এক্সপ্লোর

RG Kar Lady Doctor's Death: 'প্রথমে জবাব দিন আত্মহত্যা কথাটা কোথা থেকে এল ?' পদত্যাগী অধ্যক্ষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ চিকিৎসক সংগঠনের

Sandip Ghosh : সোমবার পদত্যাগ করলেন সন্দীপ ঘোষ। তাঁর বিরুদ্ধে এবার সুর চড়াল আইএমএ বেঙ্গলস ও জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস

কলকাতা : আন্দোলনের ঢেউ রাজ্য ছাড়িয়ে গিয়ে আছড়ে পড়েছে দেশজুড়ে। চাপে পড়ে শেষমেশ আরজি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিয়েছেন সন্দীপ ঘোষ। তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় আগেই সরিয়ে দেওয়া হয়েছে মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ও মেডিক্যাল সুপার সঞ্জয় বশিষ্ঠকে। তাতেও অবশ্য শান্ত করা যায়নি আন্দোলনকারী পড়ুয়া চিকিৎসকদের। এই পরিস্থিতিতেই সোমবার পদত্যাগ করলেন সন্দীপ ঘোষ। তাঁর বিরুদ্ধে এবার সুর চড়াল আইএমএ বেঙ্গলস ও জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস।

তাদের তরফে সাংবাদিক বৈঠককারী চিকিৎসক বলেন, "আপনারা জানেন আরজি কর মেডিক্যাল কলেজে তিনদিন আগে কী ঘটনা ঘটেছে। আমরা স্তম্ভিত। আমার মনে হয় আপনারা সবাই। পৃথিবীর কোথাও এরকম হয়েছে বলে আমার জানা নেই। একটি মেয়ে সে নাইট ডিউটি করছে, সেই নাইট ডিউটির সময় তার কর্মক্ষেত্রে ঢুকে তাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে। সত্যি বলছি, কোনও দিন এরকম শুনিনি। গা শিরশির করছে। আর বলার ভাষা নেই। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ যে উনি বলেছেন, জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করেন। কিন্তু, তার সঙ্গে এটা বলতে বাধ্য হচ্ছি, আজ পুলিশ কমিশনার বলছেন আমরা এখনও বুঝতে পারছি না এটা একজনের কাজ, না একাধিক জনের। বিশ্বাস করতে পারেন ? তিনদিন অতিবাহিত তারপরে পুলিশ কমিশনার বলছেন এটা একাধিক জনের কাজও হতে পারে। আমরা কোথায় রয়েছি ? একটা ডিউটি রুম, চারদিকে সিসি ক্যামেরা থাকার কথা। তারপর আমাদের এটা শুনতে হচ্ছে।" 

তিনি আরও বলেন, "এর আগে ওখানে প্রিন্সিপ্যাল ছিলেন শুদ্ধোধন বটব্যাল। তাঁর সময়ে পূর্ব ভারতে সর্বশ্রেষ্ঠ মেডিক্যাল কলেজের তকমা পেয়েছিল আরজি কর মেডিক্যাল কলেজ। বিগত তিন বছর ধরেও আরজি কর মেডিক্যাল কলেজ খবরের শিরোনামে । কীসের জন্য ? প্রিন্সিপ্যাল ধর্নারত পড়ুয়াদের লাথি মেরে বেরিয়ে গেছেন তার জন্য। তারসঙ্গে বায়ো মেডিক্যাল ওয়েস্ট নিয়ে দুর্নীতির কারণে। কখনো নিয়ম বহির্ভূতভাবে টেন্ডার করে লোকজনকে স্টল পাইয়ে দেওয়ার জন্য। আর্থিক কেলেঙ্কারির জন্য। যাঁরা তাঁকে সমর্থন করে না, সেইসব ছেলে-মেয়েকে ফেল করানোর জন্য। তাঁর 'পোষা কিছু ছাত্র' কলেজে মাতব্বরি-দাদাগিরি করে পুরো কলেজটাকে একটা শ্মশানের মতো জায়গায় পরিণত করেছে তার জন্য। সেইজন্য আজ আরজি কর মেডিক্যাল কলেজ বিখ্যাত। সেই বিখ্যাত মানুষ সন্দীপ ঘোষ। ডাক্তার বলব না। সরি ! কোনও ক্ষেত্রে ওঁকে ডাক্তার বলব না। তাহলে আমরা নিজেদের ডাক্তার বলতে পারব না। সেই সন্দীপ ঘোষ আজ নাটক করলেন। তিনি ইস্তফা দিয়েছেন। তাঁর নাকি এত অন্তরের ব্যথা ! ওঁর ইস্তফা নিয়ে নাকি মুখ্যমন্ত্রী বলেছেন ওঁ (সন্দীপ ঘোষ) খুব দুঃখ পেয়েছে। ওঁর ইস্তফা আমরা নিচ্ছি না। ওঁকে আমরা অন্য জায়গায় পাঠাব। আমাদের দাবি, কোনও বদলি নয়, তথ্যপ্রমাণ বিকৃতির জন্য ওঁর বিরুদ্ধে ফৌজদারি মামলায় তদন্ত করতে হবে। কেন ? এক নম্বর, আজ ম্যাডাম নিজে বলেছেন ছাত্রীর বাড়িতে পুলিশ থেকে ফোন গিয়েছিল যে, আত্মহত্যা করেছে। একজন বাচ্চা মেয়ে সে সেমিনার রুমে ছিল, এরজন্য ফরেন্সিক মেডিসিন এক্সপার্ট হওয়ার দরকার নেই। আত্মহত্য়া করলে তার গায়ে একাধিক আঘাতের চিহ্ন, শরীরে জামা থাকে না, এমনটা হতে পারে না। আজ অবধি শুনিনি। কিন্তু, সেটা দেখে আরজি কর্তৃপক্ষ নিশ্চয়ই পুলিশকে জানিয়েছে। সেই আরজি কর কর্তৃপক্ষের মাথা কে ? আমরা কি এটা বিশ্বাস করি যে, প্রিন্সিপ্যালকে না জানিয়ে পুলিশকে জানানো হয়েছে ? সেটা যদি হয়, এমনিও প্রশাসনে ওঁর কোনও নিয়ন্ত্রণ নেই। সেটা যদি হয় যে, ওঁকে জানিয়ে বা উনি পুলিশকে বলেছেন আত্মহত্যা, প্রথম কথার জবাব দিন আত্মহত্যা কথাটা কোথা থেকে এল ? কেন আত্মহত্যা ? বলতে পারতেন, অস্বাভাবিক মৃত্যু। এর জবাব কে দেবে ? আপনি দেবেন। আপনার বিরুদ্ধে ফৌজদারি কার্যধারা হওয়া উচিত। জোড় হাত করে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি, পদত্যাগ নয় , বদলি তো দূরের কথা বরখাস্ত করুন ওঁকে। কোনও মেডিক্যাল কলেজে এই সমাজবিরোধী ব্যক্তিটাকে ঢুকতে দেবেন না। তার জন্য যত বড় আন্দোলন করতে হয় আমরা রাজি।"

প্রসঙ্গত, পদ ছাড়লেও বিরুদ্ধগোষ্ঠীকে দায়ী করে গেছেন সন্দীপ ঘোষ। সেই সঙ্গে রাজনৈতিক চক্রান্তেরও অভিযোগ তুলেছেন। সন্দীপ ঘোষ বলেন, 'পড়ুয়ারা এটাই চেয়েছিলেন যে আমি পদত্যাগ করি। মানুষও এটাই চেয়েছিলেন। আসলে আমার বিরুদ্ধে একটা রাজনৈতিক খেলা চলছে। '

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sashi Panja : কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
West Bengal LIVE News Updates: দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget