এক্সপ্লোর

RG Kar Hospital: ছাগলের কানের হাড় বসল মানব দেহে! অসাধ্যসাধন আরজি কর-এ

Goat Ear Transplant: ছাগলের কান দিয়ে মানুষের কানে ও নাকের প্লাস্টিক সার্জারি। এমনই অবাক করা কাণ্ড ঘটিয়েছেন, আরজি কর মেডিক্যাল কলেজ ও পশ্চিমবঙ্গ প্রাণী ও মত্‍স্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়

ঝিলম করঞ্জাই, কলকাতা: ছাগলের (Goat) কানের কার্টিলেজ ব্যবহার করে মানব দেহে প্লাস্টিক সার্জারি (Plastic Surgery) । এমনই অসাধ্য সাধন করেছেন, একদল গবেষক চিকিত্‍সক। ১৮ জনের ওপর হয়েছে সফল অস্ত্রোপচার।  

ছাগলের কান দিয়ে মানুষের কানে ও নাকের প্লাস্টিক সার্জারি। হ্যাঁ, ঠিকই শুনছেন, এমনই অবাক করা কাণ্ড ঘটিয়েছেন, আরজি কর মেডিক্যাল কলেজ ও পশ্চিমবঙ্গ প্রাণী ও মত্‍স্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের কয়েকজন চিকিত্‍সক-গবেষক। পশ্চিমবঙ্গ প্রাণী ও মত্‍স্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান সিদ্ধার্থ জোয়ারদার বলেন, "বহু ক্ষেত্রে নাক ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় কান ক্ষতিগ্রস্ত হয়। এটা প্রকৃতিবান্ধব প্রক্রিয়া ।ছাগলের কানের বিশেষ অংশ কার্টিলেজ দিয়ে প্লাস্টিক সার্জারি। তিন বছর ধরে দেখা গেছে, সবাই সুস্থ।" 

আরও পড়ুন, লিঙ্কে ক্লিক করতেই ফোন হ্যাক ! ছবি বিকৃত করে পর্ন সাইটে ছড়িয়ে দেওয়ার হুমকি 

ইতিমধ্যেই ১৮ জন রোগীর ওপর হয়েছে অস্ত্রোপচার। প্রায় তিনবছর ধরে, পর্যবেক্ষণের পর দেখা গেছে, সফল হয়েছে সার্জারি। তবে, এই প্রক্রিয়ায় সবথেকে কঠিন বিষয় হল, ছাগলের কানের কার্টিলেজের প্রক্রিয়াকরণ ও তা সংরক্ষণ। 

পশ্চিমবঙ্গ প্রাণী ও মত্‍স্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে বিশেষভাবে শোধন করে, বিক্রিয়াশীল অংশ বাদ দিয়ে, সেল কালচার পদ্ধতিতে, সংরক্ষণ করা হয় তরুণাস্থি বা কার্টিলেজ। বিশেষভাবে প্রক্রিয়ার ফলে, এই কার্টিলেজ মানুষের শরীরে মিশে যেতে পারে।  

এরপর আরজি কর মেডিক্যাল কলেজের প্লাস্টিক সার্জারি বিভাগের, বিভাগীয় প্রধান রূপনারায়ণ ভট্টাচার্যের নেতৃত্বে, এই হাসপাতালেই ১৮জনের ওপর হয় অস্ত্রোপচার। কার্টিলেজের সফল প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ পদ্ধতির জন্য, ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজির তরফে পেটেন্ট পেয়েছেন এই চিকিত্‍সক-গবেষকরা। 

যে ল্যাবে ছাগলের কানের বিশেষ অংশ প্রক্রিয়াকরণ হয়েছে, সেখান থেকে গবেষকরা পেটেন্ট পেল। পশ্চিমবঙ্গ প্রাণী ও মত্‍স্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অফ সার্জারি সমিত নন্দী বলেন, "পরিবেশবান্ধব জিনিস ব্যবহার করে। ওয়েস্ট হিসেবে যেটা ফেলে দেওয়া হয়। তখন মাথায় আসে, ছাগলের কানের একটা কার্টিলেজ। কীভাবে কাজে লাগানো যায়। অনেকসময়ই মানুষের শরীর নেয় না। তাই বিশেষ প্রক্রিয়া।" তিনি এও বলেন,  "এই প্রতিস্থাপনে কী সুবধা? আর্টিফিসিয়ালের রিজেকশন বেশি। দাম বেশি। এটার দাম কম.. ফেলে দেওয়া জিনিস দিয়ে করা হচ্ছে।" ভবিষ্যতে এই বায়োলজিক্যাল ইমপ্ল্যান্টের প্রবণতা আরও বাড়বে বলে আশাবাদী চিকিত্‍সক-গবেষকরা। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Market: রবির সকালে খাস কলকাতায় বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা
রবির সকালে খাস কলকাতায় বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা
Terrorist Honeytrap : হামিম-অর্পিতার 'হানিট্র্যাপ', ফেক অ্যাকাউন্ট বানিয়ে কথা, তারপর..., কীভাবে চলত ষড়যন্ত্র ?
হামিম-অর্পিতার 'হানিট্র্যাপ', ফেক অ্যাকাউন্ট বানিয়ে কথা, তারপর..., কীভাবে চলত ষড়যন্ত্র ?
News Live: শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
North 24 Parganas News: CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়, আবেদনকারীদের কী কী অভিযোগ ?
CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়, আবেদনকারীদের কী কী অভিযোগ ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget