এক্সপ্লোর

Doctors Hunger Strike: 'নিহত চিকিৎসকের মা বাবা-জনসাধারণের অনুরোধে আমরণ অনশন প্রত্যাহার', জানিয়ে দিলেন জুনিয়র চিকিৎসকরা

Doctors Sit In Hunger Strike: লড়াইয়ে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার রেখেই অনশন প্রত্যাহার, এদিন এমনটাই জানালেন তাঁরা।

কলকাতা: জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন প্রত্যাহার। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর অনশন প্রত্যাহার। নিহত চিকিৎসকের পরিবারের আবেদনে সাড়া দিয়ে অনশন প্রত্যাহার। 'নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা অনুরোধ করেছেন। লড়াইয়ে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার রেখেই অনশন প্রত্যাহার', ধর্মতলায় ১৭দিন পরে অনশন তুলে নিলেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলন চলবে, তবে আপাতত অনশন প্রত্যাহার, জানালেন জুনিয়র ডাক্তাররা। ছাত্র ধর্মঘটের পথেও হাঁটছেন না আপাতত, এমনটাও জানিয়ে দিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। 

নবান্ন থেকে জুনিয়র ডাক্তাররা ধর্না মঞ্চে ফিরতেই আসেন নিহত চিকিৎসকের পরিবার। অনশন প্রত্যাহারের অনুরোধ নিহত চিকিৎসকদের মা-বাবার। তাঁদের তরফে বলা হয়, 'আমরা একমাত্র মেয়েকে হারিয়েছি, আর এক জনকেও হারাতে চাই না। তোমাদের সব লড়াইয়ে আমরা পাশে আছি।' আন্দোলনকারী চিকিৎসকদের তরফে জন সাধারণের কথাও বলা হয়েছে। গত ১৬ দিনে ধর্মতলার অনশনমঞ্চে এসেছেন হাজার হাজার নাগরিক। আট থেকে আশি- অনশনকারী জুনিয়র চিকিৎসকদের পাশে এসে দাঁড়িয়েছে সকলেই। কেউ এসে মাথায় হাত বুলিয়ে দিয়েছে, কেউ পাশে বসে ফেলেছে চোখের জল। অনশনকারীদের ডাকে পালন করেছেন অরন্ধনও। সেই সাধারণের কথা উল্লেখ করে এদিন জুনিয়র চিকিৎসকদের তরফে জানান হয়, জন সাধারণের কথাকে মর্যাদা দিয়ে এই অনশন প্রত্যাহার করছি, তবে লড়াই থামবে না।  

আরও পড়ুন, বৈঠকে নিজের ২৬ দিনের অনশনের কথা স্মরণ করলেন মমতা, কী বললেন ?

এদিন সাংবাদিক বৈঠকে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, 'আমরা কোন কোন দাবি রেখেছি, তা আজ সবাই দেখতে পেয়েছে। অভয়ার ন্যায় বিচার-সহ ১০ দফা দাবিতে আমরা বারবার সরব হয়েছি কমিটিতে নির্বাচিত প্রতিনিধি থাকার প্রয়োজন ছিল। থ্রেট কালচারে অভিযুক্তদের সাসপেনশন, ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী। কেন আমাকে জানানো হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। থ্রেট কালচার নিয়ে বলতে গেলে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। মুখ্যমন্ত্রী রীতিমতো ধমক দিয়ে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। স্বচ্ছতার জন্য তাই নির্বাচিত প্রতিনিধি থাকার প্রয়োজন আছে। মার্চে মেডিক্যাল কলেজে ছাত্র ভোট হবে, এটা আমাদের একটা জয়। লাইভ স্ট্রিমিংয়ের বিষয়ে আগে থেকে কিছু জানা ছিল না। লাইভ স্ট্রিমিংয়ে সরকার আশ্বাস দিয়েছে, আশা করছি কাল নির্দেশিকা আসবে। প্রথমে সরকারের আচরণ ভাল লাগেনি, ব্যাজ খুলতে বলা হয়েছিল। নিয়োগ নিয়ে আইনি জটিলতার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। ওবিসি নিয়ে আইনি সমস্যা মিটলে নিয়োগের কথা আজ বলছেন'। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
Humayun Kabir: হুমায়ুন কবীর মুখ খুললেই 'গরমাগরম' মন্তব্য় ! কিন্তু আজ তিনি কাঁদছেন, কেন ? আগে কাদের কী হুঁশিয়ারি দিয়েছিলেন ?
হুমায়ুন কবীর মুখ খুললেই 'গরমাগরম' মন্তব্য় ! কিন্তু আজ তিনি কাঁদছেন, কেন ? আগে কাদের কী হুঁশিয়ারি দিয়েছিলেন ?
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
Sajal Ghosh: 'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের
'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget