত আরও খবর, 'সিসিটিভি-তে দেখা যায় গলায় ইয়ার ফোন ঝুলিয়ে সেমিনার রুমে ঢুকছে সঞ্জয়, ৩০ মিনিট পর সেমিনার রুম থেকে ইয়ার ফোন ছাড়াই বেরোয় সঞ্জয়। অনলাইনে আনানো খাবার খেয়ে বিশ্রাম নিতে যান চিকিৎসক। সিসিটিভি-তে ৪ জনের গতিবিধি লক্ষ্য করা যায়। সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদের সময় সঞ্জয়ের কথায় অসঙ্গতি ধরা পড়ে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

 
 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget