এক্সপ্লোর

RG Kar Case: RG Kar কাণ্ডে প্রতিবাদ আদিবাসী সংগঠন BJMPM-র, তীর-ধনুক নিয়ে রাস্তা অবরোধ, 'দোষীদের শাস্তি চাই..'

BJMPM Protest On RG Kar : আরজিকরের ঘটনায় এবার প্রতিবাদ জানাল আদিবাসী সংগঠন BJMPM, কী দাবি তাঁদের ?

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ইতিমধ্যেই সরব সারা দেশ। বাংলার জেলায় জেলায় 'বিচার চাই' বলে স্লোগান উঠছে। আর এবার আরজিকরের ঘটনায় প্রতিবাদ জানাল আদিবাসী সংগঠন। আরজি করের চিকিৎসকের হত্যার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে আদিবাসীদের পথ অবরোধ হুগলির হারিটে।

আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পরগণা মহল (BJMPM) অবরোধ করে চুঁচুড়া তারকেশ্বর রোড। হুগলির দাদপুর থানার হাড়িট হাত তলায়।আরজি করের চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদের পাশাপাশি পূর্ব বর্ধমানে এক তরুণীর মৃত্যুর প্রতিবাদে সামিল হয় আদিবাসীরা। হাতে তীর ধনুক নিয়ে রাস্তা অবরোধ করে।

সংগঠনের রাজ্য কমিটির সদস্য রাজেন্দ্র নাথ মুর্মু জানান,ভারত জাকাতের কেন্দ্রীয় কমিটির ডাকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ অবরোধ চলছে। দু'ঘণ্টার প্রতীকি অবরোধ করে দোষীদের কঠিন শাস্তির দাবি করা হয়। হারিট থেকে বালিকুখারি মোড় পর্যন্ত মিছিল হয়। প্রতিবাদী মিছিলে মহিলারাও পা মেলান। অবরোধের ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে মোতায়েন করা হয় হুগলি গ্রামীন পুলিশ কর্মী ও র‍্যাফ।

চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনায় তোলপাড়ের মধ্যেই, আর জি কর মেডিক্যালে আর্থিক অনিয়মের অভিযোগের তদন্তে SIT গঠন করল রাজ্য সরকার। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জমানায়, ২০২১ সাল থেকে, ব্যাপক কারচুপি ও আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে আর জি কর মেডিক্যালে। তার তদন্তে IG পদমর্যাদার অফিসার প্রণব কুমারের নেতৃত্বের ৪ সদস্যের সিট গঠন করল স্বরাষ্ট্র দফতর। এক মাসের মধ্যে SIT-কে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন, RG করে আর্থিক অনিয়মে মুখ্যমন্ত্রী নিজে যুক্ত : শুভেন্দু অধিকারী

ডাক্তার ছাত্রীর নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই রাজ্য়ের সরকারি মেডিক্যাল কলেজগুলির পরিকাঠামোয় গলদের অভিযোগ প্রকট থেকে প্রকটতর হচ্ছে। প্রশ্ন উঠেছে কর্মরত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়েও। এই পরিস্থিতিতে গতকাল স্বাস্থ্যসচিবের সঙ্গে রাজ্যের সব সরকারি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের একটি বৈঠক হয়। কোন মেডিক্যাল কলেজে কত সংখ্যক CC ক্যামেরা রয়েছে, কল ডিউটি রুমগুলির কী অবস্থা, প্রয়োজনের তুলনায় তা পর্যাপ্ত কিনা, স্টাফদের জন্য কত সংখ্যক শৌচালয় রয়েছে, তার বিস্তারিত রিপোর্ট চেয়েছেন স্বাস্থ্যসচিব।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: ধৃতরা ছাত্র নয়, আন্দোলনকারীও নয়, ওরা গুন্ডা,এদের বিরুদ্ধে গুন্ডাদমন আইনে ব্যবস্থা, জানালেন মুখ্যমন্ত্রী
ধৃতরা ছাত্র নয়, আন্দোলনকারীও নয়, ওরা গুন্ডা,এদের বিরুদ্ধে গুন্ডাদমন আইনে ব্যবস্থা, জানালেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: ট্রলারডুবিতে মৃত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর, চাকরি ও ভাতার আশ্বাস
CM Suvendu Adhikari: ট্রলারডুবিতে মৃত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর, চাকরি ও ভাতার আশ্বাস
Dharmatala Protest : দেশ-বিরোধী স্লোগান দিলে হাসপাতাল ঘুরে যেতে হবে, ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে হুঁশিয়ারি শমীকের
দেশ-বিরোধী স্লোগান দিলে হাসপাতাল ঘুরে যেতে হবে, ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে হুঁশিয়ারি শমীকের
South Eastern Railway: রেলের বড় অফিসার গ্রেফতার ! কেন CBI-এর জালে সত্যম কুমার ?
রেলের বড় অফিসার গ্রেফতার ! কেন CBI-এর জালে সত্যম কুমার ?

ভিডিও

TMC News: জমি দখল ও তোলাবাজি-সহ একাধিক অভিযোগে পুরুলিয়ায় গ্রেফতার TMCP নেতা
Sebasray Scam : সেবাশ্রয় রোগীদের রিপোর্টে নেই ডাক্তারদের নাম, সই, রেজিস্ট্রেশন! চাঞ্চল্যকর তথ্য
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
Rajnath Singh: পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে তা হবে শুধুমাত্র POK নিয়েই : রাজনাথ সিং
Rahul Gandhi: 'দিল্লিতে পড়ুয়াদের মারধরের নির্দেশ কে দিল ?', স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি রাহুলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget