এক্সপ্লোর

Bangladesh Clash : লাঠিসোঁটা, ইট, পাটকেল, চাকরি জাতীয়করণের দাবিতে আবারও বাংলাদেশে বিক্ষোভ, রক্তারক্তি

Dhaka Student Clash : পরিস্থিতি ক্রমেই হাতের বাইরে যেতে থাকলে পৌঁছায় পুলিশ ও সেনাবাহিনী। আহতদের ভর্তি করানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ।

ঢাকা : শেখ হাসিনা সরকারের পতনের পর ফের উত্তাল বাংলাদেশ। আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ালেন বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা। উভয়পক্ষের মিলিয়ে আহতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে বলে খবর, সংবাদমাধ্যম সূত্রে। 

সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, চাকরি জাতীয়করণের দাবিতে রবিবার ঢাকায় সচিবালয় ঘেরাও করেন আনসার সদস্যরা। আটকে রাখা হয়  অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ্-সহ বেশ কয়েকজনকে। এই নিয়ে সোশাল মিডিয়ায় হাসনাত আবদুল্লাহ্ পোস্ট করায়, পথে নামেন বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা। দু’পক্ষের মধ্যে সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে পদ্মাপাড়।  

বাংলাদেশের সংবাদমাধ্যম 'প্রথম আলো' সূত্রে খবর, চাকরি জাতীয়করণের দাবিতে এই  অশান্তি চলছে গত দু দিন ধরে। বহুদিন ধরে গ্রামরক্ষা বাহিনী আনসাররা চাকরি জাতীয়করণের দাবি জানিয়ে আসছে । আনসারদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা বৈষম্যের শিকার। তাই আবারও  চাকরি জাতীয়করণের দাবিতে পথে নামে তারা। 

রবিবার দুপুর নাগাদ পরিস্থিতি উত্তাল হয়। ঢাকার সচিবালয়ের গেটে গেটে শুরু হয় অবস্থান বিক্ষোভ।  অবরুদ্ধ হয়ে পড়ে সচিবালয়ের রাস্তা। সেখানেই আন্দোলনকারীরা আটকে রাখে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ কয়েকজনকে। 

সেই খবর ছড়িয়ে পড়ে মাত্রই অশান্তি চরমে ওঠে। মিছিল করে রাতের বেলা সেখানে হাজির হন বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা। সূত্রের খবর, বৈষম্যবিরোধী ছাত্ররা সংখ্যায় প্রায় হাজার জন ছিলেন। তারা লাঠি হাতে চড়াও হয় বলে খবর। তাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় ইট, পাটকেল ছোড়া। দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হন দুই পক্ষেরই বহু জন। পরিস্থিতি ক্রমেই হাতের বাইরে যেতে থাকলে পৌঁছায় পুলিশ ও সেনাবাহিনী। আহতদের ভর্তি করানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ।

বাংলাদেশের অন্তবর্তী সরকারের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম আনসারের মতে, এই বিক্ষোভ বৃহত্তর ষড়যন্ত্রের অংশ।  জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

অন্যদিকে আবার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সংবাদ মাধ্যম ডেইলি স্টারকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন, আনসারদের হয়ে যারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে তারা আনসার সদস্য নয়। তারা বহিরাগত। অন্য উদ্দেশ্য তাদের। 

আরও পড়ুন           

কেন বাংলাদেশের মানুষ ভারতের প্রতি 'ক্ষুব্ধ'? দিল্লিকে নীতি পরিবর্তন করতে বললেন মহ. ইউনুস

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget