এক্সপ্লোর

Aniket Mahato Health :লিভার ঠিক মতো কাজ করছে না, গুরুতর সমস্যা কিডনিতেও, সঙ্কটজনক অনশনরত অনিকেত মাহাতো

চিকিৎসকরা জানিয়েছেন, আগে থেকেই রক্তচাপ সংক্রান্ত সমস্যা ছিল অনিকেতের। এখন শরীরে অক্সিজেন পৌঁছনো নিয়ে জটিলতা দেখা দিয়েছে।

কলকাতা : বৃহস্পতিবারই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। সন্ধের পর থেকে অবস্থা আরও খারাপ হলে তাঁকে তড়িঘড়ি আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি ভর্তি সিসিইউতে। এখনও সঙ্কটজনক অনিকেত মাহাতো । সূত্রের খবর, অনিকেতের শরীরে অক্সিজেন পৌঁছনো নিয়ে জটিলতা দেখা দিয়েছে। লিভার ঠিক মতো কাজ করছে না। অনিকেতের চিকিৎসায় তৈরি করা হয়েছে ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড। ধর্মতলার মঞ্চে বাকি ৬ অনশনকারী জুনিয়র চিকিৎসকেরও শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, আগে থেকেই রক্তচাপ সংক্রান্ত সমস্যা ছিল অনিকেতের। এখন শরীরে অক্সিজেন পৌঁছনো নিয়ে জটিলতা দেখা দিয়েছে। তৈরি করা হয়েছে ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড। আরও ২-৩ দিন অনিকেতকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিকিৎসক সৈকত নিয়োগী জানিয়েছেন, শরীরে গ্লুকোজ এবং গ্লাইকোজেন শেষ হয়ে গেলে কিটোন মেলে। সেই কিটোন অনিকেতের শরীরে পাওয়া গিয়েছে, যা অত্যন্ত চিন্তার। অর্থাৎ অনিকেতের লিভার ঠিকমতো কাজ করছে না বলে আশঙ্কা।

 অনিকেত মাহাতোর শারীরিক অবস্থার অবনতি, দ্রুত হাসপাতালের CCU-তে ভর্তির কথা বলে আর জি কর মেডিক্যালের সুপারকে চিঠি লিখেছেন হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ও অ্যানাস্থেশিওলজি বিভাগের প্রধান সোমা মুখোপাধ্যায়। চিঠিতে উল্লেখ, অনিকেতের শরীরে সিভিয়র ডিহাইড্রেশন, মেটাবলিক ডিরেঞ্জমেন্টের সমস্যা রয়েছে, মিলেছে মাত্রাতিরিক্ত কিটোন বডি। এর জন্য কার্ডিওলজি, মেডিসিন, নেফ্রোলজি এবং গ্যাসট্রোএন্টেরোলজির বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠনের কথাও বলা হয়েছে চিঠিতে।  

শারীরিক অবস্থার অবনতি হলেও অনশন থেকে সরে আসতে রাজি ছিলেন না অনিকেত। তিনি বলেন, ' আমাদের যেরকম কর্মসূচি চলছে, চলবে। আমরা মনে করি রাজ্য প্রশাসন অতি দ্রুততার সাথে ব্যবস্থা নিক। আলোচনায় বসুক। ' তবে  রাত বাড়ার সঙ্গে সঙ্গে অনিকেত মাহাতোর পরিস্থিতির আরও অবনতি হওয়ায়, আর ঝুঁকি নেননি আন্দোলনকারী  জুনিয়র ডাক্তাররা। তাঁকে তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে। 

গত শনিবার রাত সাড়ে ৮টা থেকে ধর্মতলায় মেট্রো চ্যানেলের সামনে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। যে ৭ জন অনশন করছেন, তাঁদের মধ্যে অনিকেতই একমাত্র আর জি কর মেডিক্যালের ডাক্তার। অনিকেতের জন্য ৫ সদস্যের চিকিৎসকদের টিম তৈরি করা হয়েছে।           

       

আরও পড়ুন :

মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি 'ফেমা'র, 'অনশনরত চিকিৎসকদের শরীর খারাপ হলে...'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget