এক্সপ্লোর

RG Kar Lady Doctor's Murder: সেমিনার রুম রক্ষার দায়িত্বে ছিলেন, সেই অতিরিক্ত OC-কে এবার তলব CBI-এর; আউটপোস্টের পুলিশ কর্মীদেরও ডাক

CBI Investigation: আর জি কর মেডিক্যালে পিজিটি ছাত্রীকে খুন-ধর্ষণের তদন্তে এখনও পর্যন্ত ৭৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গতকাল সুপ্রিম কোর্টে জমা দেওয়া স্টেটাস রিপোর্টে এমনই জানিয়েছে CBI

কলকাতা : আর জি কর আউটপোস্টে মোতায়েন সব পুলিশ কর্মীকে তলব করল CBI । CBI তলবে সিজিও কমপ্লেক্সে হাজির চিৎপুর থানার অতিরিক্ত OC। চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনাস্থল সেমিনার রুম রক্ষার দায়িত্বে ছিলেন অতিরিক্ত OC। ইতিমধ্যেই তাঁরা হাজির হয়েছেন সিজিও কমপ্লেক্সে। এদিকে এনিয়ে পরপর আট দিন আর জি কর-কাণ্ডের তদন্তে আজ ফের CBI-জিজ্ঞাসাবাদের মুখোমুখি সন্দীপ ঘোষ। সকাল ১০টা ২০ মিনিটে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে CBI-অফিসে পৌঁছে যান আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ। এদিনও সাংবাদিকদের প্রশ্নের কোনও জবাব দেননি সন্দীপ ঘোষ। চিকিৎসককে ধর্ষণ-খুনের জট খুলতে আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় এজেন্সি। গত সাতদিনে সন্দীপ ঘোষকে ৭৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে CBI। 

আর জি কর মেডিক্যালে পিজিটি ছাত্রীকে খুন-ধর্ষণের তদন্তে এখনও পর্যন্ত ৭৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গতকাল সুপ্রিম কোর্টে জমা দেওয়া স্টেটাস রিপোর্টে এমনই জানিয়েছে CBI। সর্বোচ্চ আদালতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ধৃত অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়, তার বন্ধু সৌরভ, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, সদ্য প্রাক্তন উপাধ্যক্ষ বুলবুল মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়াও যিনি প্রথম তরুণী চিকিৎসকের মৃতদেহ দেখেছিলেন, নিহত নির্যাতিতার মা-বাবা এবং পোস্ট মর্টেমের দায়িত্বে থাকা ৫ জন চিকিৎসককেও জিজ্ঞাসাবাদ করেছে CBI। ঘটনার রাতে অনলাইন ফুড ডেলিভারি সংস্থার যে কর্মী তরুণী চিকিৎসককে খাবার দিতে গিয়েছিলেন, সেই রাতে নির্যাতিতার সঙ্গে যে চারজন জুনিয়র ডাক্তার একসঙ্গে খাবার খেয়েছিলেন, তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে CBI। আর জি কর মেডিক্যালে যে চারজন নির্যাতিতার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, তাঁদেরও জিজ্ঞাসাবাদ করেছে CBI। চেস্ট মেডিসিন বিভাগের একাধিক আধিকারিক-সহ ৪৯ জন গ্রাউন্ড স্টাফকেও জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তদন্ত চলাকালীন, সেমিনার রুমের পাশের দেওয়াল ভাঙা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে জনমানসে। সেই কাজে আসা শ্রমিকদেরও জিজ্ঞাসাবাদ করেছে CBI।

এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে আর জি কর মেডিক্যাল কলেজের ক্যাম্পাসে নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছে CISF। হাসপাতালের মেন গেট, ট্রমা কেয়ার ইউনিট, জরুরি বিভাগ-সহ বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে ২ কোম্পানি CISF জওয়ান। বয়েজ ও লেডিজ হস্টেল-সহ ২৫টি জায়গায় মোতায়েন রয়েছে CISF। আর জি মেডিক্য়াল কলেজের বাইরে নিরাপত্তার দায়িত্বে রয়েছে কলকাতা পুলিশ। হাসপাতালের গেটে এদিন সমন্বয় রেখেই কাজ করতে দেখা গেছে পুলিশ ও CISF-কে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget