এক্সপ্লোর

RG Kar Parent's Protest: 'আমরা নবান্ন পৌঁছবই' হুঙ্কার আরজি কর কাণ্ডে সন্তানহারা মা-বাবার

Kolkata News: ক্যালেন্ডারে তারিখ ছিল ৮ অগাস্ট, ২০২৪। টানা ৩৬ ঘণ্টা ডিউটির পর, বিশ্রামের জন্য গভীর রাতে ঢুকেছিলেন সেমিনার হলে।

সমীরণ পাল, কলকাতা: রাত পোহালেই আর জি কর কাণ্ডের এক বছর। মেয়ের মৃত্যুর বিচার চায় সন্তানহারা মা-বাবা। কাল নবান্ন অভিযানের ডাক দিয়েছে অভয়ার পরিবার। হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে পুলিশ প্রশাসনের তরফে বিকল্প জায়গায় কর্মসূচির প্রস্তাব দেওয়া হয়েছে। আর তাতেই সুর চড়িয়েছেন অভয়ার মা বাবা। 

ক্যালেন্ডারে তারিখ ছিল ৮ অগাস্ট, ২০২৪। টানা ৩৬ ঘণ্টা ডিউটির পর, বিশ্রামের জন্য গভীর রাতে ঢুকেছিলেন সেমিনার হলে। হাসপাতাল সূত্রে খবর,  সেদিন রাতে 'On Call'-এ ছিলেন তরুণী চিকিৎসক। রাত দুটো নাগাদ তাঁর ডিউটি শেষ হয়। তারপরে জুনিয়রদের সঙ্গে ডিনার সারেন। এরপর জরুরি বিভাগের চারতলায় 'চেষ্ট ডিপার্টমেন্টে'র সেমিনার হলে বিশ্রামের জন্য ঢুকে যান। শুক্রবার সকালে সেই সেমিনার হল থেকেই উদ্ধার হয় তাঁর মৃতদেহ। ক্যালেন্ডারে পেরিয়ে গিয়েছে একটা বছর। মেয়ের মৃত্যুর বিচারের দাবিতে আগামীকাল নবান্ন অভিযানের ডাক দিয়েছেন বাবা-মা। কিন্তু সেখানে শর্ত আরোপ করেছে পুলিশ প্রশাসন। যা নিয়ে সুর চড়িয়েছেন তাঁরা। তাঁরা হুঁশিয়ারির সুরে বলেছেন, যতই ব্যারিকেড দিক, আমরা নবান্ন পৌঁছবই। নবান্ন অভিযানের জন্য ব্যারিকেড দিয়েছে, মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন। আক্রমণ শানিয়েছেন সিবিআইকেও। তাঁদের অভিযোগ, তদন্তের নামে সার্কাস দেখাচ্ছে সিবিআই। আদালতে প্রতিদিন ভর্ৎসিত হচ্ছে সিবিআই। তথ্যপ্রমাণ লোপাট করে দিয়েছে কলকাতা পুলিশ।

এদিন অভয়ার বাবা বলেন, "তৃণমূল বলছে বিচার পেয়ে গেছি, তাহলে কেন আন্দোলন করছি আমরা। তাঁদের একটাই কথা বলি সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল গ্রেফতার হলেও বেল পেয়ে গিয়েছে। এরাও কিন্তু অপরাধী। সঞ্জয় রায় একা নয়। আমার মেয়ে প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার। সেই দুর্নীতি করেছে পশ্চিমবঙ্গের প্রশাসন। এখানে কলেজ কর্তৃপক্ষ, স্বাস্থ্য দফতর, স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী গত বছর ৯ অগাস্ট ঝাড়গ্রাম থেকে বিনীত গোয়েলের সঙ্গে কথা বলে কভার আপ করার চেষ্টা চালিয়েছিলেন। তারই প্রতিবাদে এই নবান্ন অভিযান।'' অভয়ার মা বলেন, "সিবিআইয়ের যে ভূমিকা নিয়ে গতকাল বলেছি আপনাদের তুলে দেওয়া উচিত। সিবিআই অপদার্থ। শুধু এটা নয়, সারদা-নারদা থেকে শুরু করলেই বুঝতে পারবেন। এই ৯ তারিখ আমরা প্রতিজ্ঞা থাকবে যাঁরা আমার মেয়ের স্বপ্নপূরণ করতে দেয়নি, আমিও তাঁদের স্বপ্নপূরণ করতে দেব না। যাঁরা আমার ঘুম কেড়ে নিয়েছে, তাঁদেরও যেন এমন দিন আসে আমি সেটা দেখতে চাই। এই বিচার করতে কোনও গোয়েন্দা সংস্থার প্রয়োজন হয় না। পরের দিন সকাল থেকেই কলকাতা পুলিশ তথ্যপ্রমাণ লোপাটের জন্য কাজ করেছে। আমরা নবান্ন পৌঁছবই। মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন।''

সেরা শিরোনাম

Lawyer Attacked: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
Bengali News Live: প্রয়াত অভিনেতা নানা পাটেকর, হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সেই চলে গেলেন তিনি
প্রয়াত অভিনেতা নানা পাটেকর, হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সেই চলে গেলেন তিনি
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget