এক্সপ্লোর

RG Kar Protest : পুলিশ আটক করলেও ঝোঁকেনি শিরদাঁড়া, 'We Demand Justice' লেখা ব্যাজ পরেই পুরসভায় ডা.তপোব্রত

তপোব্রত  মঙ্গলবার 'শিরদাঁড়া বিক্রি নেই' লেখা টি-শার্ট পরে গিয়ে পুলিশের রোষে পড়েছিলেন। আটক করা হয় তাঁকে।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: পুলিশ আটক করলেও ঝোঁকেনি শিরদাঁড়া। তিনি কলকাতা পুরসভার মেডিক্যাল অফিসার তপোব্রত রায়। মঙ্গলবার রাতে থানা থেকে মুক্তি পেয়ে  ছুটে গিয়েছিলেন জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে। বুধবার গেলেন নিজের কর্মক্ষেত্র কলকাতা পুরসভায়।  মাথা নত করেননি।  বুকে লাগানো ব্যাজে লেখা We Want Justice। শুধু তিনিই নন, কলকাতা পুরসভায় কর্মরত অন্যান্য চিকিৎসকরাও ওই ব্যাজ পরেই এলেন কর্মক্ষেত্রে। 

তপোব্রত  মঙ্গলবার 'শিরদাঁড়া বিক্রি নেই' লেখা টি-শার্ট পরে গিয়ে পুলিশের রোষে পড়েছিলেন। আটক করা হয় তাঁকে। তারপরও তিনি বলেছিলেন এই টি-শার্ট তিনি আগেই কিনেছেন, আবারও পরবেন। আর এবার একা তপোব্রত নয়, পুরসভার অন্যান্য ডাক্তারদের বুকেও We Demand Justice লেখা ব্যাজ। পুরসভার বৈঠকও করলেন চিকিৎসকরা। 

শুধু ব্যাজ পরে নয়, প্রকৃত অর্থেই পাশে থআকলেন তাঁরা। পুরসভার আধিকারিকদের সঙ্গে বৈঠকে বার্তায় প্রশ্ন তুললেন,  'কেন আটক করা হল তপোব্রতকে? দুঃখপ্রকাশ করতে হবে পুলিশকে। পুলিশ যাতে দুঃখপ্রকাশ করে, তার জন্য পদক্ষেপ করুক কলকাতা পুরসভা'। শুধু তাই নয়, ৪৮ ঘণ্টার মধ্যে পুলিশ দুঃখপ্রকাশ না করলে পরবর্তী পদক্ষেপের হুঁশিয়ারি দেন চিকিৎসকরা। 

শহরে যেদিন দ্রোহের কার্নিভাল, সেদিনই প্রতীকী অনশনকারীর ব্যাজ পরে রাজ্য সরকারের কার্নিভালে ডিউটি করতে গিয়েছিলেন কলকাতা পুরসভার চিকিৎসক তপোব্রত।  কলকাতা পুরসভার মেডিক্যাল টিমের সদস্য চিকিৎসক তপোব্রত রায়। মঙ্গলবার রাজ্য সরকার আয়োজিত পুজো কার্নিভালের মেডিক্যাল ক্যাম্পে তাঁর ডিউটি ছিল। তাঁর জামায় লেখা ছিল 'শিরদাঁড়া বিক্রি নেই'। পরেছিলেন প্রতীকী অনশনকারীর ব্যাজও। অভিযোগ, ওই ব্যাজ পরে আসার কারণেই কর্তব্যরত অবস্থায় চিকিৎসক তপোব্রত রায়কে আটক করে ময়দান থানার পুলিশ।  পরে অবশ্য  আন্দোলনকারীদের চাপের মুখে ময়দান থানা থেকে ছাড়া হয় কলকাতা পুরসভার চিকিৎসককে।  ছাড়া পেয়ে তপোব্রত সোজা চলে যান  ধর্মতলার অনশন মঞ্চে। 

চিকিৎসককে আটক করার কড়া ভাষায় নিন্দা করে বিবৃতি দেয় ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রাজ্য  শাখা। বিবৃতিতে লেখা হয়, IMA-র ডাকে প্রতীকী অনশন সমর্থন করলেও তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। কলকাতা পুলিশের এই আচরণের চরম নিন্দা জানাই। 

আরও পড়ুন : 

এদিনই মরা ছেলেকে পুকুরে স্নান করিয়ে ফিরে পেয়েছিলেন সওদাগর ! তারাপীঠে আজ মা-তারার আবির্ভাব তিথি                     

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
BJP Leader Extortion Allegation: ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
TMC Leader Arrested: গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে
গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে

ভিডিও

Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget