এক্সপ্লোর

RG Kar Protest : ডাক্তারদের ফের বৈঠকের আহ্বান করলেন মুখ্যমন্ত্রী, রাজি আন্দোলনকারীরা?

Mamata Banerjee On Junior Doctors : সোমবার ফের মুখ্যমন্ত্রীর ডাক এল। তবে রাজ্যও অনড় - লাইভ স্ট্রিমিং হবে না, হবে না ভিডিওগ্রাফিও।

কলকাতা : আগামীকালই সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। আর তার আগে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ফের বৈঠকের আহ্বান করলেন মুখ্যমন্ত্রী। আর সেখানে স্পষ্ট করে লিখে দিলেন, এটাই শেষ বার ! 

চিঠি এল মুখ্যসচিবের তরফে। বিকেল ৫টায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে আসতে বলা হয়েছে আন্দোলনকারী চিকিৎসকদের প্রতিনিধিদের। এবারও চিঠিতে ভিডিও রেকর্ডিংয়ের উল্লেখ নেই। মিনিটস রাখা হবে মিটিংয়ের। স্বাস্থ্য ভবনের সামনে ধর্নার সোমবার সপ্তম দিন। বৃষ্টি মাথায় নিয়ে অবস্থানে বসে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। দাবি একটাই, আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ন্যায়বিচার আর দুর্নীতি-মুক্ত স্বাস্থ্য ব্যবস্থা। 

চিঠিতে স্পষ্টতই উল্লেখ, বৈঠকের কোনও ভিডিওগ্রাফি বা লাইভ স্ট্রিমিং হবে না। বৈঠকের লিখিত কার্যবিবরণী সই করে উভয়পক্ষকে দিয়ে দেওয়া হবে। আর এটাই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য পঞ্চম তথা শেষবার আবেদন । ফের সুপ্রিম কোর্টের নির্দেশিকার কথা উল্লেখ করে আন্দোলনরত ডাক্তারদের চিঠি দিয়েছে সরকার। 

স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্নার পঞ্চম দিনে আচমকা, সোজা ধর্নাস্থলে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের কাছে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আলোচনার আশ্বাসও দেন। তারপর কর্মবিরতি তোলার অনুরোধ করেন। পাল্টা জুনিয়র ডাক্তাররাও জানান, তাঁরাও আলোচনায় রাজি। এরপর, সন্ধেয় কালীঘাটে জুনিয়র চিকিৎসকরা পৌঁছে যান। কিন্তু টানাপোড়েন শুরু হয়ে যায় লাইভ স্ট্রিমিং এর শর্তে। মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, মিটিংয়ের লাইভ স্ট্রিমিং সম্ভব নয়, কারণ বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন। সরকারের তরফে রেকর্ডিং হবে, ও তা পরবর্তীতে সুপ্রিম কোর্টের অনুমতি সাপেক্ষে জুনিয়র ডাক্তারদের হাতে তুলে দেওয়া হবে। তাতে রাজি হননি তাঁরা। আন্দোলনকারীদের দাবি, শেষমেষ তাঁরা মিনিটস অফ দ্য মিটিংয়ের শর্তেই বৈঠকে বসতে রাজি হয়ে যান। কিন্তু তখন তাঁদের জানিয়ে দেওয়া হয়, ৩ ঘণ্টা অপেক্ষা করেছেন মুখ্যমন্ত্রী, তখন আর মিটিং সম্ভব নয়। তারপরই ভেস্তে যায় মিটিং। সল্টলেকে আন্দোলনস্থলে ফেরেন জুনিয়র চিকিৎসকরা। ফের বাড়ে আন্দোলনের ঝাঁঝ। 

তারপর সোমবার ফের মুখ্যমন্ত্রীর ডাক এল। তবে রাজ্যও অনড় - লাইভ স্ট্রিমিং হবে না, হবে না ভিডিওগ্রাফিও। এবার আন্দোলনকারীরা কী সিদ্ধান্ত নেন , সেটাই দেখার। 

আরও পড়ুন, ইচ্ছে করেই হাসপাতালে দেরিতে আসেন ওসি! দ্বিতীয় ময়নাতদন্তের দাবি উঠতেই তড়িঘড়ি শেষকৃত্য? রিমান্ড লেটারে CBI-এর বিস্ফোরক দাবি 

                                                 
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

সেরা শিরোনাম

Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget