এক্সপ্লোর

RG Kar Doctor's Murder: আঙুল ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন উদয়ন, আরজি কর-কাণ্ডের প্রতিবাদ-মিছিলে যা হল দিনহাটায়...

Udayan Guha's Warning: মন্ত্রীর হুঁশিয়ারি, যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছেন, পদত্যাগ দাবি করছেন, সেই আঙুলগুলো চিহ্নিত করে ভেঙে দেওয়ার বন্দোবস্ত করতে হবে।

দিনহাটা : উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর হুঁশিয়ারির পরেই আর জি কর-কাণ্ডের প্রতিবাদে সংগঠিত নাগরিক মিছিলে হামলা ও মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। উঠল মিছিল হাইজ্যাকের চেষ্টার অভিযোগ। তা নিয়ে তুলকালাম বাঁধল কোচবিহার জেলার দিনহাটা শহরে। আর জি কর মেডিক্যালে চিকিৎসককে খুন-ধর্ষণের প্রতিবাদে গতকাল সন্ধেয় দিনহাটার হেমন্ত বসু কর্নার থেকে দলমত নির্বিশেষে প্রতিবাদ মিছিলের ডাক দেন মহিলারা। অভিযোগ,  তৃণমূলের লোকজন মিছিলে শামিল হয়ে তা হাইজ্যাক করার চেষ্টা করে। তৃণমূল পরিচালিত দিনহাটা পুরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরীর উপস্থিতিতে শাসকদলের লোকজন মাইক ও ফ্লেক্স নিজেদের দখলে নিতে যায় বলে অভিযোগ। আপত্তি জানাতেই দু'পক্ষের মধ্যে বচসা ও হাতাহাতি শুরু হয়। সবাইকে সরিয়ে দিতে তাড়া করে পুলিশ। ভাইরাল হয়েছে সেই ভিডিও। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ঘটনাস্থলে পৌঁছে কর্মীদের সরিয়ে নেন। প্রতিবাদীদের অভিযোগ, মিছিলের দখল নিয়ে CBI জবাব দাও স্লোগান তুলছিল তৃণমূলের লোকজন। যদিও তৃণমূলের ভাইস চেয়ারম্যানের দাবি, হামলার বিষয়ে তাঁর কিছুই জানা নেই। 

R G কর মেডিক্যালকাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যেই প্রতিবাদীদের আঙুল ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। মন্ত্রীর হুঁশিয়ারি, যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছেন, পদত্যাগ দাবি করছেন, সেই আঙুলগুলো চিহ্নিত করে ভেঙে দেওয়ার বন্দোবস্ত করতে হবে। এরা বাংলাকে বাংলাদেশ করার চেষ্টা করছে। কিন্তু হাসিনা যে ভুল করেছেন, মমতা সেই ভুল করেননি। R G কর মেডিক্যালে ভাঙচুরের সময় পুলিশ গুলি চালায়নি। পুলিশ ও রাজ্য সরকার বাংলাকে বাংলাদেশ করতে দেবে না। কোচবিহারের সাগরদিঘিতে R G কর মেডিক্যালে নির্যাতিতাকে ধর্ষণ-খুনে দোষীদের শাস্তির দাবিতে তৃণমূলের প্রতিবাদ-সভায় এই মন্তব্য করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।

পরের দিনও বেলাগাম মন্তব্য করেন উদয়ন গুহ। আর জি কর মেডিক্যালকাণ্ডের প্রতিবাদীদের আক্রমণ করতে গিয়ে মহিলাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। 'যাঁরা জিন্স পরেন, যাঁরা বয়কাট (বয়েজ কাট) চুল সেলুনে গিয়ে করেন বা চুল স্ট্রেট করেন তাঁরা কেউ মদের বিরুদ্ধে আন্দোলন করেন না। তাঁরা কেউ IPL-এর বিরুদ্ধে আন্দোলন করেন না। তাঁরা কেউ লটারির টিকিটের বিরুদ্ধে আন্দোলন করেন না। কারণ শহরের মানুষ তাঁরা মদ খান না, ড্রিঙ্ক করেন। ড্রিঙ্ক করলে অসুবিধা নেই। মদ খেলে অসুবিধা।' মহিলা আন্দোলনকারীদের প্রতিবাদকে কার্যত ‘শহুরে’ বলে কটাক্ষ করেন মন্ত্রী।

বাংলাদেশ প্রসঙ্গ টেনেও আন্দোলনকারীদের হুঁশিয়ারি দেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। তাঁর কটাক্ষ, 'হাসিনাকে দেখে তোমাদের মুখে যদি হাসি ফোটে সেই হাসি কী করে বন্ধ করে দিতে হয়, তৃণমূলের নেতাকর্মীরা সেটা জানে। যদি অরাজকতা সৃষ্টি করতে চাও, যদি নৈরাজ্য সৃষ্টি করতে চাও, রাস্তায় নেমে তাকে প্রতিহত করবার রাস্তা আমাদের জানা আছে।' হুঙ্কার দেন উদয়ন গুহ। 

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana: অনুপযুক্ত কেউ অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছেন, কীভাবে অভিযোগ জানাবেন?
অনুপযুক্ত কেউ অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছেন, কীভাবে অভিযোগ জানাবেন?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget