এক্সপ্লোর

RG Kar News: 'একজন সিভিক ভলান্টিয়ার পুরো কাণ্ড ঘটিয়েছে এটা কেউ বিশ্বাস করছি না', রাতভর বিচারের দাবিতে ধর্নায় স্বস্তিকা

Swastika Mukherjee: ফের রাত দখল। এবার ধর্মতলায় ধর্মযুদ্ধ। রাতের রাজপথে আবার প্রতিবাদের ঢেউ। সাধারণ মানুষের ডাকে রাত জাগলেন বিভিন্ন ক্ষেত্রের কৃতীরাও। কী প্রতিক্রিয়া স্বস্তিকা মুখোপাধ্যায়ের?

কলকাতা: রাতের কলকাতা দেখাল প্রতিবাদের এক অন্য় চেহারা। রাতের কলকাতা জন্ম দিল অজস্র স্লোগানের। আর জি কর কাণ্ডের (RG Kar News) প্রতিবাদে গতকাল অর্থাৎ রবিবার সারারাত ধর্মতলায় যে ধর্না কর্মসূচি চলল, তেমনটা শেষ কবে এই শহরে দেখা গেছে, মনে করতে পারছেন না কেউই। রাজনীতি, দল, পতাকা ছাড়াই রাতভর দলে দলে সাধারণ মানুষ সামিল হলেন প্রতিবাদে। হাতে হাত রেখে, জোরাল হল একটাই স্বর, 'বিচার চাইছে আর জি কর' (We Want Justice)। এদিনের ধর্নায় সাধারণ মানুষ, তারকা মিলেমিশে একাকার হয়ে যান। কী দাবি করলেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)?

রাত যত গাঢ় হল, প্রতিবাদের স্বর ততই দৃঢ় হল, স্বস্তিকা বললেন...

ফের রাত দখল। এবার ধর্মতলায় ধর্মযুদ্ধ। রাতের রাজপথে আবার প্রতিবাদের ঢেউ। সাধারণ মানুষের ডাকে রাত জাগলেন বিভিন্ন ক্ষেত্রের কৃতীরাও। তারকা অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে বলতে শোনা গেল, 'আমি জানি না ঠিক কত ঘণ্টা কেটেছে, তিন-সাড়ে তিন ঘণ্টা বোধ হয় কেটেছে। আমরা তো কোনও সাড়া পাচ্ছি না। যাঁরা সিদ্ধান্ত নিয়েছেন যে এখানে অবস্থান হবেন, তাঁদের সিদ্ধান্তই থাকবে। এখানে এক রাতে নোটবন্দি হয়। ধর্ষণ খুনের ঘটনায় ২৩ দিনে বিচার হল না।'

তিনি আরও বলেন, 'বিচারের আশা তো অনেকটাই করছি। কারণ সরকারটা তো আমাদের সরকার, এটা তো অন্য কারও নয়। আমরাই তো এই সরকারকে চেয়েছি। তো সরকার বিচার কেন এনে দেবে না আমাদের? কবে আনবে, এখন সেটাই প্রশ্ন, কারণ ২৩ দিন তো হয়ে গেছে। ওই একটা সিভিক ভলান্টিয়ার একাই সব করেছে, এই কথায় আমরা কেউ বিশ্বাসী নই, এটায় কেউ বিশ্বাস করছে না। মানে আমাদের হয়তো খুব বেশি বুদ্ধি নেই, কিন্তু যেটুকু আছে তা দিয়ে অন্তত এটা বিশ্বাস করছি না যে ওই একটাই লোক পুরো কাণ্ডটা ঘটিয়েছে। এই eye wash-এ আমরা বিশ্বাস করছি না কেউ। সত্যি যেটা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের বিচার চাই। আর আমার মনে হয় আমাদের সরকারের এইটুকু দায়িত্ব বা দায়বদ্ধতা আছে, যে মেয়েটি ধর্ষিতা ও খুন হলেন তাঁর বাবা-মার প্রতি তো দায়বদ্ধতা আছে। সেটার জন্য অন্তত বিচার হোক।'

 

আরও পড়ুন: Udayan Guha : 'সাজিয়ে গুছিয়ে ধর্ষণের অভিযোগ...' উদয়নের মুখে এবার 'দংশন'-দাওয়াই

এরপর সোমবার ৫টা সাড়ে ৫টা নাগাদ একটি পোস্ট করেন স্বস্তিকা। লেখেন, 'বাড়ি ফিরছি। আপনারা যাঁরা আজ ঘুমোলেন, কাল জাগবেন। লড়াই চালিয়ে যেতেই হবে। বিচার না আসা পর্যন্ত।' নিজের সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের একাধিক পোস্ট করতে দেখা যায় তাঁকে। শুধু স্বস্তিকাই নন, এদিনের প্রতিবাদ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন সোহিনী সরকার, বিদীপ্তা চক্রবর্তী, ঊষসী চক্রবর্তী, দেবলীনা দত্তের মতো একাধিক পরিচিত মুখকে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
Agnimitra Paul: ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়,
ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়, " শীঘ্রই আনা হবে বিল", ডিলিমিটেশন নিয়ে বড় কোনও বার্তা ?
Annapurna Yojana : কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget