এক্সপ্লোর

Sandip Ghosh Arrested: 'ঈশ্বর বিচার করলেন', সন্দীপ ঘোষের গ্রেফতারের দিনই পোস্ট শান্তনু সেনের

RG Kar Protest: সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ শুরু করে CBI. এর মাঝেই সামনে আসে আর জি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির দুর্নীতির বিস্ফোরক সব অভিযোগ।

কলকাতা: টানা ১৫ দিন জিজ্ঞাসাবাদ, বাড়িতে তল্লাশি, পলিগ্রাফ টেস্টের পর আর জি কর মেডিক্যাল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই।  

তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণের ঘটনায় লাগাতার আন্দোলনে প্রবল চাপের মুখে ১২ অগাস্ট সকালে আর জি কর মেডিক্যাল কলেজ থেকে ইস্তফা দেন সন্দীপ ঘোষ। যদিও, এর কয়েকঘণ্টার মধ্য়েই তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ করা হয়। আন্দোলনের মুখে যোগ দিতে পারেননি সন্দীপ ঘোষ। 

ন্যাশনাল মেডিক্যাল কলেজের প্রশাসনিক ভবনে অধ্যক্ষের ঘরে তালা লাগিয়ে দেন আন্দোলনকারীরা। পরদিনই, কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়েন আর জি কর মেডিক্যালসের প্রাক্তন অধ্যক্ষ।  প্রধান বিচারপতির বেঞ্চ কার্যত হুঁশিয়ারি দেয়, সন্দীপ ঘোষকে লম্বা ছুটিতে না পাঠালে ব্যবস্থা নেবে আদালত। অন্যদিকে, এদিনই আর জি করে খুন-ধর্ষণ মামলায় তদন্তভার হাতে সিবিআই। 

এর পরপরই, সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ শুরু করে CBI. এর মাঝেই সামনে আসে আর জি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির দুর্নীতির বিস্ফোরক সব অভিযোগ। টানা ১৫ দিন ধরে আসা-যাওয়া চলছিলই। এরপরই সোমবার সন্ধেয় আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করল CBI।                                        

তৃণমূল নেতা শান্তনু সেন লিখেছেন,  ঈশ্বর বিচার করবেন, প্রমাণ হল আমি ভুল বলিনি। সঠিক জায়গায় দুর্নীতির তথ্যগুলো অনেক আগেই জানিয়েছিলাম।                                         

পাশাপাশি, সন্দীপ ঘোষের গ্রেফতারির পর ভাঙা উইকেটের ছবি পোস্ট করে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় সোশাল মিডিয়ায় লিখেছেন, মিডল স্টাম্প উপড়ে গেল। এরপর কী? আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই। এবার চিকিৎসকের ধর্ষণ-খুন মামলায় কী উঠে আসে সেদিকেই সবার নজর।

এদিন এবিপি আনন্দের 'ঘণ্টাখানেক সঙ্গে সুমন' অনুষ্ঠানে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, 'শান্তনু সেনের এতদিন পর সিবিআইকে ঈশ্বর মনে করেছেন। এবার উনি পরিষ্কার করে বলে দিন শয়তান উনি কাকে মনে করেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja Saptami : সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?
সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
Weather Update : ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget