এক্সপ্লোর

Swastika Mukherjee: 'প্রতিবাদে আছি, চিৎকারে আছি...', ফের 'হাসি' মুখে পোস্ট স্বস্তিকা মুখোপাধ্যায়ের!

RG Kar News: আরজি কর কাণ্ডের বিচার চেয়ে দিনের পর দিন ধরে চলছে প্রতিবাদ। বিচারের দাবিতে আন্দোলনে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরাও। তাঁদের অন্যতম স্বস্তিকা যিনি 'হাসি মুখে ছবি' তুলে বিতর্কের মুখে।

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (RG Kar Incident) মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের নারকীয় ঘটনার বিচার চেয়ে দিনের পর দিন পথে জুনিয়র ডাক্তাররা। তাঁদের সঙ্গ দিয়ে দিকে দিকে প্রতিবাদে সামিল সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরাও (Justice For RG Kar)। যাঁরা এই আন্দোলনের প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছেন তাঁদের অন্যতম স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। তবে দিন কয়েক ধরে তাঁর 'হাসি মুখে ছবি' তোলা নিয়েও তৈরি হয়েছে বিস্তর বিতর্ক। এবার ফের একবার সেই হেসে ছবি তুলে পোস্ট করেই ট্রোলারদের সপাট জবাব দিলেন নায়িকা। 

'প্রতিবাদে আছি, চিৎকারে আছি, হাসিতেও আছি'

ডাক্তারদের সঙ্গে গলা মেলানো হোক, রাত জেগে অবস্থান বিক্ষোভ হোক, হাসপাতালে গণ কনভেনশন হোক, মোমবাতি মিছিল হোক বা মাইক্রোফোনে স্লোগানিং হোক... আরজি কর কাণ্ডের তীব্র প্রতিবাদের একেবারে প্রথম সারিতে দেখা মিলেছে স্বস্তিকার। বৃহস্পতিবার অনেকটাই রাতের দিকে খান তিনেক ছবি পোস্ট করেন অভিনেত্রী। সবকটিতেই তাঁকে হাসতে দেখা যাচ্ছে। একটিতে তাঁরা অবস্থানে বসে, পাশে রয়েছেন সুদীপ্তা চক্রবর্তীও। স্বস্তিকার পরনে কালো চুড়িদার, সঙ্গে ব্যাচ যাতে বিচারের দাবি। 

ক্যাপশনে লেখেন, 'গতকাল এসএসকেএম গিয়েছিলাম, গণ কনভেনশনে, কলকাতার সবচেয়ে বড় সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তাররা কথা বললেন, কী দৃঢ়, বলিষ্ঠ তাদের কণ্ঠ, শুনলেও মনে হয়, না সুদিন ঠিক আসবে, এত মানুষের ক্রন্দন বিফলে যাবে না। সেখান থেকে বেরিয়ে গেলাম যাদবপুর ৮বি। কেপিসি ডাক্তাররা রাস্তায় নেমেছিলেন, তাঁদের সঙ্গে পা মেলাতে। যাদবপুর থানার সামনে অবস্থান হল, তাঁদের সঙ্গে বসলাম। সঙ্গে ছিলেন সুদীপ্তা চক্রবর্তী আর সৌম্য বন্দ্যোপাধ্যায়। অনেক সন্ধ্যায় কোমরটা কাহিল হয়ে পড়ায় বাড়ি ফিরলাম। সাউথ সিটির পাশ থেকে একটা রিকশা নিলাম, আমি আর সৌম্য। খুব জ্যাম বলে যেতে না চেয়ে তারপর মুখ চিনে কী ভাগ্যি দাদা আমাদের নিয়ে রওনা দিলেন। সৌম্য আগে নেমে গেল, তারপর আমি চালকের সঙ্গে গল্প করতে করতে বাড়ি ফিরলাম। কত ভাড়া হল জিজ্ঞেস করতে সে কিছুই বলে না। পার্সে যা খুচরো ছিল সবটাই দিয়ে বললাম দাদা আপনার মতো করে প্রতিবাদের সঙ্গে থাকবেন। কতদিন পর রিকশা চড়লাম। আমার ব্যাচটা দেখে চালক দাদা বেশ খুশি হয়েছিলেন। এই ছোট ছোট ভাল লাগার জন্যও মুখে হাসি আসে। এই ছবিগুলো তুলে মেয়েকে পাঠালাম, জানাতে যে ঠিক আছি। প্রতিবাদে আছি, চিৎকারে আছি। হাসিতেও আছি। এত দূরে থাকে। সব কিছুর মধ্যেও মনটা ওর কাছে পড়ে থাকে। যারা মা তারা বুঝবে।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Swastika Mukherjee (@swastikamukherjee13)

আরও পড়ুন: Mahalaya on OTT Platform: প্রথমবার ওয়েব সিরিজে 'মহিষাসুরমর্দিনী', মহালয়ার সকালে দুর্গারূপে আসছেন রাজনন্দিনী

দিন দুই আগে সোশ্যাল মিডিয়ায় বিপুল বিতর্কের সৃষ্টি হয়। 'প্রতিবাদী মিছিলে গিয়ে কেন হেসে সেলফি তুলে পোস্ট করেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়?' নেটিজেনদের এই প্রশ্নের মুখেই পড়তে হয় তাঁকে। যদিও সোশ্যাল মিডিয়ায় তৈরি বিতর্কের সপাট জবাব সোশ্যাল মিডিয়াতেই পাল্টা পোস্টে দিতে স্বস্তিকার জুড়ি মেলা ভার। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget