এক্সপ্লোর

Kinjal On Kalyan: 'সত্যি প্রমাণ চাইলে একদিন আরজি করে আসুন,' কল্যাণকে পাল্টা কিঞ্জল

Junior Doctors Protest: আর এবার কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের মন্তব্যের পাল্টা জবাব দিলেন আন্দোলনকারী চিকিৎসকরা।

কলকাতা: আর জি কর-কাণ্ডের (RG Kar Protest) ৮৪ দিন পার। এখনও অধরা বিচার। আর এরই মধ্যে ফের জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে নিশানা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যার পাল্টা এবার জবাব দিয়েছেন জুনিয়র ডাক্তাররাও। বুঝিয়ে দিলেন ন্যায়বিচারের দাবিতে তাদের আন্দোলন চলবে। 

আর এবার কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের মন্তব্যের পাল্টা জবাব দিলেন আন্দোলনকারী চিকিৎসকরা। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ কিঞ্জল নন্দ। এদিন তিনি বলেন, "কলেজের যে তদন্ত কমিটি হয়েছিল, সেখানে ছেলেমেয়েরা তাঁদের নিজেদের বয়ান দিয়েছে। কেউ কেউ ব্যক্তিগতভাবেও আমাকে বলেছে যাঁদের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে। যদি উনি সত্য়িই প্রমাণ চান, তাহলে একদিন আসুন আরজি কর মেডিক্যাল কলেজে। যাঁদের সঙ্গে এই ঘটনা ঘটেছে, তাঁদের সঙ্গে কথা বলুন। তাহলেই বুঝতে পারবেন। আন্দোলন কারও হাতে পড়েনি। আমাদের আন্দোলন ফিনিশ হয়ে গেছে মানেটা কী! আন্দোলন যেভাবে শুরু হয়েছিল সেভাবেই আছে। ন্য়ায় বিচারের যে আন্দোলন সেটার কপিরাইট WBJDF নিয়ে রাখেনি। WBJDF নিজেদের মতো করে আন্দোলন করেছে। যতক্ষণ না ন্যায়বিচার আসবে ততক্ষণ আন্দোলন করে যাবে। যাঁরা বলছেন আন্দোলন শেষ হয়ে গেল, তাঁরাও নিজেদের মতো করে আন্দোলন করুক সেটাই চাই।''

কী বলেছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়? 

এদিন শ্রীরামপুরের সাংসদ বলেন, "কোনও প্রমাণ দিতে না পেরে চিৎকার করছে। থ্রেট কালচার নিয়ে ভিত্তিহীন অভিযোগ। সিপিএমের হাতে পড়ে এরা সবাই ফিনিশ। থ্রেট কালচারের কথা মুখে বললে হবে না, প্রমাণ চাই। বলছে কাঁচিতে মরচে, আর গ্লাভসে রক্তের দাগ। কোনটা রক্ত আর কোনটা কেমিক্যাল সেটাই জানে না।'

আর জি কর কাণ্ডে তিন মাস হচ্ছে আগামী ৯ নভেম্বর। আর তার আগে এবার একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করলেন জুনিয়র ডাক্তররা। পাশাপাশি ফের CBI-এর চার্জশিট নিয়ে প্রশ্ন আন্দোলনরীরা। বিচারের দাবিতে ৯ নভেম্বর বিভিন্ন মেডিক্যাল কলেজে দ্রোহের গ্যালারির ডাক দেওয়া হয়েছে। ওইদিন আন্দোলন নিয়ে জনমত সংগ্রহ অভিযান রয়েছে জুনিয়র ডাক্তারদের। বিকেল ৩টে নাগাদ কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা মিছিলের ডাক দিয়েছে WBJDF। ৯ নভেম্বর জেলায় জেলায় নাগরিক সমাজকে পথে নেমে প্রতিবাদের আহ্বানও দিয়েছেন তাঁরা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: Central Referral System: পোর্টালে সবুজ সঙ্কেত পেলে তবেই রেফার, NRS-এ চালু ডিজিটাল বেড ভ্যাকান্সি মনিটর

সেরা শিরোনাম

Train News : পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget