এক্সপ্লোর

IMA Meeting Chaos: আর জি কর কাণ্ডের জের, IMA-র বৈঠক থেকে বের করা হল ৩ চিকিৎসককে

West Bengal News: এবার আর জি কর কাণ্ডের আঁচ এসে পড়ল IMA-র রাজ্য শাখার নির্বাচনের প্রস্তুতি বৈঠকেও। ডাক্তারদের মধ্যে বচসায় ধুন্ধুমার, ধাক্কাধাক্কি, হাতাহাতির পরিস্থিতি তৈরি হল।

সন্দীপ সরকার, কলকাতা: IMA-র রাজ্য শাখার নির্বাচনের প্রস্তুতি বৈঠকে ধুন্ধুমার। আর জি কর কাণ্ডে নাম জড়ানোয় ৩ চিকিৎসকে বের করে দেওয়া হল বৈঠক থেকে। বৈঠক থেকে বের করে দেওয়া হল তাপস চক্রবর্তী, জয়া মজুমদার ও প্রিয়ঙ্কা রানাকে। 

নির্বাচনের প্রস্তুতি বৈঠকে ধুন্ধুমার: এবার আর জি কর কাণ্ডের আঁচ এসে পড়ল IMA-র রাজ্য শাখার নির্বাচনের প্রস্তুতি বৈঠকেও। ডাক্তারদের মধ্যে বচসায় ধুন্ধুমার, ধাক্কাধাক্কি, হাতাহাতির পরিস্থিতি তৈরি হল। উঠল গো ব্য়াক স্লোগান। আর জি কর কাণ্ডে নাম জড়ানোয় রবিবার IMA-র রাজ্য শাখার নির্বাচনের প্রস্তুতি বৈঠক থেকে বের করে দেওয়া হল তিন চিকিৎসককে।  আর জি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসকের ধর্ষণ-খুন নিয়ে তোলপাড়ের আবহে সেমিনার রুমের এই ভিডিও ভাইরাল হয়। এই ভিডিওর উল্লেখ করেই, IMA-র রাজ্য় শাখার তরফে দাবি জানানো হয়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাপস চক্রবর্তী-সহ ৫জনকে সাসপেন্ড করুক রাজ্য মেডিক্যাল কাউন্সিল। কল্য়াণী গাঁধী মেমোরিয়াল হাসপাতালের মেডিক্য়াল অফিসার জয়া মজুমদারের বিরুদ্ধে নানান বেনিয়মের অভিযোগ বিভিন্ন সময় উঠেছে। প্রিয়ঙ্কা রানাকেও বের করে দেওয়া হয় বৈঠক থেকে। তিনি স্বাস্থ্যভবনে একটি পদে রয়েছেন বলেও খবর।

বৈঠকে এই ৩ জনের উপস্থিতি ঘিরে তুমুল অশান্তি সৃষ্টি হয়। হাতজোড় করে তাঁদের বৈঠক থেকে বেরিয়ে যেতে বলেন IMA রাজ্য শাখার সাম্মানিক সম্পাদক শান্তনু সেন। এদিনের ঘটনা প্রসঙ্গে চিকিৎসক তাপস চক্রবর্তী বলেন, "আমাকে হঠাৎ করে খুব সামান্য কয়েকজন ডঃ শান্তনু সেন এবং তাঁর যাঁরা সহযোগী ডঃ সৌরভ দত্ত, ডঃ রঞ্জন ভট্টাচার্য এরা আমাকে ঘিরে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করল। কিন্তু, সারা পশ্চিমবঙ্গের কোনও থানায় আমার সম্বন্ধে কোনও অভিযোগ নেই। কোনও তদন্তকারী সংস্থায় কোনও অভিযোগ নেই। আমি ৯ অগাস্ট আর জি করে গেছিলাম। কেন গেছিলাম, এটা আমি অনেকবার বলেছি। প্রফেসর ডঃ সুহৃতা পাল আর আমাদের মেডিক্য়াল কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট সুশান্ত রায় এবং আমি, আমরা ৩ জন যাই। আমাকে জোর করে ধাক্কা দিয়ে আমাকে একজন মহিলা চিকিৎসক উনি আমার কলেজেরই।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Hooghly Flood: বাড়ির ছাদে বাস, জলমগ্ন হুগলিতে বিপর্যস্ত জনজীবন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anubrata Mandal: আশিস বন্দ্যোপাধ্য়ায়ের পরিবারের সঙ্গে কথা শুভেন্দু অধিকারীর, বললেন...
আশিস বন্দ্যোপাধ্য়ায়ের পরিবারের সঙ্গে কথা শুভেন্দু অধিকারীর, বললেন...
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget