এক্সপ্লোর

RG Kar News: সুপ্রিম-শুনানির আগের দিন আজ আর জি কর-মামলার জোড়া শুনানি

West Bengal News Today: আগামী শনিবার আর জি কর কাণ্ডের তিন মাস। তার আগে আজ ফের পথে চিকিৎসকরা। অভয়া মঞ্চের তরফে সন্ধেয় জ্বালাও আলো দ্রোহের আলো। ৯ তারিখ জনতার চার্জশিট কর্মসূচি।

Key Events
RG Kar News Junior doctors will protest District News Kolkata Hooghly Howrah West Bengal News Today RG Kar News: সুপ্রিম-শুনানির আগের দিন আজ আর জি কর-মামলার জোড়া শুনানি
শহর থেকে জেলা.. সব খবর সবার আগে
Source : ABP Ananda

Background

কলকাতা: কলকাতার দুটি জায়গায় প্রতিবাদীদের মারধরের অভিযোগ উঠল। এলাকায় মদের আসর বসানোর প্রতিবাদ করায়, বাঘাযতীনে দুষ্কৃতী-তাণ্ডব। ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে, কসবার হালতুতে ক্লাব ও মণ্ডপে ভাঙচুর, বাধা দেওয়ায় প্রতিবাদী দম্পতিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। যদিও ফেরার মূল অভিযুক্ত।

অন্যদিকে, মুর্শিদাবাদের কান্দিতে তৃণমূল নেতার বাড়িতে মিলল ওয়ান শটার, ৪ রাউন্ড গুলি, ৪টি তাজা বোমা। পলাতক তৃণমূল নেতা, গ্রেফতার করা হয়েছে তাঁর ৩ অনুগামীকে। এই নিয়ে তোলপাড়ের মধ্যেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলি চলার অভিযোগ উঠল আজিমগঞ্জে। 

অন্যদিকে, এবার উলুবেড়িয়ায় মজুত বাজি থেকে বাড়িতে বিস্ফোরণ। ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের বাড়িও। বাড়িতে মিলেছে বাজির খোল। বাড়ির মালিককে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু প্রত্যেকবার বিস্ফোরণের পর তৎপরতা কেন? উঠছে সেই প্রশ্নও।

অন্যদিকে, কখনও এগরা, কখনও বজবজ কিংবা মহেশতলা, কখনও আবার দত্তপুকুর। গত কয়েক বছরে রাজ্য়ের নানা প্রান্তে বেআইনিভাবে বাজি মজুত করায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবার সেই তালিকায় যোগ হল হাওড়ার উলুবেড়িয়া। 

অন্যদিকে, ভাই ফোঁটাতেও পড়ল আর জি কর-কাণ্ডের ছায়া। রাজভবনে রাজ্যপালের মুখে শোনা গেল, বাংলায় মহিলাদের অধিকার প্রতিষ্ঠার আহ্বান। নারী নিরাপত্তার ইস্যুকে কেন্দ্র করে বিরোধী বিজেপি শিবিরে হল বোনফোঁটা। ফোঁটা নেওয়ার পর নারী নিরাপত্তা নিয়ে সোচ্চার হওয়ার কথা বললেন পুরমন্ত্রী। বিচার না মেলা পর্যন্ত ফোঁটা নেব না, ঘোষণা কিঞ্জলের। 

অন্যদিকে, শান্তিনিকেতনে খুন হলেন তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য। মৃত সমীর থান্ডার তৃণমূল পরিচালিত কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের সদস্য ও বোলপুর পুরসভার কর্মী ছিলেন। পারুলডাঙা গ্রামের বাসিন্দা বছর ৪৬-এর ওই ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার কর হয়েছে ৫জনকে। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে বাড়ি ফেরার পথে উত্তরনারায়ণপুর এলাকায় তাঁর ওপরে হামলা হয়। তাঁকে বেধড়ক মারধর করে বেশ কয়েকজন। গুরুত্বর আহত অবস্থায় সমীরকে স্থানীয় বাসিন্দারা বোলপুরে মহকুমা হাসপাতালে ভর্তি করেন। পরিস্থিতির অবনতি হলে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। রবিবার সেখানেই তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, অনেক দিন ধরে খুনের চক্রান্ত করা হচ্ছিল। সরষের মধ্যেই ভূত রয়েছে।

অন্যদিকে, উত্তর ২৪ পরগনার গাইঘাটায় দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। পরিবারের দাবি, অপমানে আত্মহত্যার চেষ্টা করে স্কুলছাত্রী। গাইঘাটা থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। অভিযুক্তের পিসি তৃণমূলের নেত্রী, থানায় গিয়ে টাকার টোপ দেন বলে নির্যাতিতার মায়ের অভিযোগ। অভিযোগ অস্বীকার করেছেন শাসকদলের নেত্রী। 

আরও পড়ুন: Ushasi Chakraborty: শাড়িতে লেখা বিচারের দাবি, 'মেরুদন্ড বিক্রি নেই'.. ভাইফোঁটাতেও আরজি কর নিয়ে সরব উষসী

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

15:04 PM (IST)  •  04 Nov 2024

RG Kar News: আরজি কর ঘটনার ৮৭ দিনের মাথায় ধৃত সঞ্জয় রায়ের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু

আর জি কর মেডিক্যালে খুন-ধর্ষণ মামলায় চার্জ গঠন। ঘটনার ৮৭ দিনের মাথায় ধৃত সঞ্জয় রায়ের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু। ১১ নভেম্বর থেকে প্রত্যেক দিন চলবে শুনানি। অন্যদিকে আলিপুরে CBI-এর বিশেষ আদালতে আর্থিক দুর্নীতি মামলার শুনানি শেষ। ফের গভীর ষড়যন্ত্রের তত্ত্ব সিবিআইয়ের। 'শুধু আর জি কর নয়, একাধিক হাসপাতালে সরঞ্জাম সরবরাহ করেছে মা তারা ট্রেডার্স। সিবিআই ধর্ষণ-খুনের মামলায় আর কাউকে গ্রেফতার করতে পারছে না। সেই কারণেই দুর্নীতির মামলায় ফাঁসানোর চেষ্টা করছে', দাবি মা তারা ট্রেডার্সের কর্ণধার, ধৃত বিপ্লব সিংহর আইনজীবীর

14:51 PM (IST)  •  04 Nov 2024

Baghajatin News: খোঁজ নেই বাঘাযতীনে তাণ্ডবে মূল অভিযুক্তের, বাড়িতে ঝুলছে তালা

বাঘাযতীনে ক্লাবে তাণ্ডব, ক্লাব সদস্যদের মারধরের ঘটনায় গ্রেফতার ৩। মূল অভিযুক্ত প্রণব মিস্ত্রি ওরফে রিন্টু এখনও অধরা পুলিশকে কড়া ব্যবস্থা নিতে বার্তা কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের । খোঁজ নেই বাঘাযতীনে তাণ্ডবে মূল অভিযুক্ত, প্রোমোটার প্রণব মিস্ত্রি ওরফে রিন্টু। আজ তাঁর বাড়িতে গিয়েও দেখা গেল ঝুলছে তালা।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
Debraj Chakraborty: দেবরাজের বিরুদ্ধে খুলছে 'প্যান্ডোরার বাক্স'! কোন নয়া বিপদে জড়ালেন অদিতি মুন্সির স্বামী ? কী ঘটেছে ?
Debraj Chakraborty: দেবরাজের বিরুদ্ধে খুলছে 'প্যান্ডোরার বাক্স'! কোন নয়া বিপদে জড়ালেন অদিতি মুন্সির স্বামী ? কী ঘটেছে ?
BJP Extortion Allegation: ১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget