এক্সপ্লোর

RG Kar Protest: 'জুনিয়র চিকিৎসকদের দেখে মনে হল বাঙালির শিরদাঁড়া শক্ত আছে', পথে নামলেন অবসরপ্রাপ্ত সেনাকর্তারা

RG Kar News: একটা সময় দেশের নিরাপত্তার জন্য যাঁদের হাতে থাকত অস্ত্র। এখন তাঁদের হাতেই উঠল প্ল্যাকার্ড, গলায় স্লোগান।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলেন অবসরপ্রাপ্ত সেনাকর্তারা। যাদবপুর থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত প্রতিবাদ মিছিল করলেন পুরুলিয়া সৈনিক স্কুলের প্রাক্তনী ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল, কর্নেল, ব্রিগেডিয়ার, ক্যাপ্টেনরা।                                                               

কর্মজীবনে দেশের জন্য লড়েছেন। আর এবার আর জি কর-কাণ্ডের প্রতিবাদেও রাস্তায় নামলেন তাঁরা। একটা সময় দেশের নিরাপত্তার জন্য যাঁদের হাতে থাকত অস্ত্র। এখন তাঁদের হাতেই উঠল প্ল্যাকার্ড, গলায় স্লোগান। দাবি চিকিৎসককে ধর্ষণ-খুনের সুবিচার। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে এদিন মিছিল করলেন অবসরপ্রাপ্ত সেনা অফিসাররা। কারও হাতে জাতীয় পতাকা, কারও হাতে We want justice লেখা প্ল্যাকার্ড।              

ভারতীয় নৌসেনার ক্যাপ্টেন তাপসকুমার সান্যাল (অবসরপ্রাপ্ত) বলেন, 'আমরা ভেবেছি, এই নাগরিক সমাজে আমাদেরও একটা দায়িত্ব আছে। এই যে মর্মান্তিক ঘটনার, য়ার প্রেক্ষিতে একটা প্রতিভাময়ী প্রাণ চলে গেল, আর এই যে সমাজ ব্যবস্থার অবণতি অবক্ষয় দেখলাম, তারপর আর চুপ করে থাকতে পারি না। সেইজন্য আমরা এই সিদ্ধান্তে এসেছি, আমরা এই মার্চ করে আর জি কর-এর আন্দোলনকারী চিকিৎসকদের পাশে দাঁড়াব। উই ওয়ান্ট জাস্টিস।  দোষীদের সাজা হোক। এই বার্তাটাই সবাইকে দিতে চাই।

আরও পড়ুন, 'ফোনে কথা, কয়েক ঘণ্টার মধ্যে বহু গুরুত্বপূর্ণ প্রমাণ লোপাট,' ষড়যন্ত্রে যুক্ত সন্দীপ ঘোষ-টালা থানার ওসি?

রাস্তায় নেমেছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তার স্ত্রী। স্বামী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার। দুই ছেলেও রয়েছেন ডিফেন্সে। ৭৬ বছর বয়সি সেই মহিলাও এদিন লাঠি হাতে সামিল হয়েছিলেন প্রতিবাদ মিছিলে। তিনি বলেন, 'আমরা বাইরে থাকতে থাকতে ভেবেছিলাম বাঙালিদের শিরদাঁড়া চলে গেছে। এটা কিন্তু এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে দেখে আমার বিশ্বাস এল, বাঙালির শিরদাঁড়া শক্ত আছে। তাই পুরোপুরি সমর্থন। এদের দেখে আমাদেরও মাথা খারাপ হয়ে যাচ্ছে যে, এতো স্ট্রং কী করে।' 

যাদবপুর থেকে গোলপার্ক, গড়িয়াহাট হয়ে দেশপ্রিয় পার্ক পর্যন্ত হয় এই প্রতিবাদ মিছিল।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University: যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
Jadavpur University:“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget