এক্সপ্লোর

RG Kar Protest : শ্যামবাজারে আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের প্রতীকী মূর্তি 'উধাও'!

'উধাও' হয়ে গেল আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকে র প্রতীকী মূর্তি । শনিবার থেকে উধাও হয়ে যায় মূর্তিটি। 

কলকাতা : আরজি কর মেডিক্যালে নির্যাতিতার বিচার চেয়ে অনশন প্রত্যাহার করেছেন জুনিয়র ডাক্তাররা। এরই মধ্যে আত্মপ্রকাশ করেছে অন্য একদল জুনিয়র ডাক্তারদের আরেক প্ল্যাটফর্ম । শনিবার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সামনে এসেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। এদের সামনে থাকা অনেকেই আবার মেডিক্যাল কলেজগুলিতে চলতে থাকা থ্রেট কালচার সিন্ডিকেটের সঙ্গে যুক্ত এবং সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলে অভিযোগ করেছিলেন গত আড়াই মাস ধরে আন্দোলনরত জুনিয়র ডক্টরস ফ্রন্ট।  এরই মধ্যে ঘটে গেল চাঞ্চল্যকর ব্যাপার। 

'উধাও' হয়ে গেল আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের প্রতীকী মূর্তি ।  শ্যামবাজারে SFI, DYFI-এর অবস্থান মঞ্চের কাছে বসানো হয় মূর্তিটি। গত ৯ অগাস্ট আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। আর তারপর ৩ থেকে ২৫ সেপ্টেম্বর শ্যামবাজার চত্বরে অবস্থান করে SFI-DYFI। অবস্থান শেষ হওয়ার পর মঞ্চ উঠে যাওয়ার পর ফুটপাথে রাখা ছিল মূর্তিটি। রোজ যাতায়াতের পথে অনেকেরই এতদিন চোখে পড়েছে মূর্তিটি। কিন্তু স্থানীয় সূত্রে খবর শনিবার থেকে উধাও হয়ে যায় মূর্তিটি। 

DYFI-এর দাবি,  রাজনৈতিক অভিসন্ধিতেই সরানো হয়েছে মূর্তিটি। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। অভিযোগ দায়ের করা হয়েছে শ্যামপুকুর থানায়। DYFI রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় জানান, 'ওটা আন্দোলনের স্মারক হিসেব ছিল । তারপর সেটা পাওয়া যাচ্ছে না। আমরা অভিযোগ জানিয়েছি। এর থেকে বোঝা যায় সরকার, পুলিশ আর জি কর এবং গোটা রাজ্য়ের বিচারের দাবিতে যে লড়াই, সেই লড়াইয়ের আঁচকে ভয় পাচ্ছে। পুলিশের নিষ্ক্রিয়তা আছে বলেই এই ধরনের অপরাধ হচ্ছে। সেটাকে কেউ যদি ছোট অপরাধ বলে মনে করে, তাহলে বুঝে নিতে হবে ১৪ তারিখ রাতের ঘটনা এবং মূর্তি উধাও হওয়ার ঘটনা আছে বলেই আর জি করে চূড়ান্ত অপরাধের ঘটনা ঘটেছে।' 

কিন্তু, এতবড় মূর্তি কারা সরিয়ে নিয়ে গেল কারা ? উত্তরের অপেক্ষায় অনেকেই। এটি ছাড়াও মহালয়ার সকালে আর জি কর মেডিক্যালে বসানো হয় নিহত চিকিৎসকের প্রতীকী মূর্তি।     

আরও পড়ুন : 'বহুদিন ধরে চিনি...ও...' শ্লীলতাহানির অভিযোগ নিয়ে মহিলা সাংবাদিক প্রসঙ্গে কী বললেন তন্ময়?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
Cyclone Akvan : আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে? বড় সিদ্ধান্ত প্রশাসনের
আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে? বড় সিদ্ধান্ত প্রশাসনের
Cyclone Akvan: শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিপদের আশঙ্কা, রেড অ্যালার্ট জারি, একাধিক ট্রেনের সময় বদল, জেনে নিন তালিকা
শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিপদের আশঙ্কা, রেড অ্যালার্ট জারি, একাধিক ট্রেনের সময় বদল, জেনে নিন তালিকা
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget