এক্সপ্লোর

RG Kar Medical Student Death: মহিলা পুলিশদেরও উত্যক্ত করতেন! নির্বিকার RG কর কাণ্ডে ধৃত সিভিক, বলছেন, ‘ফাঁসি দিলে দিন’

Medical Student Death: সঞ্জয়ের সিভিক ভলান্টিয়ার পরিচয় নিয়েও শোরগোল পড়ে গিয়েছে।

পার্থপ্রতিম ঘোষ, রঞ্জিত সাউ ও সৌমেন চক্রবর্তী: RG কর মেডিক্যাল কলেজে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের অভিযোগে, গ্রেফতার করা হয়েছে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। লালবাজারের সূত্রের দাবি, ধরা পড়ার পর অপরাধ স্বীকার করলেও অনুতপ্ত নন সঞ্জয়। উল্টে তদন্তকারীদের নির্লিপ্ত ভঙ্গিতে বলেছেন, "ফাঁসি দিলে দিয়ে দিন"। মাঝে মধ্যেই মহিলা পুলিশকর্মীদের ফোন করে সঞ্জয় উত্যক্তও করলেন বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। (RG Kar Medical Student Death)

নৃশংস, নারকীয়, বর্বরোচিত বললেও কম বলা হয়। RG কর মেডিক্যাল কলেজে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের অভিযোগে, গ্রেফতার করা হয়েছে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয়কে। সঞ্জয়ের মা জানেন, ছেলে পুলিশে চাকরি করেন। পুলিশ নয়, সঞ্জয় সিভিক ভলান্টিয়ার জানালে বলেন, "যা০ই হোক, আমি জানি না। আমি পুলিশটুকুই জানতাম।" (Medical Student Death)

সঞ্জয়ের সিভিক ভলান্টিয়ার পরিচয় নিয়েও শোরগোল পড়ে গিয়েছে। এ নিয়ে প্রশ্ন করলে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেন, "আমাদের কাছে অপরাধী উনি। যেই হোন না কেন, সবার আগে অপরাধী। এমন জঘন্য অপরাধ করেছেন, ওঁর সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত বলে মনে করি আমরা। তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছি আমরা। ওঁকে প্রশ্ন করছি। জানার চেষ্টা করছি, কেন ওখানে গিয়েছিলেন। তাঁর সেখানে যাওয়ার কোনও কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। ধর্ষণ এবং খুনির মামলা দায়ের হয়েছে।"

ধৃত সঞ্জয় কি তাহলে বরাবরই অপরাধমনস্ক ছিলেন? মহিলাদের প্রতি তাঁর আচরণ কি সন্দেহজনক ছিল? এই প্রশ্ন উঠছে লালবাজার সূত্রে পাওয়া কিছু খবরের জন্যই। জানা যাচ্ছে, মহিলা পুলিশ কর্মীদের মাঝে মধ্যেই ফোন করে উত্যক্ত করতেন সঞ্জয়। কলকাতা পুলিশের একটি সংগঠনের হয়ে সেবামূলক কাজে RG কর মেডিক্যাল কলেজে রোগীদের খোঁজ-খবর নেওয়ার দায়িত্ব ছিল তাঁর উপর।

আরও পড়ুন: RG Kar Medical Student Death: কুকুরের চেন গলায় বেঁধে হাসপাতালে ধর্ষণ, ৪২ বছর কোমায় ছিলেন নার্স, RG করের ঘটনা ফেরাল দুঃসহ স্মৃতি

২০১৯ সালে সিভিক ভলান্টিয়ারের চাকরি পান সঞ্জয়। কলকাতা পুলিশের হয়ে বিপর্যয় বাহিনীতে কর্মরত ছিলেন। কিন্তু নিয়ম বেঙে উল্টোডাঙার ফোর্থ ব্যাটেলিয়নের ব্যারাকে থাকেন তিনি। পরিচিতদের মধ্যে 'গুণধর' হিসেবেই পরিচিত ছিলেন তিনি। প্রতিবেশীরা বলেন, "ও ভাল ছিল না। জীবনে ভাল হবে না ওর। ছেলে হিসেবে একেবারেই ঠিক নয়। অনেকের টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। অনেক লোকের টাকা নিয়েছিল বলে শুনেছি। ফেরত দিতে পারেনি। এখান থেকে চলে গিয়েছে।"

সিভিক ভলান্টিয়ারদের আচরণ নিয়ে বার বার প্রশ্ন উঠেছে আগেও। পুলিশের সঙ্গে থাকার ফলে এই সিভিক ভলান্টিয়ারদের দাপট এখন মাত্রাছাড়া বলে অভিযোগ রয়েছে। অভিযোগ ওঠে, তাঁরা পুলিশের মতো শৃঙ্খলাপরায়ণ নন। পুলিশের মতো নিয়মানুবর্তিতার পাঠ, প্রশিক্ষণও তাঁদের নেই।  ক্ষমতা হাতে পেয়ে তাঁদের একটা বড় একাংশই বার বার হয়ে ওঠেন বেপরোয়া। দায় কম, অলিখিত ক্ষমতা বেশি, আর তার জেরেই সিভিক ভলান্টিয়ারদের একাংশের দৌরাত্ম্য বা রবার সামনে চলে আসছে। কখনও বুট পরা পা বুকে তুলে দেওয়া, কখনও আবার, সিভিক ভলান্টিয়ারের মারে স্কুটার আরোহীর মৃত্যু বা পিকআপ ভ্যানের চালককে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ। বিভিন্ন সময়, সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে নানা ধরণের এক্তিয়ার বর্হিভূত কাজ ও চাঞ্চল্য়কর ঘটনায় জড়িত থাকার ভয়ঙ্কর অভিযোগ উঠেছে।

এ নিয়ে রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত বলেন, "এই দুঃসাহস কোথা থেকে পেল? কী তার ক্ষমতা? কলকাতা পুলিশের গায়ে কালি ছিটিয়ে দিয়েছে। দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।" কলকাতা পুলিশের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট কমিশনার বিকাশ চট্টোপাধ্যায় বলেন, "সিভিক ভলান্টিয়ারের এই বেপরোয়া এই মনোভাবের কারণ হল আমাদের প্রশাসন। প্রশাসনিক স্তর থেকে এদের ঠিক মতো দেখা হচ্ছে না। কেন প্রশিক্ষণ দিয়ে ছাড়ছে না। বেতন পায় ওরা। অন্তত তিন মাসের প্রশিক্ষণ হোক!"

যদিও এ প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, "সিভিক ভলান্টিয়ারও আমাদের সমাজের মধ্যে থেকেই আসে। এতজন ভাল করে কাজ করছেন, পরিষেবা দিচ্ছেন, ব্যতিক্রমী ভাবে যদি কেউ এই কাণ্ড ঘটিয়ে থাকেন, তার জন্য সকলকে দোষ দেওয়া ঠিক নয়।" কিন্তু বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "এমডি পাঠরতার যদি এই সুরক্ষা হয়, তাহলে কলকাতা থেকে ৪০০-৫০০ কিলোমিটার দূরে গ্রামের কোনও মহিলা, যাঁরা পড়াশোনার সুযোগও হয়নি, তাঁর নিরাপত্তা কী?"

এবার, খাস শহরের নামজাদা মেডিক্যাল কলেজের ভিতরে ঢুকে, এক কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ-খুনের অভিযোগে গ্রেফতার হলেন এক সিভিক ভলান্টিয়ার। আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনায়। ফাস্টট্র্যাক কোর্টে বিচার করে দোষীকে দৃষ্টামূলক শাস্তির দাবি করেছেন বিশিষ্টদের একাংশ। 'দেশবাঁচাও গণ মঞ্চে'র ব্যানারে এই দাবিতে সই করেছেন গায়ক সৈকত মিত্র, প্রতুল মুখোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী এবং কবি জয় গোস্বামীরা।

সেরা শিরোনাম

Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
Jadavpur University : যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget