এক্সপ্লোর

RG Kar News: 'গ্রেফতার হয়েছে ঠিকই, তবে আমাদের সতর্ক হওয়া উচিত', সন্দীপ ঘোষ প্রসঙ্গে কেন বললেন শিলাজিৎ?

Silajit on Sandip Ghosh Arrest: এদিন শিলাজিৎ বললেন, 'গ্রেফতার হয়েছেন ঠিকই। কিন্তু আমরা আজ যে জায়গায় এসে উপস্থিত হয়েছি, আমার মনে হয় এবার আমাদের সতর্ক হওয়া উচিত।' কেন?

কলকাতা: দীর্ঘ আন্দোলন, বিচারের দাবিতে পথে সাধারণ মানুষ থেকে তারকা সক্কলে (RG Kar News)। তারই মধ্যে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযানে (Laalbazar Abhijan) বাধা। সেই আবহেই সোমবার সন্ধ্যায় খবর মিলল, গ্রেফতার হয়েছেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে (Sandip Ghosh Arrested)। তাঁর সঙ্গে আরও ৩ জন সিবিআই-এর জালে। এই আবহে কী প্রতিক্রিয়া সঙ্গীতশিল্পী শিলাজিতের (Silajit)?

আন্দোলনকারীদের পাশে শিলাজিৎ, সন্দীপ ঘোষের গ্রেফতারিতে বললেন...

এদিনও প্রতিবাদে রাস্তায় ছিলেন সঙ্গীতশিল্পী শিলাজিৎ। সন্দীপ ঘোষের গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই শিলাজিৎ বললেন, 'গ্রেফতার হয়েছেন ঠিকই। কিন্তু আমরা আজ যে জায়গায় এসে উপস্থিত হয়েছি, আমার মনে হয় এবার আমাদের সতর্ক হওয়া উচিত। এই যে সন্দীপ ঘোষের মতো মানুষ এক্সিস্ট করেন, এটা তো একদিনের চেষ্টায় নয়, অনেকদিনের চেষ্টায় উনি টিকেও রয়েছেন। আমাদের এবার খুঁজে দেখা উচিত যে কারা কারা এমন গোকুলে বাড়ছে। যারা প্রশ্রয় পেয়ে কাল একটা সন্দীপ ঘোষ তৈরি হতে পারে। যাঁরা যাঁরা অনুসন্ধান করছেন, প্রশাসন, যাঁরাই এই তদন্তে জড়িত, তাঁদের এটাও দেখা উচিত কারা কারা দু'দিন পর সন্দীপ ঘোষের মতো দানব হয়ে উঠতে পারে। এটা দেখা জরুরি মনে হয় আমার।'

অন্যদিকে দুপুর থেকে সন্ধে, রাত পেরিয়ে সকাল - লালবাজারের কাছে চলছে জুনিয়র চিকিৎসকদের অবস্থান। ১২ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে জুনিয়র ডাক্তাররা। ৯ ফুটেরও উঁচু ব্যারিকেডের এক পারে আন্দোলনে অনড় চিকিৎসকরা। ব্যারিকেডের অন্য পারে মোতায়েন পুলিশবাহিনী। সিপি-র পদত্যাগের দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে অবস্থান, জানালেন চিকিৎসকরা। এসিপির দৌত্য ব্যর্থ, আন্দোলনকারীদের এড়িয়ে রাতে বেরোলেন সিপি। আজ বেলা ১২টার পর সন্দীপ ঘোষ-সহ গ্রেফতার হওয়া ৪ জনকে তোলা হবে সিবিআই-এর বিশেষ আদালতে। চিকিৎসক ধর্ষণ-খুনের ২৬ দিনের মাথায় গ্রেফতার সন্দীপ ঘোষ। আরজি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই। দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষের দেহরক্ষী আফসার আলি গ্রেফতার ও ২ ভেন্ডার সুমন হাজরা ও বিপ্লব সিংহ গ্রেফতার। ধৃতদের একাধিক ঠিকানায় আগেই তল্লাশি চালায় সিবিআই। সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল চেয়ে দিল্লিতে আবেদন আইএমএ রাজ্য শাখার।

আরো পড়ুন: RG Kar News: গ্রেফতার RG করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, 'এই খবরে একটুও অবাক নই', প্রতিক্রিয়া কৌশিক-চূর্ণীর

আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরকারি পুরস্কার 'প্রত্যাখ্যান'। দীনবন্ধু মিত্র পুরস্কার ফেরাতে চান নাট্যকার চন্দন সেন। লক্ষ প্রতিবাদীর একজন হয়েই বাঁচতে চাই, সরকারকে বার্তা নাট্যকারের। পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত জানিয়ে সংস্কৃতি অধিকর্তাকে ইমেল নাট্যকারের। ২০১৭-তে নাট্যকার চন্দন সেনকে দীনবন্ধু মিত্র পুরস্কার দিয়েছিল রাজ্য সরকার। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
News Live Update : হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Rajdanga Naba Uday Sangha | হারিয়ে যেতে থাকা প্রকৃতিকে ফিরিয়ে আনাই এই পুজোর থিম | ABP ANANDA LIVE
Shiv Mandir | ভিন্ন সংস্কৃতি প্রয়োগে সেরার পুজো শিরোপা জিতে নিল শিবমন্দির | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget