এক্সপ্লোর

Hooghly Flood: বাড়ির ছাদে বাস, জলমগ্ন হুগলিতে বিপর্যস্ত জনজীবন

West Bengal News: মারোখানা, পানশিউলি, জগৎপুর, গড়েরঘাট, বন্দর, ধান্যঘোড়ি, ঘোড়াদহ, পোল-সহ বিস্তীর্ণ এলাকা এখন জলের তলায়।

বাপন সাঁতরা, আরামবাগ: ৫ দিন কেটে গেলেও, এখনও জলমগ্ন হুগলির খানাকুল। এখনও জলের তলায় একাধিক এলাকার ঘর বাড়ি। একতলা সমান ঘর জলে ডুবে গিয়েছে। সেই জল ঠেলেই চলছে যাতায়াত। এরমইমধ্যে দেখা দিয়েছে জলের সঙ্কট। ত্রাণ না পাওয়ার অভিযোগে সরব স্থানীয়রা। 

হুগলিতে বিপর্যস্ত জনজীবন: মারোখানা, পানশিউলি, জগৎপুর, গড়েরঘাট, বন্দর, ধান্যঘোড়ি, ঘোড়াদহ, পোল-সহ বিস্তীর্ণ এলাকা এখন জলের তলায়। বাড়ির একতলায় জল, রাস্তায় বুক সমান জল ঠেলে যাতায়াত করতে হচ্ছে। অনেকেই বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন। উঁচু রাস্তায় তাঁবু খাটিয়ে রয়েছেন অনেকেই। এর মধ্যেই খানাকুলে ত্রাণ নিয়ে ক্ষোভ বাড়ছে। ৫ দিন ধরে বন্যার কবলে, খাবার ও পানীয় জলের সঙ্কট চরমে। প্রশাসনের তরফে পর্যাপ্ত ত্রাণ মিলছে না বলে অভিযোগ।

এদিকে ঘাটালের বন্যা পরিস্থিতি এখনও ভয়াবহ। আজ আজবনগর ১ ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় যাচ্ছেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। ঘাটাল মহকুমার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর পাঁশকুড়ায় যাবেন দেব। সেখানেও বন্যা পরিস্থিতি পরিদর্শন করবেন তৃণমূল সাংসদ।  এখনও জলমগ্ন ঘাটালের বিস্তীর্ণ এলাকা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, দেখা দিয়েছে পানীয় জলের সঙ্কট। উদ্বেগজনক পরিস্থিতি ঘাটাল পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে। রাস্তা এখনও নদী। নৌকায় চড়ে চলছে যাতায়াত। ঘাটাল পুরসভার পাশাপাশি, পঞ্চায়েত এলাকারও অবস্থাও ভয়াবহ। রথীপুর গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর এলাকায় সামন্ত পরিবারের বাস। একতলা থেকে জল বার করার কাজ চলছে। সেই কাজে ব্যস্ত গোটা পরিবার। ছাদে রান্না চলছে, বাড়িতে বাচ্চা আছে, বিদ্যুৎ না থাকায় সমস্যা চরমে উঠেছে। সরকারি ত্রাণ তো জোটেইনি, কোনও রাজনৈতিক দলই পাশে দাঁড়ায়নি, অভিযোগ সামন্ত পরিবারের সদস্যদের। 

এই বন্যা পরিস্থিতিতে ফের ধানমন্ত্রীকে ফের ৪ পাতার চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। ডিভিসি-র জল ছাড়া নিয়ে ফের চিঠি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। তাঁর অভিযোগ, রাজ্যের সম্মতি না নিয়েই জল ছেড়েছে ডিভিসি। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর দাবিকে নস্যাৎ করে মোদিকে চিঠি মমতার।                                     

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: West Bengal Flood: জল-যন্ত্রণার মাঝেই ত্রাণ নিয়ে ক্ষোভ, দুর্নীতির অভিযোগে সরব গ্রামবাসী

সেরা শিরোনাম

CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
News Live Update : হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
Chingrighata Flyover: রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?

ভিডিও

Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ
Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda
Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget