এক্সপ্লোর

RG Kar Protest : 'জুনিয়র ডাক্তারদের বোড়ে হিসেবে ব্যবহার', কী ইঙ্গিত চিকিৎসক নারায়ণের ?

'দৌত্যের অধিকার তাঁকে কেউ দেয়নি' কড়া প্রতিক্রিয়া জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স-এর ।

কলকাতা : কুণাল ঘোষের সঙ্গে বৈঠক বামপন্থী চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের। আর এই বৈঠকই বৃহস্পতিবার রাত থেকে আলোচনার কেন্দ্রে। কী কথা হল দুজনের ? কাদের প্রতিনিধিত্ব করতে গিয়েছিলেন তিনি ? এই নিয়ে চর্চা তুঙ্গে। তারই মধ্যে নিজেই সোশ্যাল মিডিয়ায় এসে ব্যাখ্যা দিয়েছেন ডা. বন্দ্যোপাধ্যায়। 

তিনি বলেন, ' তাঁর কাছে আমি কিছু জিনিস জানার জন্য গিয়েছিলাম। আমাদের শাসকের অবস্থানটা ক্লিয়ারলি জানার জন্য। আমি একজন ডাক্তার। সর্বোপরি আমি একজন ডাক্তারের বাবা। যারা অনশন করছে, তারা সবাই আমার ছেলের মতো। দু পক্ষই কিন্তু অনড়। স্পেশালি সরকার অনড়। জুনিয়র ডাক্তারদের বোড়ে হিসেবে অনেকেই ব্যবহার করতে চাইছে। এই জুনিয়র ডাক্তাররা অত্যন্ত ইন্টেলিজেন্ট। তারা গত ১৩ দিন ধরে একটানা অনশন করছেন জলের ওপর থেকে স্বাস্থ্য পরিষেবাটাকে পুরোটা পাল্টানোর জন্য। কিন্তু কোথাও এসে ডেডলক সিচ্যুয়েশন হয়েছে। যেটা খোলা একান্ত জরুরি। কোনও আন্দোলন জিততে গেলে এক পা পিছিয়ে দু-পা এগিয়ে যেতে হয়। এখানে আমাদের আন্দোলন করার উদ্দেশ্য কী ? যাতে দাবিগুলো সরকার মিটিয়ে দেয়....আমি মনে করি না কোনও অসুবিধা আলোচনার মাধ্যমে মেটানো যায় না। কোনও জট কি খোলা সম্ভব ? ' 

তিনি আরও বলেন, 'অচলাবস্থা কাটানোর উপায় খুঁজতেই বৈঠক।  কোর্টের মাধ্যমে সমাধান সময় সাপেক্ষ। জট কাটাতে আলোচনাই একমাত্র পথ। স্বাস্থ্য দফতরের সর্বোচ্চ স্তরে বার্তা পৌঁছে দেওয়াই লক্ষ্য। এমন কিছু করবেন না যাতে আন্দোলনের উদ্দেশ্য ব্যর্থ হয়'। 

তবে কুণাল ঘোষের সঙ্গে চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের বৈঠক নিয়ে কড়া প্রতিক্রিয়াই দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। 'সিনিয়র-জুনিয়র চিকিৎসক ও জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের দৌত্যের অধিকার তাঁকে কেউ দেয়নি। তিনি এমন একজনের সঙ্গে বৈঠক করেছেন, যিনি প্রতিনিয়ত আন্দোলনকে কদর্য ভাষায় আক্রমণ করেছেন। আমরা মনে করি নারায়ণবাবু আন্দোলনের পরিপন্থী ভূমিকা পালন করেছেন। তাঁর এই আচরণকে আমরা সমর্থন করছি না' বিবৃতি দিয়ে পোস্ট করেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। 

এর আগেই নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের দৌত্য নিয়ে অসন্তোষই প্রকাশ করেন জুনিয়র ডাক্তারদের কেউ কেউ। কড়া বার্তা দেন আন্দোলনের অন্যতম মুখ আসফাকুল্লা নাইয়া। অন্যান্য অনেকের বক্তব্যেই এই মতেরই প্রতিফলন দেখা যায়। 

আরও পড়ুন : 'জুনিয়র ডাক্তারদের জন্য কিছু প্লিজ করবেন না' নারায়ণ-কুণাল সাক্ষাতের পর কড়া বার্তা আসফাকুল্লার,কী বার্তা কিঞ্জলের? 

সেরা শিরোনাম

Kolkata News : নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
Katwa Station : ভয়াবহ, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন ; কী ক্ষতি হল ?
ভয়াবহ, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন ; কী ক্ষতি হল ?
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget