এক্সপ্লোর

RG Kar News: 'এরপরেও কী কারো আশা থাকে ?' মুখ্যমন্ত্রীর এই মন্তব্য চরম হতাশ নির্যাতিতার মা

Mamata Banerjee: এদিনই আচমকা, সোজা ধর্নাস্থলে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের কাছে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

কলকাতা : আরজি কর মে়ডিক্য়ালে চিকিৎসকের ধর্ষণ-খুনের পর থেকে ৩৫ দিন ধরে কর্মবিরতি চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। শনিবার স্বাস্থ্যভবনের সামনে তাঁদের ধর্নার পঞ্চম দিন। আর এদিনই আচমকা, সোজা ধর্নাস্থলে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের কাছে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। ঝড়-জল মাথায় নিয়ে জুনিয়র চিকিৎসকরা যখন আন্দোলন করছেন তখন বৃষ্টির মধ্যেই সেখানে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। আলোচনার আশ্বাস দিলেন। কর্মবিরতি তোলার অনুরোধ করলেন। সঙ্গে বললেন, 'যদি সত্যি কেউ দোষী হয়, দোষীরা শাস্তি পাবে।' তাঁর এই মন্তব্য নিয়ে কার্যত নিরাশা প্রকাশ করলেন নির্যাতিতার মা।

কী বলেছিলেন মুখ্যমন্ত্রী ?

এদিন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের ধর্নাস্থলে পৌঁছে মুখ্যমন্ত্রী বলেন, "যদি সত্যি কেউ দোষী হয়, দোষীরা শাস্তি পাবে। দোষীরা কেউ আমার বন্ধু নয়। দোষীরা কেউ আমার শত্রুও নয়। আর আপনারা যাঁরা ভাবছেন, কেউ আমার বন্ধু...আমি তাঁদের চিনিই না। আমি তাঁদের চিনি না, আমি তাঁদের জানি না। আমাদের সঙ্গে কোনও সম্পর্ক নেই। তাঁরা এসেছেন প্রসেসের মাধ্যমে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা নিজেদের মধ্যে কথা বলে কাজে ফিরুন। আপনারা আমার ভাই-বোন। আমি কোনও অ্যাকশন নেব না।"

কী বললেন নির্যাতিতার মা ?

এ প্রসঙ্গে নির্যাতিতার মা বলেন, "উনি এখনও বলছেন যদি কেউ দোষী থাকে সাজা পাবে। এরপরেও কী কারো আশা থাকে ? দোষী যে ...সব দোষী...পুলিশ-প্রশাসন-স্বাস্থ্য দফতর সবাই দোষী আমরা দেখতে পাচ্ছি। সেখানে উনি বলছেন যদি কেউ দোষী থাকে তাহলে সে সাজা পাবে। এটা আমার একদম খারাপ লেগেছে।"

তবে জুনিয়র চিকিৎসকদের ধর্নাস্থলে মুখ্যমন্ত্রীর যাওয়াকে স্বাগত জানিয়েছেন তিনি। বলেন, "এটা খুব ভাল। উনি যে গিয়েছেন, আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু, জুনিয়র ডাক্তারদের যে ৫ দফা দাবি আছে তা নিয়ে ওঁদের সঙ্গে আলোচনায় বসে সুষ্ঠু সমাধান করুক, আমরা এটাই চাই। আমি চাইব, উনি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ছাত্রদের আন্দোলন ...ছাত্ররা এই যে কষ্ট পাচ্ছে, এটার যেন উনি দ্রুত সমাধান করেন।" প্রথম থেকেই নিজেদের দাবিতে অনড় আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। তাঁদের দাবিগুলির মধ্যে অন্যতম প্রধান হল, পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ, স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার ইস্তফা এবং ডিসি নর্থ অভিষেক গুপ্ত, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্য়ায়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ED on Tulu Mondal: টুলু মণ্ডলের মামলার তথ্য ও নথি চেয়ে পাঠাল ইডি, ইতিমধ্যে গ্রেফতার টুলু আরও এক ম্যানেজার
ED on Tulu Mondal: টুলু মণ্ডলের মামলার তথ্য ও নথি চেয়ে পাঠাল ইডি, ইতিমধ্যে গ্রেফতার টুলু আরও এক ম্যানেজার
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget