এক্সপ্লোর

RG Kar Medical Student Death: 'কিছু একটা মিলছে না', RG কর নিয়ে ভর্ৎসনা রাজ্যকে, দুপুরের মধ্যে কেস ডায়েরি চাইল আদালত

Kolkata Medical Student Death: সন্দীপ ঘোষকে ছুটিতে পাঠানোর কথা বলল আদালত।

কলকাতা: আর জি কর মামলায় কেস ডায়েরি চাইলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। দুপুর ১ টার মধ্যে কেস ডায়রি দিতে হবে বলে জানালেন প্রধান বিচারপতি। সন্দীপ ঘোষের পদত্যাগপত্র এবং নতুন নিয়োগপত্রও চাইলেন। বিচারপতি বলেন, "আন্দোলনরত চিকিৎসকদের আবেগকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। তাঁদের এক সহকর্মীকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। যে নৃশংসতার সঙ্গে এই ঘটনা ঘটানো হয়েছে, তাতে চিকিৎসকদের অবস্থানকে অন্যায্য বলা হয় যায় না।" (RG Kar Medical Student Death) সন্দীপ ঘোষের আচরণ অভিভাকসুলভ ছিল না বলেও মন্তব্য় করে আদালত।

আর জি কর নিয়ে এদিন জনস্বার্থ মামলাগুলির শুনানি শুরু হয় আদালতে। সেখানে গোটা ঘটনায় আর জি কর কর্তৃপক্ষের ভূমিকায় প্রশ্ন তোলেন হাইকোর্টের প্রধান বিচারপতির টিএস শিবজ্ঞানম। রাজ্যকেও ভর্ৎসনা করেন তিনি। মঙ্গলবার শুনানি চলাকালীন নিহত তরুণী চিকিৎসকের পরিবারের তরফে আদালতে সওয়াল করছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাটার্য। তিনি জানান, পরিবারকে তিন ঘণ্টা বসিয়ে রাখার পর দেহ দেখতে দেওয়া হয়। পুলিশের তরফে ফোন করে বলা হয়, সর্বোচ্চ মহল থেকে এই ঘটনার মীমাংসা করে নিতে বলা হয়েছে। কাউকে বিষয়টি না জানাতেও বলা হয়। সিবিআই তদন্তের আর্জিও জানায় নির্যাতিতার পরিবার। এই ঘটনা একজনের দ্বারা ঘটেনি বলেও দাবি করেন বিকাশ রঞ্জন। যদিও রাজ্য জানায়, একাধিক ব্যক্তি যুক্ত থাকলে, আঘাতের ধরন ভিন্ন হতো।  রাজ্য জানায়, স্বচ্ছতার সঙ্গে তদন্ত হচ্ছে, পরিবারকে প্রতিনিয়ত তদন্ত সম্পর্কে জানানো হচ্ছে। (Kolkata Medical Student Death)

এতে ভর্ৎসনার সুর শোনা যায় প্রধান বিচারপতির গলায়। তিনি বলেন, "প্রথমে পরিবারকে বলা হয় মেয়ে অসুস্থ। পরে বলা হয়, আত্মহত্যা করেছেন মেয়ে। পরিবারকে তিন ঘণ্টা বসিয়ে রেখে আত্মহত্যার কথা বলা হলে, বুঝতে হবে পরিবার সঙ্গে নেই। এটা তো কোনও ব্যক্তি জেলের মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন,তারপর তাকে হাসপাতালে নিয়ে আসার পর মৃত বলে জানা গেছে তেমন নয়। মৃতা তো হাসপাতালেই ছিলেন, তিনি তো সেখানকার অংশ। চিকিৎসকরা তাদের সারাজীবন উৎসর্গ করেন।" (Calcutta High Court)

এতে রাজ্য সরকার জানায়, যে নম্বর থেকে পরিবারের কাছে ফোন গিয়েছিল, সেটা পুলিশকে দেওয়া হোক। কোন নম্বর থেকে ফোন গিয়েছিল, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করে রাজ্য। রিপোর্ট পেশ করতে বুধবার সকাল পর্যন্ত সময়ও চায় রাজ্য। কিন্তু প্রধান বিচারপতি বলেন, "বিকেল ৩টের মধ্যে সন্দীপ ঘোষকে বলুন ছুটির আবেদন করে লম্বা ছুটিতে চলে যেতে। না হলে আমরা প্রয়োজনীয় নির্দেশ দেব।"

আর জি করের ঘটনায় সন্দীপের ভূমিকা নিয়ে গোড়া থেকেই প্রশ্ন তুলছিলেন আন্দোলনকারীরা। তাঁর পদত্যাগ এবং বিকেলে ন্যাশনাল মেডিক্যাল কলেজের দায়িত্বে তাঁকে বসানো নিয়েও শুরু হয়েছে সমালোচনা। সেই নিয়ে ন্যাশনাল মেডিক্যালের চিকিৎসকরাও আন্দোলনে নেমেছেন। এমত অবস্থায় প্রধান বিচারপতি বলেন, "সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড করেননি কেন? তিনি তো ওই প্রতিষ্ঠানের প্রধান। কেন তাকে রক্ষা করার চেষ্টা করছেন? আপনারা তাঁকে এভাবে পুরস্কৃত করতে পারেন না। পদত্যাগ করার চার ঘণ্টার মধ্যে তাঁকে ফের দ্বায়িত্ব দেওয়া হল। সন্দীপ ঘোষ কি এতটাই প্রভাবশালী? কিছু একটা মিলছে না।"

আর জি কর নিয়ে আদালতে আবেদন জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তাঁর আইনজীবী দাবি করেন, একজনের দ্বারা এই অতিমানবীয় ঘটনা ঘটানো সম্ভব নয়। ধৃত সিভিক ভলান্টিয়ার বলছেন, ফাঁসি দিলেও কিছু যায় আসে না। প্রতি দিন প্রমাণ নষ্ট করা হচ্ছে। পুলিশ প্রথমে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে এবং হত্যাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে বলেও দাবি করেন শুভেন্দুর আইনজীবী। 

কলকাতার পুলিশ কমিশনার আর জি কর মামলার তদন্ত তদারকি করছেন। তাঁকে এই মামলা থেকে আপাতত সরানোর পক্ষে এদিন সওয়াল করেন মামলাকারী ফিরোজ এডুলজি। তিনি বলেন, "আজ দুপুর ২টোর মধ্যেই কেস ডায়েরি জমা দেওয়া হোক। কামদুনি মামলায় যুক্ত ছিলাম আমি। দায়িত্ব নিয়ে বলছি, এই মামলাও কামদুনির পথে এগোবে। ছাড়া পেয়ে যাবে সমস্ত অপরাধী। পুলিশ আধিকারিক বিনীত গোয়েল কামদুনি মামলাতেও ছিলেন। তাঁকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হোক। তিনি কামদুনি মামলায় কী করেছেন, আমরা জানি।" 

সন্দীপের বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ তোলেন ফিরোজ। তাঁর দাবি, ২০২৩ সালে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে ছাত্ররা আওয়াজ তুলেছেন, তাঁদের Ragging এর শিকার হতে হয়েছে। মেডিক্যাল বর্জ্য দুর্নীতির সঙ্গে যুক্ত তিনি যুক্ত। কেউ তাকে ছুঁতে পারবে না। 

সেরা শিরোনাম

Durgapuja 2026: চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
News Live: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
Kunal Ghosh:
"এখন উড়ালপুল থেকে রং তুলে ফেলা হচ্ছে, বিপজ্জনক রং ছেলেমানুষি করে লাগালেন কেন? দুর্ঘটনার দায় কে নেবে?", পোস্ট কুণালের

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget