এক্সপ্লোর

West Bengal Live Blog: সিবিআইয়ের কাছে সিপির গ্রেফতারি চাইলেন সুখেন্দুশেখর রায়, আর জি কর সংলগ্ন এলাকায় মিটিং-মিছিল-ধর্নায় নিষেধাজ্ঞা

West Bengal News Live Blog: আর জি কর মেডিক্য়াল কলেজে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় উত্তাল রাজ্য় থেকে দেশ। এবার সেই আবহেই, নারী নিরাপত্তা নিয়ে নতুন উদ্য়োগ নিল রাজ্য় সরকার

Key Events
RG Kar Medical collage issue Sukhendu Sekhar Roy talks about CP and rally in Kolkata District News Update West Bengal Live Blog: সিবিআইয়ের কাছে সিপির গ্রেফতারি চাইলেন সুখেন্দুশেখর রায়, আর জি কর সংলগ্ন এলাকায় মিটিং-মিছিল-ধর্নায় নিষেধাজ্ঞা
সিবিআইয়ের কাছে সিপির গ্রেফতারি চাইলেন সুখেন্দুশেখর রায়, বিচারের দাবিতে ফের রাজপথে গর্জন

Background

কলকাতা: সিবিআইয়ের কাছে সিপির গ্রেফতারি চান তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়! আর জি কর-কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষের সঙ্গে সিপিরও গ্রেফতারি দাবি! 'সিপি, প্রাক্তন অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জেরা করুক সিবিআই। কারা আত্মহত্যার কথা রটিয়েছিল, কেন ৩দিন পরে ঘটনাস্থলে স্নিফার ডগ?' কেন দেওয়াল ভাঙা হল? সেমিনার রুমের উল্টোদিকের ঘর ভাঙা নিয়েও প্রশ্ন। 'এরকম শতাধিক প্রশ্ন আছে, ২জনকে হেফাজতে নিক সিবিআই', শতাধিক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, ওদের মুখ খোলান: সুখেন্দুশেখর রায়। আর জি কর কাণ্ডে সোশাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট তৃণমূল সাংসদের। কাদের প্রশ্রয়ে 'রায়' এত প্রভাবশালী? জানতে চান সুখেন্দুশেখর রায়। আর জি কর কাণ্ডের প্রতিবাদে মধ্যরাতে বিস্ফোরক তৃণমূল সাংসদ! সিবিআইয়ের কাছে স্বচ্ছ্বতার সঙ্গে তদন্তের আবেদন সুখেন্দুশেখর রায়ের। 

অন্যদিকে,  আর জি কর মেডিক্য়াল কলেজে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় উত্তাল রাজ্য় থেকে দেশ। নিরাপত্তার দাবিতে ধর্ম-বর্ণ-বয়স নির্বিশেষে সরব হয়েছে মহিলা এবং পুরুষরা। এবার সেই আবহেই, নারী নিরাপত্তা নিয়ে নতুন উদ্য়োগ নিল রাজ্য় সরকার। আর তা ঘোষণা হতেই শুরু হল নতুন বিতর্ক।

অন্যদিকে, মুর্শিদাবাদে তৃণমূল বিধায়কের কলেজে ফার্মাসির প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যু। হস্টেল থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। খুনের অভিযোগ তুলেছে মৃতের পরিবার। ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন মৃত ছাত্রের বাবা। 

বুধের পর শনি। বিচারের দাবিতে ফের রাজপথে গর্জন। গিরিশ পার্ক থেকে আর জি কর পর্যন্ত মিছিলে পা মেলালেন নাট্য ব্যক্তিত্বরা। সিঁথি-মন্দিরতলাতেও জমায়েত। পরপর দু'দিন আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর আজ সন্দীপ ঘোষকে ফের তলব করল সিবিআই। সকাল ১১টায় সন্দীপ ঘোষকে ফের সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
চিকিৎসকের মৃত্যুর খবর জানার পর কী পদক্ষেপ করেছিলেন? কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা। শুক্র ও শনিবার জিজ্ঞাসাবাদের পর আজ ফের CBI দফতরে তলব করা হল সন্দীপ ঘোষকে।

আর জি কর-কাণ্ডে একের পর এক 'ভুল' কবুল  তৃণমূল নেতা কুণাল ঘোষের। সন্দীপ ঘোষের পুনর্বহাল থেকে সেমিনার রুমের পাশে সংস্কার--- প্রশাসনের একের পর এক সিদ্ধান্ত নিয়ে এবার প্রশ্ন কুণাল ঘোষের।

 

আরও পড়ুন: RG Kar News: 'আরজি কর পরিবারের পাশে চলচ্চিত্র পরিবার', ১৮ অগাস্ট টেকনিশিয়ান্স স্টুডিও থেকে প্রতিবাদ মিছিলের ডাক

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

15:04 PM (IST)  •  18 Aug 2024

West Bengal Live Updates: আর জি কর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই বাতিল আজকের ডার্বি

আর জি কর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই বাতিল আজকের ডার্বি। গ্যালারিতে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় ম্যাচ বাতিল। পর্যাপ্ত পুলিশ পাওয়া সম্ভব নয় বলে জানিয়েছে বিধাননগর কমিশনারেট, জানাল ডুরান্ড কমিটি। ম্যাচ ভেস্তে গেলেও যুবভারতীর বাইরে প্রতিবাদে সামিল হবেন দুই প্রধানের সমর্থকরা।

14:33 PM (IST)  •  18 Aug 2024

West Bengal Live Updates: আর জি কর মেডিক্যালে হামলার ঘটনায় গ্রেফতার আরও ২।

আর জি কর মেডিক্যালে হামলার ঘটনায় গ্রেফতার আরও ২। এখনও পর্যন্ত গ্রেফতারির সংখ্যা ৩২। 'কল ডাম্পিং প্রযুক্তির মাধ্যমে ১ হাজার জন শনাক্ত। যারা হামলার দিন হাজির ছিলেন আর জি কর মেডিক্যালের গেটের সামনে', এদের সবাইকে নোটিস পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করবে লালবাজার: সূত্র। অন্যদিকে DYFI-এর মীনাক্ষী সহ ৭ জনকে আজই তলব করেছে পুলিশ

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget