এক্সপ্লোর

RG Kar Protest: 'বিচারহীন ৯০ দিন' আরজি কর কাণ্ডে ফের পথে জুনিয়র ডাক্তাররা

Junior Doctors Protest: আর জি কর-কাণ্ডে বিচারের দাবি। আর সেই দাবি নিয়েই ফের পথে নামছেন জুনিয়র ডাক্তাররা।

কলকাতা: আর জি কর (RG Kar News)  কাণ্ডের প্রায় তিন মাস পার। আর 'বিচারহীন ৯০ দিন', প্রতিবাদে ফের পথে নামছেন জুনিয়র ডাক্তাররা। আগামী ৯ নভেম্বর আরও এক নাগরিক মিছিলের ডাক দেওা হয়েছে। 

প্রতিবাদে ফের পথে: ভয়ঙ্কর সেই ৯ অগাস্টের রাত কেড়ে নিয়েছে তরতাজা প্রাণ। ধর্ষণ-খুনের শিকার হয়েছেন কর্তব্যরত চিকিৎসক। যা নিয়ে গত তিন মাস ধরে গর্জে উঠেছে সমাজের প্রায় সব স্তরের মানুষ। আগামী ৯ নভেম্বর অভিশপ্ত সেই দিনের তিন মাস। এই আবহে আরও এক নাগরিক মিছিলের ডাক দিলেন আন্দোলনকারীরা। ৯ নভেম্বর কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। পাশাপাশি  সিবিআই তদন্তের গতিপ্রকৃতি নিয়েও প্রশ্ন আন্দোলনকারীদের। এদিন জুনিয়র ডাক্তার কিঞ্জল নন্দ বলেন, "বাংলার দিকে দিকে মানুষ গর্জে উঠছে অভয়ার ন্যায়বিচারের দাবিতে। ৯০তম দিনে দাঁড়িয়ে অভয়ার সুবিচার পাইনি। দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার তদন্তের গতিপ্রকৃতি নিয়ে তদন্তের অবকাশ রাখে। আগামূ ৯ নভেম্বর বিচারহীন ৯০ দিনে স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিক মিছিলে আহ্বান জানাই। তিলোত্তমার বিচার না নিয়ে আমরা আন্দোলন ছাড়ছি না। রাজপথ ছাড়ছি না।''

অন্যদিকে পরপর দু'দিন পিছিয়ে গিয়েছে আর জি কর মামলার শুনানি। গতকাল সকালে জানা যায় দুপুর তিনটে নাগাদ এই মামলার শুনানি হবে। কিন্তু অন্যান্য মামলার শুনানির জেরে দেরি হয়ে যায় এদিনও। প্রধান বিচারপতি জানিয়ে দেন, আজ আর জি কর ধর্ষণ-খুন মামলা তিনি শুনবেন। রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল আজ সকাল সাড়ে ১০টায় মামলার শুনানি শুরু করার আর্জি জানান। অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা দুপুর ২টোয় শুনানির আবেদন করেন। জনস্বার্থ মামলাকারীর আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, নিম্ন আদালতে CBI ইতিমধ্যে একটি চার্জশিট জমা দিয়েছে। ১১ নভেম্বর সেই মামলার চার্জ গঠন হওয়ার কথা। সেই প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার আর্জি জানান ফিরোজ এডুলজি। প্রধান বিচারপতি বলেন, CBI কী স্টেটাস রিপোর্ট জমা দেয়, সেটা দেখে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রথমে জানা যায় দুপুর ২টোয় হবে এই মামলার শুনানি। পরে জানা যায় দুপুর ২টোয় নয়, মধ্যাহ্নভোজনের পর তালিকায় দ্বিতীয় মামলা 'আর জি কর'।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।     

আরও পড়ুন: Domjur Rural Hospital: হাসপাতাল চত্বরে ঘুরে বেড়াচ্ছে গরু, শোরগোল ডোমজুড়ে

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget