এক্সপ্লোর

Doctors Protest: 'অভয়ার ন্যায়বিচারের জন্য যদি আমরণ অনশনে আবার বসতে হয়, বসব', অনশন শেষে অসুস্থ অর্ণব মুখোপাধ্যায়, ভর্তি SSKM-এ

Doctors Hunger Strike Withdraw: অনশন প্রত্যাহার করলেও আন্দোলন যে  প্রত্যাহার করবেন না সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

কলকাতা: অভয়ার বিচার-দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা সহ একাধিক দাবিকে সামনে রেখে আমরণ অনশনে বসেছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। সোমবার ছিল সেই আমরণ অনশনের ১৭ তম দিন। প্রথম দিন থেকেই এই অনশনে ছিলেন জুনিয়র চিকিৎসক অর্ণব মুখোপাধ্যায়। এসএসকেএম- হাসপাতালে কর্মরত তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলের বৈঠক শেষ হওয়ার পর অনশন তুলে নেওয়ার ঘোষণা হতে তাঁর হাতে ওআরএস তুলে দেন নিহত চিকিৎসকদের পরিবার। 

সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে যখন আসেন ১৭ দিন ধরে অনশন করা অর্ণব, চোখ-মুখ বসে গিয়েছে, ভেঙে গিয়েছে দেহও। শরীরে স্পষ্ট অবসন্ন ছাপ, গলায় স্পষ্ট ক্লান্তি। তবে ভাঙেনি মানসিকতা, লড়াইয়ের দৃঢ়চেতা মনোভাব। মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে লড়াই চালিয়ে যাওয়ার ডাক- অনশনকারী চিকিৎসক অর্ণব মুখোপাধ্যায় বলেন, 'অনশন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের প্রতিনিধিদের বৈঠক দেখেছি। সমস্ত শতাব্দীপ্রাচীন মেডিক্যাল কলেজের প্রিন্সিপালদের পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী বললেন আপনাদের মিটিং দেখার জন্য ডাকা হয়েছে, কথা বলার জন্য নয়। আমাদের কিন্তু কর্মক্ষেত্রই আমাদের তীর্থক্ষেত্র। সেই জায়গার অপমান হল। রাজ্যের মুখ্যমন্ত্রীর অনেক দায়িত্ব। কিছু কিছু বিষয় হয়তো চোখ এড়িয়ে যায়। উনি নিজেই এর আগে মিটিংয়ে সেটা বলেছিলেন। বলেছিলেন আর জি কর-এ সন্দীপ ঘোষের এই দুর্নীতির কথা উনি জানতেন না। তাহলে ধরে নেওয়া যায় যে অনেক বিষয় চোখ এড়িয়ে যায়। মিটিং থেকে মুখ্যমন্ত্রী বললেন শাস্তিমূলক ব্যবস্থা সর্বোচ্চ স্তর থেকে নেওয়া হবে। রাজ্যের এত কলেজে এত ঘটনা, এত অভিযোগ- সব উনি সামলে নিতে পারবেন তো? পারবেন তো সব ঘটনার শাস্তি দিতে? উনি পুরো বিষয়টিকে আসলে লঘু করে দিলেন।'

আরও পড়ুন, 'নিহত চিকিৎসকের মা বাবা-জনসাধারণের অনুরোধে আমরণ অনশন প্রত্যাহার', জানিয়ে দিলেন জুনিয়র চিকিৎসকরা

অনশন প্রত্যাহার করলেও আন্দোলন যে  প্রত্যাহার করবেন না সাফ জানিয়ে দিয়েছেন তিনি। অর্ণবের কথায়, 'আজ অভয়ার বাবা-মা আমাদের কাছে এসেছেন। ফোনে আমার মা-বাবা যা বলে এসেছেন, কাকু-কাকিমাও সেভাবেই বলতেন। অনশন করতে গিয়ে যখন আমাদের সহযোদ্ধারা হাসপাতালে ভর্তি হন, সেই সময়ও চিন্তায় থাকতেন ওঁরা। আমাদের অনশনমঞ্চে যারা এসে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়েছেন, পুলিশি প্রতিরোধে পড়েছেন, সকলকে বলতে চাই, অনশন তুলছি আন্দোলন নয়। অভয়ার ন্যায়বিচারের জন্য লড়াই আমাদের চলবে। যেখান থেকে অভয়ার ন্যায়বিচার পাওয়া যায়, যদি সেখানে আমরণ অনশনে আবার বসতে হয়, বসব।' 

এদিকে অনশন শেষ হতেই অসুস্থ বোধ করেন তিনি। এরপরই তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে করে তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। বর্তমানে সেখানে চিকিৎসা চলছে তাঁর। 

 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget