এক্সপ্লোর

Nabanna Abhijan : নবান্ন অভিযানে চোখে ঢিল, চিরদিনের মতো দৃষ্টি হারানোর আশঙ্কা ট্রাফিক সার্জেন্টের

Nabanna Abhijan 2024 : পরিবার সূত্রের খবর, সার্জেন্টের একটি চোখ নষ্ট হয়ে যেতে পারে,  চিকিৎসকরা অন্তত জানিয়েছেন তেমনটাই।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : একটা নবান্ন অভিযান। একটা বিচারের দাবিতে মিছিল। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে মিছিল। আর তার মর্মান্তিক ফল পেলেন এক পুলিশ আধিকারিক। 'ছাত্রসমাজের' ডাকা মিছিল যাতে নবান্ন অবধি না পৌঁছতে পারে , তার জন্য নিরাপত্তার পরিখা তোলা হয়েছিল শহরের বিভিন্ন প্রান্তে। হাওড়া থেকে কলকাতা, দুই জেলাতেই, যেখান - যেখান দিয়ে এগনো যায় নবান্ন অভিমুখে, সেখানেই ছিল উঁচু গার্ডরেল। পুলিশের কড়া প্রহরা। কিন্তু আন্দোলনকারী জনতা গার্ডরেল ভাঙতেই উত্তেজনা ওঠে তুঙ্গে। একদিকে তাদের আটকানোর চেষ্টা শুরু করে পুলিশ, অন্যদিকে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে আন্দোলনকারীরা। লাঠিচার্জ, কাঁদানের গ্যাসের পাল্টা উড়ে আসে ইট-পাথর। আর সেই ইটই কাড়তে বসেছে এক ট্রাফিক সার্জেন্টের দৃষ্টি। 

নবান্ন অভিযানের দিন নিরাপত্তার দায়িত্বে ছিলেন কলকাতা পুলিশের ইস্ট ডিভিশনের ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। খিদিরপুর থেকে যে দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার রাস্তার কাছাকাছি তিনি ছিলেন দায়িত্বে। নজর রাখছিলেন পুলিশের গাড়ি থেকেই। সেখানেই আন্দোলনকারীদের দিক থেকে উড়ে আসে পাথর - ইঁট । আর এরকমই একটি পাথর সোজা এসে লাগে কর্তব্যরত সার্জেন্টের চোখে। 

সার্জেন্টের পরিবার সূত্রের খবর, তাঁর একটি চোখ নষ্ট হয়ে যেতে পারে,  চিকিৎসকরা অন্তত জানিয়েছেন তেমনটাই। কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী বাবুঘাটের কাছে ডিউটির সময় আক্রান্ত হন। রক্ত গড়াতে শুরু করে তখনই। তখনি তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। দেখা যায়, তাঁর একটি চোখের আঘাত গুরুতর। জানা যাচ্ছে, একটি চোখের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। শঙ্কর নেত্রালয়ে চলছে আক্রান্ত ট্রাফিক সার্জেন্টের চোখের অস্ত্রোপচার । 

কলকাতা পুলিশের ইস্ট ডিভিশনের ২০১৫ ব্যাচের  ট্রাফিক সার্জেন্ট দেবাশিস। শঙ্কর নেত্রালয়ে তাঁর চিকিৎসক জানিয়েছেন, সার্জেন্টের দৃষ্টি ফিরে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।   

শুধু বাবুঘাটে নয়, সাঁতরাগাছিতে একের পর এক গার্ডরেল ভাঙে বিক্ষোভকারীরা। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয়  পাথর। পাল্টা চলে লাঠিচার্জ। সেখানে মাথা ফাটল এক মহিলা বিক্ষোভকারীর। জনতাকে বাগে আনতে জলকামান ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। সেখানেই ইটের ঘায়ে মাথা ফাটে চণ্ডীতলা থানার সিআই-এর। তারপর অবশ্য আহত পুলিশ অফিসারকে উদ্ধার করেন বিক্ষোভকারীরাই। নবান্ন অভিযান ঘিরে দিনভর এমনই নানা ছবি ধরা পড়ে কলকাতা ও হাওড়ায়। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: বিজেপির লালবাজার অভিযানে ধুন্ধুমার! ব্যারিকেড ধরে BJP কর্মী-পুলিশ ধস্তাধস্তি

সেরা শিরোনাম

News Live Update : কাল দেবীর বোধন, পুজো মুডে রাজ্য ; কলকাতা থেকে জেলা শুরু ঠাকুরদেখা
কাল দেবীর বোধন, পুজো মুডে রাজ্য ; কলকাতা থেকে জেলা শুরু ঠাকুরদেখা
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget