এক্সপ্লোর

RG Kar Protest : বাড়ছে প্রতিবাদের আগুন, আজ থেকে শ্যামবাজারে লাগাতার ধর্নায় বিজেপি, কী কী শর্তে

RG Kar BJP Protest: আদালতের অনুমতিতে রবিবার পর্যন্ত বেলা ১২টা থেকে রাত ৯টা অবধি শ্যামবাজার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের সামনে মঞ্চ বেঁধে ধর্নায় বসবে বিজেপি।

শিবাশিস মৌলিক, কলকাতা : হাইকোর্টের অনুমতিতে বুধবার বেলা ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত শ্যামবাজারে ধর্নায় বসবে বিজেপি। মৌলালি থেকে মিছিল করে শ্যামবাজার পৌঁছবেন বিজেপির নেতা কর্মীরা। বুধবার আর জি কর-কাণ্ডের প্রতিবাদে বিজেপির মিছিলে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিজেপি নেতা স্বপন দাশগুপ্তর মিছিলে অনুমতি দেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। 

আদালত জানায়, মৌলালি থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত করা যাবে মিছিল। আদালতের নির্দেশ, সর্বাধিক ১০০০ জন নিয়ে শান্তিপূর্ণ মিছিল করতে হবে। স্টেজ হবে ২০ ফুট বাই ৩০ ফুটের। অন্যদিকে, শ্যামবাজারে বুধবার থেকে ৫ দিনের ধর্নার অনুমতিও পায় বিজেপি। ভূপেন বোস এভিনিউতে, মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের পাশে ১২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত সভার অনুমতি দেয় হাইকোর্ট।

শ্যামবাজারে ধর্নায় থাকবেন বিজেপির কোন কোন নেতা ? 

 শ্যামবাজারে থাকার কথা বঙ্গ বিজেপির প্রথম সারির ৩ নেতার। এর আগে অনুমতি না থাকায়, ১৬ অগাস্ট শ্যামবাজারে ধর্নায় বসতে গেলে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ একাধিক বিজেপি নেতা, কর্মীকে পুলিশ আটক করে। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। আদালতের অনুমতিতে রবিবার পর্যন্ত বেলা ১২টা থেকে রাত ৯টা অবধি শ্যামবাজার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের সামনে মঞ্চ বেঁধে ধর্নায় বসবে বিজেপি। অন্যদিকে, বিকেলে মৌলালিতে প্রতিবাদ মিছিলে হাঁটবেন শুভেন্দু অধিকারী। থাকবেন শঙ্কুদেব পণ্ডা ও স্বপন দাশগুপ্তরা। মৌলালির এই মিছিলে যোগ দেওয়ার কথা চিত্র পরিচালক বিবেক অগ্নিহোত্রীর।   

এর আগে শুভেন্দু অধিকারী নির্যাতিতার বাবাকে অনুরোধ জানান, নবান্ন অভিযানের ডাক দেওয়ার জন্য । বিরোধী দলনেতা বলেন, সেই মুহূর্তে দলীয় পতাকা নিয়ে নবান্ন অভিযানের ডাক দেওয়ার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে। কিন্তু নির্যাতিতার বাবা যদি জাতীয় পতাকা নিয়ে নবান্ন অভিযানের ডাক দেন, তাহলে তা সমর্থনের দায়িত্ব নেবেন শুভেন্দু। তিনি বলেন, 'উনি শুরু ডাকটা দিন, বাকিটা আমরা যা করার করে দেব '

মঙ্গলে পথে নামে এবিভিপি 

মঙ্গলবার, আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি স্বাস্থ্যভবন অভিযান করে। তাঁদের পথেই আটকায় বিশাল পুলিশ বাহিনী। আন্দোলনকারীদের একাংশের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা ও ধস্তাধস্তি বেঁধে যায়। এবিভিপি-র সদস্যরা স্বাস্থ্য ভবনে অবধি পৌঁছতে না পারলেও সল্টলেকে রাস্তায় বসেই প্রতিবাদ জানান। 

আরও পড়ুন, সিভিক ভলান্টিয়ার হয়েও কীভাবে এত দাপট? সঞ্জয়ের নাম জিজ্ঞেস করতেই দৌড় ASI-এর 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
New Jalpaiguri Rohingya Arrested: অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
Kidney Smuggling: সল্টলেকে কিডনি পাচার চক্র, কীভাবে কিডনি খোয়ালেন মঙ্গল ? কোন প্রলোভনে ?
সল্টলেকে কিডনি পাচার চক্র, কীভাবে কিডনি খোয়ালেন মঙ্গল ? কোন প্রলোভনে ?
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget