এক্সপ্লোর

Bangladesh : বাংলাদেশ থেকে এসে রূপান্তরকামী হিসেবে বাস, অপরাধে জড়িয়ে নাম,পুলিশের জালে ৮ অনুপ্রবেশকারী

এরা সকলেই বাংলাদেশী। অবৈধ কাগজপত্র নিয়ে যে শুধু মুম্বইতে থাকছে তা নয়, সকলের চোখে ধুলো দিতে লিঙ্গ পর্যন্ত বদলে ফেলেছে বলে মনে করা হচ্ছে।

মুম্বই : এই বছরের গোড়া থেকেই দফায় দফায় মহারাষ্ট্র থেকে গ্রেফতার করা হচ্ছে বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের। কিছুদিন আগে মুম্বইতে অভিনেতা সেফ আলি খানের উপর আক্রমণকারীর সঙ্গেও বাংলাদেশের যোগ আছে বলে দাবি করা হয়। গত বছর থেকে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি অস্থির। সেই আবহেই অনুপ্রবেশকারীদের ধরতে কোমর বেঁধে নামে মুম্বই পুলিশ। গ্রেফতার হয়েছে শয়ে শয়ে অনুপ্রবেশকারী। কারও কাছে অবৈধ পরিচয়পত্র, আবার কারও কেনও পরিচয়পত্রই নেই। কেউ আবার নকল নথি বানিয়ে রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা নেওয়ার আবেদন করে ফেলেছে। এবার মুম্বই পুলিশের জালে ৮ 'রূপান্তরকামী'। দাবি, এরা সকলেই বাংলাদেশী। অবৈধ কাগজপত্র নিয়ে যে শুধু মুম্বইতে থাকছে তা নয়, সকলের চোখে ধুলো দিতে লিঙ্গ পর্যন্ত বদলে ফেলেছে বলে মনে করা হচ্ছে। তবে এরা চিকিৎশাস্ত্রের সাহায্য নিয়ে লিঙ্গ বদলে ফেলেছে, নাকি শুধু রূপান্তরকামী সেজেই থাকত, তা এখনও পরিষ্কার নয়। 

কী পেশার  সঙ্গে যুক্ত

পুলিশ সূত্রে খবর, তারা পরিচয় ও লিঙ্গ পরিবর্তন করে মুম্বইতে বসবাস করছিল। এরা জানত, অবৈধ অনুপ্রবেশকারী বলে যে কোনও মুহূর্তে ধরা পড়তে পারে। তাই পুলিশের থেকে বাঁচতে রূপান্তরকামীদের মতো থাকত।  প্রায় বছর পাঁচেক ধরে বাণিজ্যনগরীতেই  থাকছিল তারা। পুলিশ সূত্রে দাবি, এরা কেউ কেউ নাচ করত। ভারতে থাকার কোনও বৈধ নথি নেই এদের কাছে।  গোপন সূত্রে খবর পেয়ে, মুম্বইয়ের শিবাজী নগর পুলিশ রফিক নগর এলাকায় ফাঁদ পেতেছিল। সেখান থেকে ধরা পড়ে এই আটজন বাংলাদেশী 'রূপান্তরকামী'। পুলিশের দাবি, এরা কেউ বেশ্যাবৃত্তি করে রোজগার করত। কেউ কেউ আবার লোক ঠাকানো, অপরাধমূলক কাজ করত। গ্রাহকদের প্রতারণা ও লুটপাটের ঘটনায়ও জড়িত ছিল তারা। আজ ইস্তক বহু অবৈধ অনুপ্রবেশকারীকেই গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু এমন লিঙ্গ পরিবর্তন করে রূপান্তরকামী সেজে চোখে ধুলো দিয়ে থাকা বাংলাদেশীদের এই প্রথম গ্রেফতার করল পুলিশ । পুলিশের দাবি, এরা সকলেই পুরুষ।  তাদের পরিচয় লুকানোর জন্য ট্রান্সজেন্ডার সেজে বসবাস করছিল।  

আরও গ্রেফতারি             

এছাড়া মুম্বইয়ের শিবাজি নগর এবং আরসিএফ পুলিশের একটি যৌথ দল  গোভান্দি এবং চেম্বুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাসকারী ১৭ জন বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে পাঁচজন মহিলাও রয়েছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget