এক্সপ্লোর

Junior Doctors Protest: 'প্রয়োজন আবার...', ধর্না তোলার আগে হুঁশিয়ারি জুনিয়র চিকিৎসকদের

Swastha Bhavan Dharna: স্বাস্থ্য়ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্না শেষ হচ্ছে আজ, শুক্রবার। শনিবার থেকে জরুরি পরিষেবায় ফেরার কথা ঘোষণা করেছেন আন্দোলনকারীরা।

ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার ও পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : স্বাস্থ্য়ভবনের সামনে থেকে ধর্না তুলে নিচ্ছেন জুনিয়র ডাক্তাররা। তবে রাজ্য সরকারের নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাঁরা। বৃহস্পতিবার হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করতে স্বাস্থ্যসচিবকে চিঠি দেন মুখ্যসচিব। যেখানে অন ডিউটি রুম থেকে CCTV, প্যানিক অ্যালার্ম, হেল্পলাইন চালুর নির্দেশ দেওয়া হয়। যদিও, এতে পুরোপুরি সন্তুষ্ট নন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা।

স্বাস্থ্য়ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্না শেষ হচ্ছে আজ, শুক্রবার। শনিবার থেকে জরুরি পরিষেবায় ফেরার কথা ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। তবে সেই সঙ্গে জুনিয়র ডাক্তাররা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, বিচারের দাবিতে তাঁদের আন্দোলন জারি থাকবে। সেই সঙ্গে রাজ্য় সরকারকেও কার্যত ডেডলাইন বেঁধে দিয়েছে তারা। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, "অভয়ার ন্যায়বিচার কিন্তু আমরা ছিনিয়ে আনবই। আমাদের এক এবং একমাত্র লক্ষ্য, অভয়ার বিচার। আমাদের চোখ থাকবে আগামী ২৭ তারিখের হিয়ারিংয়ের উপর। যদি এই দাবিগুলি সম্পর্কিত কোনও সুনির্দিষ্ট ডিরেক্টিভ না হয়, আমরা মনে রাখতে বলব প্রয়োজন হলে আমরা আবার পূর্ব কর্মবিরতিতে যেতে পারি।" আন্দোলনকারী জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো বলেন, "রাজ্য প্রশাসনকে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিতে চাই, তারা যেন এটা কোনওভাবেই ভেবে না নেয় যে আন্দোলন একটা জায়গায় তারা মিটিয়ে নিতে চাইছে।"

অপর এক আন্দোলনকারী জুনিয়র ডাক্তার আশফাকুল্লা নাইয়ার বক্তব্য, "অনেক প্রশ্নের উত্তর এখনও পাওয়া বাকি আছে আমাদের। সেই উত্তরগুলো আমরা চাইতে থাকব। তাই, অবস্থান এখানে বন্ধ হলেও, আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে।"

সোমবার কালীঘাটে, মুখ্য়মন্ত্রীর বাসভবনে তাঁর সঙ্গে বৈঠক করেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তারপর চাপের মুখে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি নর্থ অভিষেক গুপ্ত, স্বাস্থ্য় অধিকর্তা কৌস্তভ নায়েক এবং স্বাস্থ্য়শিক্ষা অধিকর্তা দেবাশিস হালদারকে সরানোর কথা ঘোষণা করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বুধবার সুরক্ষার বিষয়টি নিয়ে ফের নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা। আলোচনা ফলপ্রসূ হলেও, শেষ দিকে গিয়ে তাল কাটে। দু-পক্ষই একে অপরের কার্যবিবরণীতে সই করতে সম্মত হয়নি। বৃহস্পতিবার ভোরে জুনিয়র ডাক্তারদের তৈরি কার্যবিবরণী বা বৈঠকের 'মিনিটস' স্বাস্থ্যসচিবকে ইমেল করা হয়। এরপরই স্বাস্থ্যসচিবকে চিঠি দেন মুখ্যসচিব। সেখানে, হাসপাতালে অন ডিউটি রুম, শৌচালয়, সিসিটিভি, পানীয় জলের ব্যবস্থা সুনিশ্চিত করতে বলা হয়। এর পাশাপাশি, চিঠিতে বলা হয়, অবসরপ্রাপ্ত IPS ও রাজ্যের প্রাক্তন DG সুরজিৎ কর পুরকায়স্থকে সব মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সিকিওরিটি অডিটের জন্য নিয়োগ করেছে রাজ্য সরকার। অভিযোগ সমাধানের জন্য অভ্যন্তরীণ কমিটি-সহ সব কমিটিকে দ্রুত কার্যকর করতে হবে। স্বরাষ্ট্র দফতরের সঙ্গে আলোচনা করে মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, নিরাপত্তারক্ষী-সহ মহিলা পুলিশ ও নিরাপত্তারক্ষী মোতয়েন করতে হবে। মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে প্যানিক কল বাটন অ্যালার্ম সিস্টেম চালু করতে হবে।

আগামীদিনে এই আন্দোলন কোন পথে এগোয়, সেদিকেই সবার নজর।

সেরা শিরোনাম

West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Manicktala ESI Hospital: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget