এক্সপ্লোর

RG Kar Viral Audio Case: 'গভীর ষড়যন্ত্র', গ্রেফতার হয়ে বললেন কলতান, 'TMC-র সঙ্গে গোপন সম্পর্ক বামেদের', বলছে BJP

Kalatan Dasgupta Arrested: শনিবার সকালে গ্রেফতার করা হয়।

কলকাতা: আর জি কর কাণ্ডে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের উপর হামলার ষড়যন্ত্র চলছে বলে একদিন আগেই সামনে আসে ভাইরাল অডিও। সেই মামলার তদন্তে নেমে এবার CPM-এর যুব সংগঠন DYFI নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতেই সঞ্জীব দাস নামের একজনকে গ্রেফতার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া গিয়েছে, তার নিরিখেই কলতানকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। (RG Kar Viral Audio Case)

শনিবার সকালে গ্রেফতার করা হয়। তাঁকে নিয়ে আসা হয় ইলেকট্রনিক্স কমপ্লেক্সে। সেখানে এবিপি আনন্দের মুখোমুখি হয়ে কলতান বলেন, "কেন গ্রেফতার করা হয়েছে, এখনও পুলিশের নির্দিষ্ট ভাবে জানানো হয়নি। তবে নিশ্চিত ভাবে কোনও ষড়যন্ত্র আছে। নির্যাতিতার বিচারের আসল ঘটনাকে আড়াল করতেই এটা করা হয়েছে বলে আমার ধারণা।" কলতান জানিয়েছেন, গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি। (Kalatan Dasgupta Arrested)

কলতানের গ্রেফতারিতে CPM-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "১৪ তারিখ যেভাবে ভাঙচুর হয়, তার নেপথ্যএ শাসক এবং প্রশাসনের মদত স্পষ্ট হয়ে ওঠে। পারেনি, লোকের কাছে ধরা পড়ে গিয়েছে। আন্দোলনের মুখ ঘুরিয়ে দিতে হবে, কাউকে না কাউকে অপরাধী করতে হবে, যারা আন্দোলনকে সমর্থন করছে। চাপিয়ে দেওয়া প্রচেষ্টা। যথাযত তদন্ত হোক। বোঝা যাবে, AI নির্ভর একটা ষড়যন্ত্র হয়েছে, সেই মতো চিত্রনাট্য তৈরি হয়েছে। আন্দোলনকে ভেঙে দিতে, পুলিশ-প্রশাসনকে ব্যবহার করে এই ষড়যন্ত্র হয়েছে। এটা গভীর ষড়যন্ত্র, কোনও ,সন্দেহ নেই। AI ব্যবহার করে বদনাম করছে।"

রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "তৃণমূলের সঙ্গে CPM-এর এবং বিশেষ করে অতি বামেদের অত্যন্ত গোপন সম্পর্ক আছে। তাদের প্রেম সর্বজনবিদিত। বাংলার মাটিতে দাঁড়িয়ে পরস্পরের বিরুদ্ধে তদন্ত করে আর দিল্লিতে একসঙ্গে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত বন্ধ করতে, ED-CBI তদন্তকে কালিমালিপ্ত করতে, সংসদ থেকে ওয়াকআউট করেন, মিছিলে হাঁটেন, ধর্না দেন। ২০১১ সালে তৃণমূল যখন ক্ষমতায় আসে মাওবাদীদের সঙ্গে তাদের সম্পর্ক মানুষ জানে। এই আন্দোলন সর্বব্যাপী, স্বতঃস্ফূর্ত আন্দোলন। মানুষ রাজনীতি ভুলে নেমেছেন। এমন পরিস্থিতি অতি বামরা সক্রিয় হতে চাইছেন, ভেসে থাকতে চাইছেন। আন্দোলনের গতিকে অন্য দিকে ঘোরানোর চেষ্টা করছেন, তাই উত্তরপ্রদেশ, গুজরাতের প্রসঙ্গ টানছেন। বিজেপি-র দেওয়ালে এঁকে দিচ্ছেন কাস্তে-হাতুড়ি।"

কলতানের গ্রেফতারি নিয়ে কুণাল মুখ খুলেছেন সোশ্যাল মিডিয়ায়। বামেদের তরফে যে ষড়যন্ত্রের অভিযোগ উঠছে, তা নিয়ে লেখেন, 'তৃণমূলের বিরুদ্ধে যা বলবেন, দেখাবেন, সব সত্যি! আর বিরোধীদের অডিও বেরোলে চক্রান্ত? অডিও তো ওদের শিবির থেকেই বাইরে। সুজনদারা বলুন, গলা কলতানের কি না? সরকারকে বিপাকে ফেলতে জুনিয়র ডাক্তারদের ধর্নায় যারা অন্তর্ঘাতমূলক হামলার চক্রান্ত করেছিল, তাদের চক্রান্ত ফাঁস বলে রাগ'। সবমিলিয়ে কলতানের গ্রেফতারিতে তরজা শুরু হয়েছে।

আরও পড়ুন: RG Kar Viral Audio Case: 'গভীর ষড়যন্ত্র', গ্রেফতার হয়ে বললেন কলতান, 'TMC-র সঙ্গে গোপন সম্পর্ক বামেদের', বলছে BJP

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE
Coochbehar News | ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ? | ABP Ananda LIVE
SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget