এক্সপ্লোর

RG Kar Sandip Ghosh Update : ঘণ্টার পর ঘণ্টা CBI দফতরে বসে ! রাত বাড়তেই কোন প্রশ্নের মুখে সন্দীপ, বাড়ি ফিরতে পারলেন?

RG Kar Hospital : সূত্রের খবর, রাত পর্যন্ত বসিয়েই রাখা হয় সন্দীপকে। হঠাৎ রাত সাড়ে ৯ টার সময় জিজ্ঞাসাবাদ শুরু হয়, যা চলে গভীর রাত পর্যন্ত।

ঝিলম করঞ্জাই, সুকান্ত মুখোপাধ্যায় , কলকাতা : RG কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় CBI-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। গতকাল সন্দীপকে নাটকীয়ভাবে মাঝরাস্তা থেকে CGO কমপ্লেক্সে নিয়ে আসেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি, রাত সাড়ে ৯টা থেকে প্রাক্তন অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। রাত দেড়টা নাগাদ ছেড়ে দেওয়া হয় সন্দীপ ঘোষকে।  

সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদে কোন কোন বিষয়ে নজর রেখেছে সিবিআই। ভেতরের সূত্র মারফত খবর, সিবিআই মূলত জানতে চাইছে, সেদিন ওই ঘটনা জানতে পারার পর তাঁর প্রথম প্রক্রিয়া কী ছিল। তিনি কী জানতেন, মেয়েটির বাবা-মাকে প্রাথমিকভাবে আত্মহত্যার কথা বলেছেন হাসপাতালের অ্যাসিট্যান্ট সুপার। সন্দীপ ঘোষই কি অ্যাসিসট্যান্ট সুপারকে এ - কথা বলতে বলেছিলেন ? কী অবস্থায় তিনি প্রথম নির্যাতিতার দেহ দেখেন? ওই দিনের নানা ঘটনাক্রমের ভিত্তিতে প্রশ্ন করা হয় সন্দীপকে। 

এছাড়া, সবথেকে গুরুত্ব দিয়ে গোয়েন্দারা যে বিষয়টি দেখতে চাইছেন তা হল, কেন আর জি করে সেমিনার হলের কাছাকাছি ঘর  সংস্কারের কাজ শুরু হল ওই ঘটনার পর ? যেখানে ওই তলেই সেমিনার হলে মিলেছে নির্যাতিতার দেহ ! এতে করে যে প্রমাণ নষ্ট হতে পারে, তা কি জানতেন না অধ্যক্ষ? নাকি জেনে শুনেই অনুমতি দিয়েছেন তিনি ? কলেজ সূত্রে খবর, ওই ভাঙচুরে অনুমতি দিয়েছিলেন অধ্যক্ষই।  এই বিষয়ে সন্দীপের বক্তব্য শুনেছে সিবিআই। বারবার করে তাঁর বয়ানের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে অন্যদের বক্তব্য। 

শুক্রবারও ফের আরজি করে যায় সিবিআই। সেখানে গিয়ে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তোলা হয়  3D লেজার স্ক্যানার মেশিনের সাহায্যে। ঘটনাস্থলের এই ছবি বিচার করে দেখা হবে। এছাড়া আজ ফের আরও কিছু পড়ুয়া চিকিৎসককে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। 

সন্দীপের ঘনিষ্ঠ সূত্রের খবর, তিনি শনিবার সকালে বাড়িতেই আছেন। শুক্রবার গভীর রাত পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। আরও জানা যাচ্ছে, সকালবেলা সিবিআই তাঁকে নিয়ে গেলেও তাঁকে রাত পর্যন্ত বসিয়েই রাখা হয়। হঠাৎ রাত সাড়ে ৯ টার সময় জিজ্ঞাসাবাদ শুরু হয়, যা চলে গভীর রাত পর্যন্ত। রাত দেড়টা নাগাদ বাড়ি ফেরেন সন্দীপ।

অন্যদিকে, ১৪ অগাস্ট রাতে RG কর হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিংয়ে ভাঙচুর ও তাণ্ডবের ঘটনায় আরও কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩০। পুলিশ সিসিটিভি ফুটেজ মিলিয়ে দেখছে, আর কে কে যুক্ত আছে এই ঘটনায়। যাদের গ্রেফতার করা হয়েছে, তাদেরও জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ করার চেষ্টা করছে পুলিশ।  

আরও খবর :                                      

১৩০০ যাত্রীকে নিয়ে ফের বেলাইন ট্রেন, দুর্ঘটনার মুখে সবরমতী এক্সপ্রেস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
News Updates Live: অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
CM Suvendu Adhikari:
"এতো সবে শুরু, আগে অনেক কিছু বাকি..", NCPI সাংসদদের সঙ্গে বৈঠকের পর তাৎপর্যপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget