এক্সপ্লোর

RG Kar Case: আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের 'দেশদ্রোহী' বললেন তৃণমূল নেতা !

TMC Leader: বিতর্ক উস্কে দিলেন বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ।

বাদুড়িয়া : আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের 'দেশদ্রোহী' বললেন তৃণমূল নেতা চন্দন মুখোপাধ্য়ায় । 'সুপ্রিম কোর্টের নির্দেশ মানেননি জুনিয়র ডাক্তাররা, তাই তাঁরা দেশদ্রোহী।' এমনই মন্তব্য করে বিতর্ক উস্কে দিলেন বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ।

তিনি বলেন, "আপনি স্বপ্ন দেখছেন ? একটা নির্বাচিত সরকারকে ফেলে দেবেন ? ২১৫ জন বিধায়ক, ২৯ জন সাংসদ। আপনি তাদের ফেলে দেবেন ? ৫১ শতাংশ ভোট পেয়েছে। সেই সরকারটাকে আপনি ফেলে দেবেন ? ফেলে দিয়ে কেউ কেউ ভাবছেন মুখ্যমন্ত্রী হবেন, কেউ অর্থমন্ত্রী হবেন। এটা হয় না এখানে। এজিনিস হবে না। সুপ্রিম কোর্ট সার্বভৌমত্বের প্রতীক। সুপ্রিম কোর্ট সংবিধানের রক্ষক। আপনি তাকে অবমাননা করছেন মানে, দেশের সার্বভৌমত্বকে অবমাননা করছেন। সুপ্রিম কোর্টকে অবমাননা করছেন মানে সংবিধানকে বিরোধিতা করছেন। সংবিধানকে বিরোধিতা করছেন মানে আপনি দেশদ্রোহী। আপনি দেশদ্রোহী ডাক্তার। তাই আজ আমরা পথে। আমরা এই ডাক্তারদের দেখতে চাই না। ডাক্তারদের আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছি। কিন্তু, যে ডাক্তারদের আন্দোলনের কারণে মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, যে ডাক্তারদের অবহেলার কারণে স্বামী স্ত্রীকে হারাচ্ছে, স্ত্রী স্বামীকে হারাচ্ছে...আমরা সেই ডাক্তার চাই না। আমরা বলতে চাই, আপনি আন্দোলন করুন। আপনি বিচার চান, আমরা পাশে আছি। পাশে থাকব। রাত জাগব একসঙ্গে।"

মঙ্গলবার বিকাল পাঁচটার মধ্যে চিকিৎসকরা কাজে যোগ দিন। কর্মবিরতি শেষ করতে এভাবেই জুনিয়র ডাক্তারদের সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছিলেন, 'যে সুবিধাগুলোর কথা বলে হয়েছে, তা দেওয়ার পরও, যদি চিকিৎসকরা কাজে যোগ না দেন তাহলে ভবিষ্যতে ব্যবস্থা নেওয়া হতেও পারে। তাই, তাঁরা কাজে ফিরুন এটাই ভাল। সমাজের প্রয়োজনীয়তা তাঁরা উপেক্ষা করতে পারেন না। যদি চিকিৎসকরা কাজ শুরু না করেন, তাহলে আমরা রাজ্য সরকারকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ পদক্ষেপ নেওয়া থেকে আটকাতে পারব না, কারণ এটা তাঁদের আওতাধীন। '

এদিকে নিজেদের দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। এক দুপুর থেকে আরেক দুপুর, লালবাজারকেও ছাপিয়ে গেল স্বাস্থ্য ভবনের ধর্না। স্বাস্থ্য ভবনের সামনে টানা অবস্থানে জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্যসচিব সহ স্বাস্থ্যকর্তাদের ইস্তফার দাবিতে অনড় আন্দোলনকারীরা। সরকারের বৈঠকের বার্তার পাল্টা ইমেল জুনিয়র চিকিৎসকদের। যেভাবে ডাকা হয়েছে, তা আন্দোলনকেই অসম্মান বলে অভিযোগ আন্দোলনকারীদের। স্বাস্থ্যসচিব সহ একাধিক আধিকারিকের ইস্তফা চেয়ে জোড়া ইমেল জুনিয়র ডাক্তারদের।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget