এক্সপ্লোর

RG Kar News: আর জি কর মেডিক্যালে 'বোমাতঙ্ক'! জুনিয়র চিকিৎসকদের অবস্থানস্থলে পরিত্যক্ত ব্যাগ ঘিরে আতঙ্ক

RG Kar Medical College: আর জি করের জুনিয়র ডাক্তাররাই কলকাতা পুলিশের নজরে আনে বিষয়টি এমনটাই জানা যাচ্ছে। 

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: আর জি কর মেডিক্যালে 'বোমাতঙ্ক'!জুনিয়র চিকিৎসকদের অবস্থানস্থলে পরিত্যক্ত একটি ব্যাগ ঘিরে আতঙ্ক! ঘটনাস্থল ঘিরে রেখেছে সিআইএসএফ, রয়েছে বোম্ব স্কোয়াড!


ঠিক কি ঘটেছে? 

সকাল থেকেই এই ব্যাগটিকে জুনিয়র ডাক্তারদের আন্দোলন মঞ্চে পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে সেভাবে গুরুত্ব না দিলেও বেলা ১২টার সময় সকলের নজরে আসে ওই ব্যাগটি। সকাল থেকে কেন ওখানে ব্যাগটি পড়ে রয়েছে তা নিয়েই চাঞ্চল্য ছড়ায়। আর জি করের জুনিয়র ডাক্তাররাই কলকাতা পুলিশের নজরে আনে বিষয়টি এমনটাই জানা যাচ্ছে। 

আরও পড়ুন, 'জীবন্ত ভগবানদের মিষ্টি নিবেদন করতে এসেছি', জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়ালেন সাধারণ মানুষ

এদিন স্নিফার ডগ দিয়ে এলাকা পরীক্ষা করা হয়। এরপর ঘণ্টা দেড়েক পর এসে পৌঁছয় বম্ব স্কোয়াড। এরপর বম্ব স্কোয়াডের এক আধিকারিক স্যুট পরে ওই ব্যাগটি পরীক্ষা করতে যান। দু'দফায় ব্যাগ চেক করা হয়। ব্যাগে ক্যামেরা ঢুকিয়ে চেক করা হয়। আরও যন্ত্রপাতি এনে পরীক্ষা করা হয় ব্যাগটি।                             

প্রসঙ্গত ৯ অগাস্টে মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের পর থেকেই এই অবস্থান মঞ্চ থেকেই আন্দোলন শুরু করেছেন জুনিয়ার চিকিৎসকরা। যদিও বর্তমানে স্বাস্থ্যভবনের সামনে ৫ দফা দাবি নিয়ে আন্দোলন অবস্থানে রয়েছেন তাঁরা। সেই মঞ্চেই এই পরিত্যক্ত ব্যাগটি ঘিরে চাঞ্চল্য তৈরি হয়। কে বা কারা এই ব্যাগটি রেখে গেল তা নিয়ে প্রশ্ন ওঠে। সুরক্ষা ব্যবস্থার চোখ এড়িয়ে কীভাবে তা সম্ভব হল?  

প্রসঙ্গত, আর জি কর মামলার দ্বিতীয় শুনানিতে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। এও জানান হয়েছিল নির্দিষ্ট সময়ের মধ্যে কাজে ফিরলে, তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না রাজ্য সরকার। পাশাপাশি রাজ্য সরকারকে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেখানে এমন বোমাতঙ্ক ঘিরে সুরক্ষা ব্যবস্থা নিয়েই এখন একাধিক প্রশ্ন উঠছে।                                                             

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nirmal Ghosh Arrested: গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে
গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে
Nurse Death Mystery: মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের
মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
South 24 Parganas News: গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget