এক্সপ্লোর

Doctors Protest: অনশনমঞ্চের জন্য আসা চৌকি বাজেয়াপ্ত! ডাক্তার-পুলিশ বচসায় উত্তপ্ত বউবাজার

RG Kar News: দেড়দিন পার, আর জি কর কাণ্ডের বিচার চেয়ে ধর্মতলায় অনশনে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা।

সন্দীপ সরকার, কলকাতা: আর জি কর-কাণ্ডের প্রেক্ষিতে ১০ দফা দাবি আদায়ে ধর্মতলার ধর্নামঞ্চে চলছে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন। যাঁরা সাধারণ মানুষের জীবন বাঁচান, দাবি আদায়ে তাঁরাই বাজি রেখেছেন জীবন। এদিকে, অনশনের প্রায় ২ দিনের মধ্যে ডাক্তার-পুলিশ বচসায় উত্তপ্ত হল বউবাজার এলাকা।  অনশনমঞ্চের জন্য আসা চৌকি বাজেয়াপ্ত করে নেওয়ার অভিযোগ উঠেছে। এই বিষয়টি নিয়ে বউবাজার থানার পুলিশের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বচসা।  

দেড়দিন পার, আর জি কর কাণ্ডের বিচার চেয়ে ধর্মতলায় অনশনে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। ১০ দফা দাবিতে শনিবার রাত সাড়ে ৮টা থেকে চলছে আমরণ অনশন।  গতকালই অনশনে যোগ দিয়েছেন আর জি কর মেডিক্যালের অনিকেত মাহাতো। জুনিয়রদের পাশে থেকে অনশনে সামিল সিনিয়র ডাক্তাররাও। ২৪ ঘণ্টা অনশন করবেন সিনিয়র ডাক্তাররাও, এমনটাই খবর। 

তবে শুধু চৌকি নয়, এরই মধ্যে পুলিশের বিরুদ্ধে উঠেছে আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগ।  বায়ো টয়লেট বসাতে বাধা দেওয়ার পাশাপাশি, ডেকরেটরদের গাড়ি ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। তবে শেষ পর্যন্ত এদিন সকালে বায়ো টয়লেট তৈরি করেন আন্দোলনকারীরাই।                                                                          

আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের তরফে বলা হয়েছে, 'এর থেকে বাজে জিনিস আর কিছু হতে পারে না, এটা হচ্ছে সরকারের সব থেকে বড় ন্যক্কারজনক  কাজ। একটা ন্যূনতম চাহিদা, যে আমরণ অনশনে বসেছেন, তাঁর ন্যূনতম  চাহিদা পূরণে বাধা দিচ্ছে। এর থেকে বাজে জিনিস বোধ হয় কোনও দেশের বা কোনও রাজ্যের কোনও  সরকার  কোনও দিন করেনি। এরা সেই রাস্তাটাকেও আজকে দেখিয়ে দিল। যে কলকাতা পুলিশ নীচে নামতে চাইলে কতটা নীচে নামতে পারে।' 

আরও পড়ুন, আদালতে চার্জশিট জমা দিল CBI, কার কার নাম রয়েছে সেখানে?

এদিকে সহমর্মিতা জানাতে বহু সিনিয়র চিকিৎস আসেন অনশনমঞ্চে। জুনিয়রদের সঙ্গে রিলে অনশনে অংশ নেবেন বলে সিদ্ধান্ত নিয়েছে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ইউটিউবে লাইভ স্ট্রিমিং হবে অনশনের।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget