এক্সপ্লোর

RG Kar Protest: রবিবারের রাজপথে উঠল বিচারের দাবি, RG Kar-কাণ্ডের প্রতিবাদে সামিল উত্তর থেকে দক্ষিণ

RG Kar Protest Rally in Kolkata: আর জি কর কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন তারকারা। খান্না মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলে পা মিলিয়েছেন পরমব্রত-শ্রাবন্তী-বিশ্বনাথ-অঙ্কুশরা।

কলকাতা: রবিবারে ছুটির শহরে প্রতিবাদের বেনজির কলরব। বিশ্রাম বা বিরতি নয়, রাজপথ থেকে ফের উঠল বিচারের দাবি। চিকিৎসককে ধর্ষণ-খুনের বিচার রাজপথে গর্জন। কলেজ স্কোয়ার থেকে মিছিল জুনিয়র চিকিৎসকদের। অন্যদিকে রবীন্দ্র সদন থেকে আরও একটি মিছিল বেরোয় জুনিয়র চিকিৎসকদের। শেষ হয় নেতাজি ভবন পর্যন্ত গিয়ে।    

আর জি কর কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন তারকারা। খান্না মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলে পা মিলিয়েছেন পরমব্রত-শ্রাবন্তী-বিশ্বনাথ-অঙ্কুশরা। 

অন্যদিকে আজ রণক্ষেত্র বাইপাস, কাদাপাড়ায় পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ। যুবভারতীর সামনে জমায়েত হঠাতে পুলিশের লাঠিচার্জ। ডার্বি ভেস্তে গেলেও যুবভারতীর সামনে আছড়ে পড়ল প্রতিবাদের ঢেউ। আর জি কর কাণ্ডে বিচার চেয়ে পথে ময়দানের তিন প্রধানের সমর্থকরা। ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহমেডান সমর্থকদের জমায়েত হঠাতে পুলিশের লাঠিচার্জ। 

শ্যামবাজার থেকে সোনারপুর, রাজনৈতিক থেকে অরাজনৈতিক। আর জি কর কাণ্ডের প্রতিবাদে সামিল হল উত্তর থেকে দক্ষিণ। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্টার থিয়েটার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করল বিজেপি যুব মোর্চা। নেতৃত্বে ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ও বিজেপি যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ। আর জি করকাণ্ডের প্রতিবাদে এদিন বেহালাতেও মিছিল করে বিজেপি। বেহালা ম্যান্টন থেকে পাঠকপাড়া পর্যন্ত মিছিলে অংশ নেন বিজেপি কর্মী সমর্থকরা। 

আরও পড়ুন, 'RG Kar-এ তৎপরতা কোথায় ছিল?' ইস্ট-মোহন সমর্থকদের উপর লাঠিচার্জ, প্রশ্নের মুখে পুলিশ

শুধু বিজেপির তরফ থেকেই নয়, নাগরিক বৃন্দের ব্যানারেও এদিন রাস্তায় নামেন বহু মানুষ। সোনারপুর থেকে হরিনাভি পর্যন্ত মিছিলে নেতৃত্ব দেন মহিলারা। আর জি কর মেডিক্যালে ভাঙচুরের ঘটনাকে বাম-বিজেপির চক্রান্ত বলে বারবার দাবি করেছেন মুখ্যমন্ত্রী। এর প্রতিবাদে রবিবার ব্লকে ব্লকে ধর্নার ডাকও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন একদিকে যখন আর জি কর কাণ্ডের প্রতিবাদের ঝাঁঝ ক্রমশ বাড়ছে, তখন জেলায় জেলায় ব্লকে ব্লকে ধর্না কর্মসূচি পালন করল তৃণমূল।  

দিকে দিকে যখন দোষীদের শাস্তির দাবিতে সরব হচ্ছে বিরোধীরা, তখন দোষীদের শাস্তি চেয়ে ধর্নায় বসল শাসক দলও।  রবিবার গোটা কলকাতা দোষীদের শাস্তির দাবিতে উত্তাল।                                                                     

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Supreme Court: ভিড় নিয়ন্ত্রণে ছররা গুলি ব্যবহারে নিষেধাজ্ঞার দাবিতে আজ সুপ্রিম কোর্টে শুনানি
ভিড় নিয়ন্ত্রণে ছররা গুলি ব্যবহারে নিষেধাজ্ঞার দাবিতে আজ সুপ্রিম কোর্টে শুনানি
Abhishek Banerjee PA Sumit Roy: ছেলে কোথায় গেছে ? সাংবাদিকদের সামনে এবার মুখ খুললেন অভিষেক আপ্ত সহায়ক সুমিত রায়ের মা
ছেলে কোথায় গেছে ? সাংবাদিকদের সামনে এবার মুখ খুললেন অভিষেক আপ্ত সহায়ক সুমিত রায়ের মা
News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee: জোড়াফুল প্রতীক কার? তৃণমূলের দখল নিয়ে লড়াইয়ের দ্রুত নিষ্পত্তি চেয়ে কমিশনকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের
জোড়াফুল প্রতীক কার? তৃণমূলের দখল নিয়ে লড়াইয়ের দ্রুত নিষ্পত্তি চেয়ে কমিশনকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget