এক্সপ্লোর

RG Kar News: আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের মাথার ওপরে থাকা ত্রিপল খুলল ডেকরেটররা, 'চাপ দেওয়ার' অভিযোগ?

RG Kar Doctors Sit-in: এসব করতে ডেকরেটরদের উপর চাপ দেওয়া হচ্ছে, অভিযোগ আন্দোলনকারী চিকিৎসকদের।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: স্বাস্থ্যভবনে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ধর্না এলাকার একাংশের উপরে থাকা ত্রিপল খুলে নিচ্ছেন ডেকরেটররা, মঙ্গলবার দেখা গেল এমনই দৃশ্য।  

এমনকী তাঁবুতে লাগানো ফ্যানও সরিয়ে নেওয়া হয়েছে। সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ক্যাম্প খাটও। এসব করতে ডেকরেটরদের উপর চাপ দেওয়া হচ্ছে, অভিযোগ আন্দোলনকারী চিকিৎসকদের। অন্য অনুষ্ঠানের যুক্তি দেখিয়ে ত্রিপল, পাখা সরানো হচ্ছে, অভিযোগ চিকিৎসকদের। এদিকে পুলিশের তরফে ডেকটেরদের কোনও চাপ দেওয়া হয়নি, এমনটাই জানিয়েছেন বিধাননগরের সিপি অনীশ সরকার। 

এদিকে, আর জি কর-কাণ্ডের তদন্তে CBI-এর নজরে সল্টলেকের হোটেল। ৯ অগাস্ট রাতে কে ছিল সেই হোটেলে? হোটেলের রেজিস্টার ও নথি চেয়ে পাঠাল সিবিআই। নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজির হন হোটেলের দুই কর্মী। অ্যাপের মাধ্যমে বুকিং করা হয়েছিল হোটেলের ঘর, উল্লেখ রয়েছে CBI-এর নোটিসে।                


অন্যদিকে, গতকাল মুখ্যসচিবের সঙ্গে নবান্নের বৈঠকে মিনিটস নিয়ে জটিলতা তৈরি হওয়ায় জুনিয়র চিকিৎসকরা হতাশ। স্বাস্থ্য ভবনের সামনে ধর্নার পাশাপাশি কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন আন্দোলনকারীরা। আজ অবস্থানের দশম দিন ও কর্মবিরতির ৪১ তম দিন। এখনও মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করা ও থ্রেট কালচার বন্ধ করার ব্যাপারে রাজ্য সরকারের তৎপরতা দেখা যায়নি বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। 

আরও পড়ুন, সেমিনার হলের উল্টোদিকের ঘরে ছিলেন এক রোগিণী! সেদিন রাতে কী দেখেছিলেন?

এদিকে, কর্মক্ষেত্রে নিরাপত্তা, হাসপাতালে থ্রেট কালচার বন্ধের দাবিতে একদিকে যখন নবান্নে বৈঠক করছেন জুনিয়র চিকিৎসকরা।  তখন হুমকি-সংস্কৃতি বন্ধ করার দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে মালদা মেডিক্যাল কলেজ।গতকাল অধ্যক্ষ ও সুপারকে ঘেরাও করে বিক্ষোভ দেখান জুনিয়র চিকিৎসক ও MBBS পড়ুয়ারা। সন্ধে ৬টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত চলে বিক্ষোভ। অবশেষে অধ্যক্ষের আশ্বাসে সাড়ে ৬ ঘণ্টা পর বিক্ষোভ ওঠে। হাসপাতালে থ্রেট কালচার বন্ধের পাশাপাশি, জুনিয়র চিকিৎসকরা দাবি করেন অবিলম্বে ছাত্র কাউন্সিল গঠন করার। অধ্যক্ষ জানিয়েছেন, থ্রেট কালচারের অভিযোগ তাঁর কাছে আসেনি। ছাত্র কাউন্সিল তৈরি নিয়ে যে দাবি উঠেছে, তা তিনি স্বাস্থ্য ভবনে জানিয়েছেন। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

News Live Update : নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নোটিস সুপ্রিম কোর্টের
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নোটিস সুপ্রিম কোর্টের
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget