এক্সপ্লোর

RG Kar News: 'মেয়ের কান্না প্রতিদিনই কানে বাজছে, আমার বিচার চাই', আজ সুপ্রিম কোর্টের শুনানিতে তাকিয়ে মা

RG Kar Protest: রাতের ২ মিছিলেই সামিল হন নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা।

কলকাতা: রবিবাসরীয় রাজপথে আছড়ে পড়ল প্রতিবাদের ঢেউ। এন আর এস হাসপাতাল থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের। গড়িয়াহাট থেকে রাসবিহারী পথে নামলেন ৫২-টি স্কুলের প্রাক্তনীরা। এই ২ মিছিলেই সামিল হন নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা। কুমোরটুলিতে প্রতিবাদে সামিল হন শিল্পীরা। হেদুয়ায় বিচার চেয়ে মিছিল করলেন রিকশা চালকরা।                                              

আর জি কর কাণ্ডের ঠিক ১ মাসের মাথায়, সোমবার, সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি। তার আগে রবিবার উত্তর থেকে দক্ষিণ-বিচারের দাবিতে গর্জে উঠল  কলকাতা। এদিন, NRS মেডিক্য়াল কলেজ থেকে ধর্মতলা, সুবিচারের দাবিতে মিছিলের ডাক দেয় জয়েন্ট প্লাটফর্ম ফর ডক্টরসরা। মিছিল শেষ হয় ধর্মতলায়। সেখানে সামিল হন, নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা। 

সেখানেই কান্নায় ভেঙে পড়েন নির্যাতিতার মা। তিনি বলেন, 'এক অন ডিউটি ডাক্তার এমন নৃশংস ভাবে, চরম অত্যাচারিত হয়ে, সে যখন মা মা করে কাঁদছিল, সেই কান্নাটা আমার প্রাণে রোজ ধ্বনিত হয়। রোজ এখন আমি ভাবি, কত কষ্টে, কত কষ্টে আমার মেয়ের প্রাণটা চলে গেছে। তবে এই যে সবাই আমার পাশে দাঁড়িয়েছেন,  দেশে-বিদেশে এই যে একটা সোচ্চার উঠেছে, বিচার চাই, বিচার চাই, এটা আমাদের সব থেকে বড় বল।' 

আরও পড়ুন, রেল দুর্ঘটনার বড় ছক! ট্রেন ওড়ানোর চেষ্টা, বড়সড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা

প্রতিবাদের স্বর-সুর-কণ্ঠকে কোনও সীমায় কি বাঁধা যায়? তাই তো আরজি কর কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠল সুদূর লন্ডন বা মার্কিন মুলুকের আরকানসাস। 

সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানির আগেই ফের রাত দখল। কলকাতা থেকে জেলা। চিকিৎসককে ধর্ষণ-খুনের বিচারের দাবিতে রাজপথে জনগণের গর্জন। গান-কবিতা, পথনাটিকা, রং-তুলি, মোমবাতি-মশাল জ্বেলে হল প্রতিবাদ। রাজপথ হয়ে উঠল ক্যানভাস। শহর থেকে শহরতলি ও জেলায় জেলায় প্রতিবাদে সামিল হলেন বিদ্বজ্জন থেকে সাধারণ মানুষ।                                   


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget