এক্সপ্লোর

RG Kar Protest: 'RG Kar-এর প্রমাণ নষ্ট করেছেন মমতা', মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে আক্রমণ বিজেপির

RG Kar News: তিনি এও বলেন, 'আমাদের বোনটি বিচার পাক বা না পাক, বাংলার মুখ্যমন্ত্রীর কিছু যায় আসছে না।

কলকাতা: আর জি কর মেডিক্যালে চিকিৎসক মৃত্যুর বিচার চেয়ে আন্দোলন ছাড়িয়েছে রাজ্যের গণ্ডি। দেশ-বিদেশেও এই আন্দোলন জারি রয়েছে। প্রতিবাদে মুখর হয়ে পথে নেমেছে সর্বস্তরের মানুষ। মেয়েদের 'রাতের দখল' থেকে ফুটবলপ্রেমীদের 'মাঠ দখল' কিংবা চিকিৎসকদের আজ পথে নামা- বিচারের দাবিতে একজোট সকলেই।    


সেই আবহেই এবার ফের রাজ্য সরকারের ভূমিকা নিয়ে আক্রমণ বিজেপির। বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়ার অভিযোগ, 'আর জি কর মেডিক্যালের প্রমাণ নষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়'। এদিন সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন, 'বাংলায় আইনশৃঙ্খলা নেই। মহিলা চিকিৎসককে বাঁচাতে পারেন না, দোষীদের ধরতে না পারলেও মিছিল বার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পদত্যাগ করা উচিত বাংলার মুখ্যমন্ত্রীর'। 

তিনি এও বলেন, 'আমাদের বোনটি বিচার পাক বা না পাক, বাংলার মুখ্যমন্ত্রীর কিছু যায় আসছে না। আর জি কর হাসপাতালের মধ্যে ঢুকে সিসিটিভির তথ্য আর যা যা প্রমাণ ছিল তা নষ্ট করার চেষ্টা করেছিল সেদিন তৃণমূলের গুণ্ডারা।' 

আরও পড়ুন, ‘লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার আগে নিজের লক্ষ্মী সুরক্ষিত কিনা ভাবুন’, বললেন নির্যাতিতার মা

এর আগে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। বিজেপি নেতা বলেছিলেন, 'এর আগে স্বাধীনতা দিবসের আগের দিন মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। বিজেপি নেতা বলেছিলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব আপনি শেষবারের মতো স্বাধীনতা দিবসের পতাকা তুলে ওইদিন বিকেলেই পদত্যাগ করুন। রাজ্যপালের কাছে ইস্তফা দিন। আপনি এটাকে থামাতে পারবেন না। আগামীকালই বিজেপি এমএলএ-রা ধর্না দেব। একমাত্র দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে। নষ্ট করা হয়েছে প্রমাণ, আর যেন না করতে পারে। সিবিআই-এর উদ্দেশে বলব, অবিলম্বে বিনীত গোয়েল, ডাঃ এসপি দাস এবং ডাঃ সন্দীপ ঘোষকে আটক করুন। আর অবিলম্বে এবার নবান্ন চলুন। সবাই রাস্তায় নামুন।' 

এদিকে, মুখ্যমন্ত্রীর দেওয়া সময়ের আগেই মামলা সিবিআইয়ের হাতে দিয়েছে কলকাতা হাইকোর্ট। দেহ কি রাস্তায় পড়ে ছিল? মৃতা তো হাসপাতালেরই অংশ! ঝুলি থেকে বেড়াল বেরিয়ে এসেছে। অবমানবিক বলে রাজ্যের ভূমিকায় বিস্ময় প্রকাশ করেছিলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।          

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

West Bengal News Live : হাতে ২০৯টা আসন, ফ্লোর টেস্ট হলেই ২৭৫, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
হাতে ২০৯টা আসন, ফ্লোর টেস্ট হলেই ২৭৫, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
লক্ষ্মীপুজোর আগেই ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি? আজ থেকেই আবহাওয়ার বদল কোথায় কোথায়? বড় আপডেট
Cyclone threat to Odisha: লক্ষ্মীপুজোর আগেই ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি? আজ থেকেই আবহাওয়ার বদল কোথায় কোথায়? বড় আপডেট
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Kaustuv Bagchi: 'মা দুর্গাকে নিয়ে এত পরীক্ষা করার চক্করে...', পদপিষ্ট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় কৌস্তভ বাগচীর, পাল্টা জবাব কুণালের
'মা দুর্গাকে নিয়ে এত পরীক্ষা করার চক্করে...', পদপিষ্ট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় কৌস্তভ বাগচীর, পাল্টা জবাব কুণালের

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Rashifal: মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
Asian Para Games: একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
Kolkata News: দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
India vs New Zealand: 'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
Embed widget