এক্সপ্লোর

RG Kar Doctor's Death: 'ধর্ষণ করে খুন, ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে', আরজি করে মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যুতে অভিযোগ বাবার !

Lady Doctor's Death: পোশাক অবিন্যস্ত অবস্থায় ছিল, দেহেও আঘাতের চিহ্ন রয়েছে বলে অভিযোগ জানিয়েছেন চিকিৎসকদেরও একাংশ

কলকাতা : মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে তোলপাড় আরজি কর হাসপাতালে। এমার্জেন্সির চারতলায় সেমিনার রুম থেকে সকালে তাঁর দেহ উদ্ধার হয়। রাত ২ টোয় ডিনার করেন চিকিৎসক। এরপর বিশ্রাম নিতে যান সেমিনার রুমে। রাত ২টোর পরে ঠিক কী হয়েছিল ? কীভাবে মৃত্যু ? তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। পোশাক অবিন্যস্ত অবস্থায় ছিল, দেহেও আঘাতের চিহ্ন রয়েছে বলে অভিযোগ জানিয়েছেন চিকিৎসকদেরও একাংশ। ধর্ষণ করে খুনের অভিযোগ সরব হল চিকিৎসকের পরিবারও। মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং এখন ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন মহিলা চিকিৎসকের বাবা।

তিনি বলেন, "ধর্ষণ করে খুন করা হয়েছে বলে আমাদের বিশ্বাস।  মেয়ে তো চলে গেছে। যেন সুবিচার পায় সেই চেষ্টা করছি। এরা বিষয়টা দেরি করছে। আমাদের দুই ঘণ্টা বসিয়ে তারপরে ঢুকতে দিল। ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে পুরো। খুন করা হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে। অর্ধনগ্ন অবস্থায় পড়ে আছে।" 

একই বক্তব্য মহিলা চিকিৎসকের মায়েরও। তিনি বলেন, "আমার মেয়েকে খুন করেছে। আমার মেয়ের মতো ভাল মেয়ে হয় না। অর্ধনগ্ন অবস্থায় পড়ে আছে। চশমাটা ভেঙে গেছে। গায়ে কোনও কাপড় ছিল না। সিসি টিভি ক্যামেরা ছিল না ভেতরে। সবকিছু অগোছাল।"

এদিকে মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যুর প্রতিবাদে বিজেপি-এসইউসির বিক্ষোভ। কীভাবে মহিলা চিকিৎসকের মৃত্যু হল তার তদন্তে হাসপাতালের ৫ সদস্যের কমিটি। ঘটনার প্রতিবাদে চিকিৎসকদের একাংশের কর্মবিরতিও পালন করে।

এদিকে মৃত মহিলা চিকিৎসকের বাবা-মার সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। কীভাবে মৃত্যু, ময়নাতদন্তের জন্য গঠন করা হয়েছে ৩ সদস্যের কমিটিও।

খবর পেয়েই এদিন হাসপাতালে যান পুলিশ কমিশনার থেকে স্বাস্থ্যসচিব । রাতে হাসপাতালে কারা কারা ডিউটিতে ছিলেন তা নিয়ে জিজ্ঞাসাবাদ পুলিশের। বিচারবিভাগীয় তদন্তের দাবি মানার পরেই দেহ ছাড়েন চিকিৎসকরা। এদিকে বিজেপির অভিযোগ, ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশ। তাই তারা সিবিআই চায়। যদিও সিপির আশ্বাস, তদন্ত চলছে, যা করার করা হবে।

আরও পড়ুন ; নাইট ডিউটিতে থাকাকালীন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যু, চাঞ্চল্য আরজি কর হাসপাতালে

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dimagi Naxal Party : 'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget