এক্সপ্লোর

RG Kar Protest: হাতে-হাতে ত্রিপল, বৃষ্টি মাথায় আন্দোলনে জুনিয়র ডাক্তাররা

RG Kar Situation: আজ সকালেও আন্দোলনকারীদের সমর্থনে এসেছেন প্রচুর সাধারণ মানুষ। চা, বিস্কুট ও নানান ধরনের খাবার সঙ্গে নিয়ে এসেছেন তাঁরা।

কলকাতা: আন্দোলনের চতুর্থ দিন। স্বাস্থ্য ভবনের সামনে চলছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন। আজ বৃষ্টি হয়েছে শহরজুড়ে, সেই বৃষ্টি মাথায় নিয়েই ধর্না চালাচ্ছেন আন্দোলনকারী ডাক্তাররা। পরপর ৩ দিন বৈঠক ভেস্তে গিয়েছে, তবুও রফাসূত্র মেলেনি। এখনও নিজেদের অবস্থানে অনড় আন্দোলনকারী ডাক্তাররা। বৈঠকে লাইভ স্ট্রিমিং-য়ের দাবি আন্দোলনকারীদের, কিন্তু সেই দাবি মানেনি রাজ্য প্রশাসন। বৈঠকে সরাসরি সম্প্রচারে আপত্তি জানিয়েছে নবান্ন। ফলে এখনও খোলেনি জট, তার মধ্য়েই বৃষ্টিতে হাতে-হাতে ত্রিপল ধরে ধর্না চালাচ্ছেন আন্দোলনকারীরা। প্রবল বৃষ্টির মধ্যে ত্রিপলের তলায় দাঁড়িয়েছেন আন্দোলনকারী চিকিৎসক এবং সমর্থনকারীরা। হাতে হাতে ত্রিপল ধরে বৃষ্টির মধ্যেই প্রতিবাদ চালাচ্ছেন। কিন্তু কেউ জায়গা ছেড়ে যাচ্ছেন না। 

গতকাল নবান্নের বৈঠক ভেস্তে যাওয়ার পরে আরও বেড়েছে আন্দোলনের ঝাঁঝ। রাতভর গানে, স্লোগানে মুখরিত ছিল স্বাস্থ্য ভবন সংলগ্ন এলাকা। প্রতিবাদী স্লোগানের সঙ্গে আন্দোলনকারীদের মুখে শোনা যায় ছোটদের বিভিন্ন ছড়া, কবিতাও। সেই সব ছড়া থেকেই নতুন স্লোগান তৈরি করেছেন তাঁরা। আন্দোলকারীদের সঙ্গে যোগ দেন সঙ্গীত শিল্পী লগ্নজিতাও। গতকাল রাতের পরে আজ সকালেও আন্দোলনকারীদের সমর্থনে এসেছেন প্রচুর সাধারণ মানুষ। চা, বিস্কুট ও নানান ধরনের খাবার সঙ্গে নিয়ে এসেছেন তাঁরা। 

এক আন্দোলনকারী বললেন, 'আমরা সদর্থক আলোচনাই চাইছি। আমরা চাই রোগী পরিষেবায় ফিরে যেতে। আমরা যে শিক্ষাটা পাই রোগীদের পরিষেবা করে। নিজেরা পরিষেবা দিয়ে শিখতে পারি। সেই শিক্ষা থেকেও বঞ্চিত হচ্ছি। আমরা যে আলোচনার জায়গায় যাওয়ার চেষ্টা করছিলাম, প্রশাসন মানতে রাজি হচ্ছে না। লাইভ স্ট্রিমিং করা না হলে স্বচ্ছতা থাকবে না। স্ট্রিমিং না হলে সবাই কী করে বুঝবে আমরা কী আলোচনা করছি।' আরও এক আন্দোলনকারী বলেন, 'লাইভ স্ট্রিমিং সবজায়গায় হচ্ছে। আমরা যে ৫ দফা দাবি রেখেছিলাম। সেটার সঙ্গে এই মামলার যোগ আছে। সেই কারণেই এই দাবি রাখা হয়েছে। সেটার জন্য মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নেবেন, যা আলোচনা করবেন সেটা যাতে সবাই জানতে পারে সেটার জন্য়ই আমরা চেয়েছি।' আজ কি জট খুলবে? অপেক্ষায় গোটা রাজ্য়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: 'বিচার মেলার পরে উৎসব', এবার পুজোর অনুদান ফেরাল আড়িয়াদহের ক্লাব

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
West Bengal News Live : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget