এক্সপ্লোর

RG Kar News: নিউটাউন থেকে পাঁশকুড়া, শারদোৎসবেও প্রতিবাদের ছোঁয়া; প্রতিমা আনতে গিয়েও উঠল 'জাস্টিস ফর RG Kar' স্লোগান

Durga Puja 2024: দুয়ারে দুর্গোৎসব। বাঙালির প্রাণের উৎসব। এই ক’টা দিন শোক-দুঃখ, পাওয়া-না পাওয়ার যন্ত্রণা ভুলে আনন্দে মেতে ওঠার পালা। কিন্তু, এবার সেই উৎসবের আবহে মিশেছে বিষাদের সুর।

সমীরণ পাল ও বিটন চক্রবর্তী, নিউটাউন ও পাঁশকুড়া : উৎসবে আছেন, আবার প্রতিবাদেও। এবার পুজোর সঙ্গে মিশে গেল বিচারের দাবি। নিউটাউনের একটি ক্লাবের সদস্যরা প্রতিমা আনতে গিয়ে স্লোগান দিলেন 'জাস্টিস ফর আর জি কর'। অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের একটি ক্লাবের আমন্ত্রণপত্রে লেখা হল ‘উই ডিমান্ড জাস্টিস’। RG Kar News

দুয়ারে দুর্গোৎসব। বাঙালির প্রাণের উৎসব। এই ক’টা দিন শোক-দুঃখ, পাওয়া-না পাওয়ার যন্ত্রণা ভুলে আনন্দে মেতে ওঠার পালা। কিন্তু, এবার সেই উৎসবের আবহে মিশেছে বিষাদের সুর। আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ করে নৃশংস খুনের ঘটনায় গোটা রাজ্য তোলপাড়। শারদোৎসবেও প্রতিবাদের ছোঁয়া।

উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বিশ্বনাথপুরে মৃৎশিল্পীদের পাড়ায় শোনা গেল 'জাস্টিস ফর আর জি কর' স্লোগান। প্রতিমা আনতে গিয়ে ন্যায়বিচার চেয়ে সরব হলেন নিউটাউনের সর্দারপাড়া চক পাচুরিয়া ক্লাবের সদস্যরা। সর্দারপাড়া চক পাচুরিয়ার সদস্য ভরত কাহার বলেন, 'আর জি করের যে অভয়া নির্যাতিতা হয়ে খুন হয়েছেন, তাঁর বিচারের দাবিতে এবং যারা মূল দোষী তারা খুব শীঘ্র শাস্তি পাক, এই জন্যই আমাদের এই ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান।'

এ বছর প্রায় ২০টি প্রতিমা গড়েছেন দেগঙ্গার বিশ্বনাথপুরের মৃৎশিল্পী সুধীন পাল। তিনিও চান, আর জি কর কাণ্ডে বিচারের দাবি যেন হারিয়ে না যায়। প্রতিমা শিল্পী সুধীন পাল বলেন, 'শারদোৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এই শ্রেষ্ঠ উৎসবে আমাদের মনে খুব কষ্ট। অভয়াকে নৃশংসভাবে হত্যা করেছে। সমস্ত মানুষ চায় এর একটা বিচার হোক।'

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মাংলই গ্রামে পুজোর আমন্ত্রণপত্রেও প্রতিবাদের ভাষা। ১৮ তম বর্ষে শারদীয় শক্তি আরাধনা পুজো কমিটির পুজোর থিম, চিত্রে ও কাব্যে অভয়ার পথে। প্রতিমা সাবেকী। একাধিক মডেলের মাধ্যমে মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে আর জি কর মেডিক্যালের ঘটনাবলী। পাঁশকুড়ার শারদীয়া শক্তি আরাধনা কমিটির উদ্যোক্তা দেবব্রত কবি বলেন, 'এখানে আমরা মূলত আর জি করের বিষয়গুলো তুলে ধরেছি। যেগুলো আমন্ত্রণপত্রে প্রথমে একটি চিত্রে এবং সেখানে লিখে রেখেছি, ‘উই ডিমান্ড জাস্টিস’। প্রায় দেড় শতাধিক চিত্রের মাধ্যমে সমসাময়িক যে আর জি করের ঘটনা এবং বন্যা পরিস্থিতিও তুলে ধরেছি।'

মানুষের কথা ভেবেই উৎসবে ফেরা, আবার মানুষের জন্যই প্রতিবাদ। বাংলায় এবার অন্যরকম পুজো।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Monsoon Update : বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
News Live Updates: মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা
মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget