এক্সপ্লোর

RG Kar Protest: কর্মবিরতির সিদ্ধান্তে অনড় পড়ুয়ারা, আগামীকাল গণকনভেনশনের ডাক

আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের ঘটনার পর, সব মহল থেকেই অভিযোগের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।

কলকাতা: কর্মবিরতি যে চলবে তা আবারও স্পষ্ট করে দিলেন আর জি কর মেডিক্যালের (RG Kar Protest) পড়ুয়া চিকিৎসকরা। সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার পাশাপাশি, বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করলেন তাঁরা। সোমবার কলকাতা মেডিক্যাল কলেজে ডাক দেওয়া হয়েছে গণ কনভেনশনের।         

গণ কনভেনশনের ডাক: আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের ঘটনার পর, সব মহল থেকেই অভিযোগের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। অভিযোগ, ঘটনার এত দিন পরও সন্দীপ ঘোষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ তো দূর, কোনও পদক্ষেপই করেনি রাজ্য সরকার। এই নিয়ে চরম ক্ষুব্ধ আর জি কর মেডিক্যালের আন্দোলনকারী পড়ুয়ারা। পাশাপাশি এদিন উঠে এসেছে পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিও। আগামীকাল বেলা ৩টে কলকাতা মেডিক্যাল কলেজে গণ কনভেনশনের ডাক দেওয়া হয়েছে।  ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের দাবি, ধর্ষণ ও হত্যায় জড়িতদের অবিলম্বে দৃশান্তমূলক শাস্তি দিতে হবে। সন্দীপ ঘোষকে স্বাস্থ্যশিক্ষা বিভাগে সব পদ থেকে সাসপেন্ড করতে হবে। কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে অপসারিত করতে হবে। যাঁরা এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার কাজে জড়িত, তাদের তদন্তের আওতায় আনতে হবে এবং উপযুক্ত শাস্তি দিতে হবে। 

আন্দোলনকারী পড়ুয়া দেবাশিস হালদার বলেন, "আমরাও কাজে যোগদান করতে চাইছি। কিন্তু, বিচার পাওয়ার প্রশ্নে যারা বাধা সৃষ্টি করছে তারা যদি সক্রিয় থাকে তাহলে কীভাবে আমরা ফিরব? ৯ আগস্টের নারকীয় ঘটনায় জড়িত দোষীদের চিহ্নিত করা এবং এই ঘৃণ্য ঘটনার মোটিভ এখনও আমাদের কাছে অজানা। তাই দোষীরা হয় তো প্রকাশ্য়ে ঘুরে বেড়াচ্ছে। ফলত আমরা কেউই নিরাপদ নই। অতি দ্রুত দোষীদের শনাক্তকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মহামান্য় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী কলকাতা পুলিশ-প্রশাসন সম্পূর্ণ রূপে ব্য়র্থ। এই ব্য়র্থতার দায় নিয়ে পুলিশ কমিশনারকে পদত্য়াগ করতে হবে এবং প্রয়োজনে তাঁকেও বিচার ও তদন্তের আওতায় আনতে হবে।''

আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় যখন তোলপাড় গোটা দেশ। একইসঙ্গে বিজেপিশাসিত মহারাষ্ট্র এবং অসম থেকেও কোথাও নাবালিকা পড়ুয়াকে যৌন নির্যাতন, তো কোথাও গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই প্রেক্ষাপটে এদিন নারী নির্যাতন নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী। এদিন নরেন্দ্র মোদি বলেন, "দেশের যে কোনও রাজ্য়ের মা-বোনেদের কষ্ট, তাঁদের রাগ আমি বুঝতে পারছি। আমি আরও একবার দেশের সমস্ত রাজনৈতিক দলকে বলব এবং রাজ্য় সরকারকে বলব যে মহিলাদের বিরুদ্ধে অপরাধ ক্ষমার অযোগ্য় পাপ। দোষী যে কেউ হোক, তাকে যেন রেয়াত করা না হয়। এই অপরাধ ঘটাতে যে সাহায্য় করেছে তাকেও যেন কোনওভাবে রেয়াত করা না হয়। হাসপাতাল হোক, স্কুল হোক, দফতর হোক কিংবা পুলিশ ব্য়বস্থা, যে স্তরেই গাফিলতি হোক না কেন, তার বিরুদ্ধে ব্য়বস্থা নেওয়া উচিত।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: R G Kar News: আরজি কর কাণ্ডে নবান্ন অভিযানের ডাক 'ছাত্র সমাজ'-এর, কড়া পুলিশি বন্দোবস্ত গঙ্গার দুই পাড়ে

 

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Narendra Modi |
Durga Puja 2026 | আদিশক্তির পরম রূপ মা দুর্গা হলেন সেই শাশ্বত শক্তি...: রাজ্যপাল
Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget